Author: banglarbhore

প্রেস বিজ্ঞপ্তি : বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগ যশোর জেলা কমিটির অন্যতম নেতা কমরেড নিজামুদ্দিনের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে কেশবপুরের গরভাঙা প্রাইমারি স্কুলে এক শোকসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বেলা ১১টায় কমরেড নিজামুদ্দিন স্মৃতি রক্ষা কমিটির উদ্যোগে এ শোকসভার আয়োজন করা হয়। স্মৃতি রক্ষা কমিটির আহ্বায়ক ও বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগ যশোর জেলা কমিটির অন্যতম নেতা সনৎ কুমার হরির সভাপতিত্বে অনুষ্ঠিত শোকসভায় বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সদস্য ও যশোর জেলা সম্পাদক তসলিম উর রহমান, কেন্দ্রীয় সদস্য গাজী আব্দুল হামিদ, জাতীয় কৃষক-খেতমজুর সমিতি যশোর জেলার ভারপ্রাপ্ত সভাপতি মিজানুর রহমান, আবু বক্কার সিদ্দিকী, বাবর আলী গোলদার, অশোক কুমার মন্ডল প্রমুখ। সভায় নেতৃবৃন্দ বলেন, কমরেড নিজামুদ্দিন…

Read More

বাংলার ভোর প্রতিবেদক : হযরত ইব্রাহিম (আ.)-এর জীবন ও সংগ্রাম থেকে শিক্ষা নিয়ে ঈমান, ত্যাগ, ধৈর্য ও আল্লাহর প্রতি পূর্ণ আনুগত্যের মাধ্যমে দ্বীন প্রতিষ্ঠার কাজে অগ্রসর হওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী যশোর জেলা আমীর ও যশোর-৪ আসনের সংসদ সদস্য অধ্যাপক গোলাম রসুল। শুক্রবার যশোর জেলা জামায়াতের কার্যালয়ে পেশাজীবী থানার উদ্যোগে আয়োজিত দিনব্যাপি ‘বাছাইকৃত অগ্রসরকর্মী শিক্ষা শিবিরে’ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। এতে সংগঠনের বাছাইকৃত কর্মীরা অংশ নেন। তিনি আরও বলেন, হযরত ইব্রাহিম (আ.)-এর জীবনে আল্লাহ তায়ালা নানা কঠিন পরীক্ষা নিয়েছেন। বিভিন্ন পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর তাঁকে মানুষের নেতা হিসেবে মনোনীত করা হয়। তাঁর জীবন থেকে ঈমান, ধৈর্য,…

Read More

বাংলার ভোর প্রতিবেদক : যশোরের বাঘারপাড়ায় যুবদল নেতা রুবেল হোসেন (৩৮) হত্যা মামলার এজাহারভুক্ত পলাতক তিন আসামিকে আটক করেছে পুলিশ। আটকরা হলেন, রাব্বি (২১), মারুফ (২৩) ও হাসিবুর রহমান ওরফে আছিফ। শুক্রবার যশোর বাঘারপাড়া থানার খাজুরা পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই ফিরোজ আহমেদের নেতৃত্বে এএসআই আশিকুর রহমান ও এএসআই মিজানুর রহমানের সমন্বয়ে পুলিশের একটি দল ফরিদপুরের সালথা ও কোতোয়ালি থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করে। পরে তাদেরকে আদালতে পাঠানো হয়। পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৩ জুলাই বাঘারপাড়া থানার খাজুরা পুলিশ ক্যাম্পের পাশে মহাসড়কের ওপর যুবদল নেতা রুবেল হোসেনকে ধারালো চাকু দিয়ে বুকে ও পিঠে আঘাত…

Read More

বাংলার ভোর প্রতিবেদক : যশোর রেলস্টেশনের পশ্চিম পাশে অজ্ঞাতনামা এক পুরুষের লাশ উদ্ধার করেছে পুলিশ। তার বয়স আনুমানিক ৪৫ বছর বলে জানিয়েছে পুলিশ। জিআরপি পুলিশের তথ্য অনুযায়ী, শুক্রবার রাত পৌনে একটার দিকে যশোর শহরের রেলস্টেশনের পশ্চিম পাশে ওই ব্যক্তিকে মৃত অবস্থায় পাওয়া যায়। পরে জিআরপি পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে আইনগত প্রক্রিয়ার জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। প্রাথমিকভাবে পুলিশ জানতে পেরেছে, ওই ব্যক্তি মানসিক ভারসাম্যহীন ছিলেন। তার পরিচয় এখনও শনাক্ত করা সম্ভব হয়নি। বর্তমানে মরদেহটি হাসপাতালের মর্গে রয়েছে।

