বাংলার ভোর প্রতিবেদক :
দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত স্বাধীন নামে এক যুবকের মৃত্যু হয়েছে। উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।
নিহত স্বাধীন মোল্লাপাড়া এলাকার টিপুর ছেলে।
জানা গেছে, দুর্বৃত্তরা স্বাধীনকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে ফেলে রেখে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করেন।
চিকিৎসকের পরামর্শ অনুযায়ী স্বজনরা তাকে ঢাকায় নিয়ে যাওয়ার উদ্যোগ নেন। তবে পথিমধ্যেই তার মৃত্যু হয়।
এ হত্যাকাণ্ডের কারণ এবং কারা এর সঙ্গে জড়িত, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
ঘটনাটি ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