Read More

বাংলার ভোর প্রতিবেদক : যশোরের চৌগাছায় অবৈধভাবে অন্যত্র নিয়ে যাওয়ার সময় ১৫ বস্তা ইউরিয়া ও ডিএপি সার জব্দ করেছে স্থানীয় প্রশাসন। এ ঘটনায় ভ্যানচালক ও সার ডিলারের ম্যানেজারকে মোট ১২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে সংশ্লিষ্ট সার ডিলারের লাইসেন্স বাতিলের নির্দেশ দেয়া হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাত ১০টা পর চৌগাছা পৌরসভার চৌগাছা-ঝিকরগাছা সড়কের হাজী সরদার মর্তুজ আলী মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, চৌগাছা উপজেলার সার ডিলার মেসার্স শয়ন ট্রেডার্স থেকে ১৫ বস্তা ইউরিয়া ও ডিএপি সার অন্যত্র বেশি দামে বিক্রির উদ্দেশ্যে ভ্যানে করে নিয়ে যাওয়া হচ্ছিল। বিষয়টি স্থানীয় লোকজনের নজরে এলে তারা…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোর সরকারি মাইকেল মধুসূদন কলেজে সনাতন বিদ্যার্থী সংসদের উদ্যোগে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ৫২৫২তম আবির্ভাব তিথি শুভ জন্মাষ্টমী উদযাপন ও শ্রীমদ্ভগবদগীতা পাঠ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে কলেজের আব্দুল হাই কলা ভবনে শ্রীমদ্ভগবদগীতা পাঠ প্রতিযোগিতার মধ্য দিয়ে দিনব্যাপী আয়োজনের সূচনা হয়। সকাল ৮টায় শুরু হওয়া প্রতিযোগিতায় কলেজের ৪৫ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। পরে সকাল সাড়ে ১০টায় পূজা অনুষ্ঠিত হয়। পূজা পরিচালনা করেন পুরোহিত সত্যজিৎ মজুমদার। অনুষ্ঠানে বক্তব্য রাখেন যশোর সরকারি মাইকেল মধুসূদন কলেজের সহযোগী অধ্যাপক প্রদীপ কুমার অধিকারী, সহকারী অধ্যাপক মাম্পি সিংহ, সহকারী অধ্যাপক শংকর দত্ত, সহকারী অধ্যাপক দীপ্তি মিত্র এবং যশোর জেলা সনাতন বিদ্যার্থী সংসদের সভাপতি বিদ্যুৎ…

Read More

প্রেস বিজ্ঞপ্তি যশোরে কোরআন তেলাওয়াত প্রতিযোগিতায় তিনজন শ্রেষ্ঠসহ ১০ জন পুরস্কৃত হয়েছেন। যশোরের মান্দিয়া বটতলার রহমানিয়া মাদ্রাসায় এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। মাদ্রাসার মুহতামিম হাফেজ মাওলানা আবু সাঈদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অগ্রণী ব্যাংকের যশোর আঞ্চলিক কার্যালয়ের প্রিন্সিপাল অফিসার সৈয়দ মাহবুবুল আলম। এতে বিশেষ অতিথি ছিলেন মাদরাসা সেক্রেটারি নূর ইসলাম। কোরআন তেলায়াত প্রতিযোগিতার বাছাই পর্বে অর্ধ শতাধিক প্রতিযোগী অংশগ্রহণ করেন। তার মধ্য থেকে টপ টেন নির্বাচন শেষে শুক্রবার ফাইনাল অনুষ্ঠিত হয়। সেখানে প্রথম হয়েছেন মু’আয হুসাইন। দ্বিতীয় মাহিম মোল্যা ও তৃতীয় ইসমাইল হোসেন। এ ছাড়া টপ টেনের বাকি সাত প্রতিযোগী মুহাইমিনুল ইসলাম, হুসাইন আহমাদ, রিফাত হোসেন, লাবিব মোল্যা, নূর হুসাইন,…

Read More

বাঘারপাড়া সংবাদদাতা যশোরের বাঘারপাড়ায় অনুষ্ঠিত হলো ‘শহীদ জিয়া স্মৃতি ফুটবল ম্যাচ’। শুক্রবার বিকেলে দোহাকুলা ইউনিয়নের বহরমপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এ ফুটবল ম্যাচ শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়। খেলাকে ঘিরে মাঠজুড়ে স্থানীয় মানুষের উপস্থিতিতে তৈরি হয় প্রাণবন্ত পরিবেশ। দোহাকুলা ইউনিয়ন যুবদল ও ছাত্রদলের আয়োজনে শুক্রবার বিকেলে এ ফুটবল ম্যাচ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষক দলের কেন্দ্রীয় নেতা ইঞ্জিনিয়ার টিএসসি আইয়ুব। বিশেষ অতিথি ছিলেন বাঘারপাড়া উপজেলা বিএনপির সভাপতি তানিয়া রহমান, সাধারণ সম্পাদক শামছুর রহমান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহমান মিন্টু এবং উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক জাহাঙ্গীর হোসেন। এ সময় বিএনপি ও…

Read More

আসাদুজ্জামান রয়েল, মণিরামপুর যশোরের মণিরামপুর উপজেলার প্রত্যন্ত অঞ্চল নেবুগাতী কমিউনিটি ক্লিনিকটি দীর্ঘদিন সংস্কারের অভাবে এখন ভেঙ্গেচুরে জীর্ণশীর্ণ অবস্থা। তার ওপর ক্লিনিকের তিনপাশে জলাবদ্ধতার সৃষ্টি হয়ে কচুরিপানায় ভরে রয়েছে। এ অবস্থায় ক্লিনিকে মাঝেমধ্যে সাপ উঠতেও দেখা যায়। তার পরও জীবনের ঝুঁকি নিয়ে জীর্ণশীর্ণ এই ক্লিনিকেই দেয়া হচ্ছে মানুষের স্বাস্থ্য সেবা। তবে আশঙ্কা রয়েছে যেকোন মুহূর্তে ক্লিনিকটি ভেঙ্গে পড়ে ঘটতে পারে হতাহতের ঘটনা। জানা যায়, উপজেলার হরিদাসকাটি ইউনিয়নের হাজিরহাট বাজারের দক্ষিণপাশে হাজিরহাট-নেহালপুর সড়কের পূর্বপাশে গ্রামীণ স্বাস্থ্য সেবার লক্ষ্যে ১৯৯৯ সালে ৫ শতক জমির ওপর নির্মাণ করা হয় ক্লিনিকটি। সেই থেকে এই ক্লিনিকে পাঁচকাটিায়া, ভুলবাড়ীয়া, নেবুগাতি, কুচালীয়া, দিগঙ্গা এই পাঁচটি গ্রামের শিশু-নারীসহ প্রায়…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যারা ধর্মকে পুঁজি করে স্বস্তা রাজনীতির নামে দেশে বিভক্তি রেখা কিংবা সমাজের অশান্তি সৃষ্টির পাঁয়তারা করবে তিনি যে ধর্ম বিশ্বাস কিংবা রাজনৈতিক দর্শনের হোক না? রাষ্ট্র সরকারের পাশাপাশি আমরা সম্মিলিত ও সামাজিকভাবে তাদেরকে প্রতিরোধ করবো। শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উৎসব উপলক্ষে যশোর জেলা, সদর উপজেলা ও পৌর পূজা উদযাপন পরিষদ আয়োজিত র‌্যালি পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতাকালে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এ কথা বলেন। তিনি বলেন, ধর্ম বিশ্বাসের ভিন্নতার কারণে কোন মানুষ যে পিছনে না পড়ে, কিংবা অতিরিক্ত সুবিধা ভোগ অথবা সুবিধা বঞ্চিত না হয় বর্তমান তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার সেটি নিশ্চিত…

Read More