Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • লোহাগড়ায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • মাগুরায় যুবদল নেতা শাকের হত্যা : নারীসহ আটক ২, বিচার দাবিতে মিছিল
  • নড়াইলে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ
  • পাইকগাছায় নিরাপদ সড়ক দিবসে নিসচা’র র‌্যালি
  • ‘সবচেয়ে বেশি জাহান্নামে যাবে মিডিয়াকর্মীরা’ চিকিৎসকের ফেসবুক পোস্ট ঘিরে বিতর্ক!
  • সার ডিলার নিয়োগে দলীয়করণের অভিযোগে যশোরে সংবাদ সম্মেলন জামায়াত এমপিদের
  • প্রতিমা বিসর্জনে যশোরে শেষ হলো শারদীয় দুর্গোৎসব
  • ডুমুরিয়ায় যাত্রীবাহী বাস ও সিমেন্টবোঝাই ট্রাকের সংঘর্ষে নিহত ৪, আহত ৪০
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Thursday, October 22
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

লোহাগড়ায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

banglarbhoreBy banglarbhoreOctober 22, 2026No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

লোহাগড়া সংবাদদাতা :
নড়াইলের লোহাগড়া পৌরসভার গোপীনাথপুর বেপারীপাড়া এলাকায় সাথী খানম (২৪) নামের এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার সকাল ১০টার দিকে লোহাগড়া থানার অফিসার ইনচার্জ শরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে ২১ অক্টোবর সন্ধ্যার দিকে লোহাগড়া পৌরসভারধীন গোপীনাথপুর বেপারীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। সাথী খানম লোহাগড়া উপজেলার নলদী ইউনিয়নের বৈকণ্ঠপুর গ্রামের খাঁজা বিশ্বাসের মেয়ে। সে একই উপজেলার দিঘলিয়া সাহাপাড়া গ্রামের সৌদি প্রবাসী শাহাবুল ইসলাম পাখির স্ত্রী।

জানা গেছে, ঘটনার আগের দিন সাথী খানম তার ভাসুর পলাশ শেখের লোহাগড়া পৌরসভারধীন গোপীনাথপুর বেপারীপাড়ার বাড়িতে বেড়াতে যান। সঙ্গে ছিল তার তিন বছর বয়সী ছেলে রাজ ।

পলাশ শেখ বলেন, বুধবার বিকেলে শিশুটি ওই কক্ষে গিয়ে দরজা বন্ধ দেখতে পায়। অনেক ডাকাডাকি করেও সাড়া না পেয়ে ভাসুরের স্ত্রীও ডাকাডাকি করেন। তাতেও দরজা না খোলায় জানালা দিয়ে তাকিয়ে সাথী খানমকে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় ঝুলন্ত দেখতে পান।

নিহতের বাবা খাঁজা বিশ্বাস বলেন, বুধবার সন্ধ্যা ছয়টার দিকে পলাশ শেখ তাকে ফোন করে মেয়ের সমস্যা হয়েছে জানিয়ে দ্রুত বাড়িতে যেতে বলেন। সন্ধ্যা সাতটার দিকে সেখানে পৌঁছে তিনি মেয়ের মরদেহ দেখতে পান।

সাথীর মা নাছিমা বেগম বলেন, “আমার ভালো মেয়েটা গতকাল তাদের বাসায় গেল। কী এমন ঘটল যে তাকে আত্মহত্যা করতে হলো? আমি ঘটনার সঠিক তদন্ত চাই, বিচার চাই।”

লোহাগড়া থানার অফিসার ইনচার্জ শরিফুল ইসলাম বলেন, বুধবার সন্ধ্যার দিকে গোপীনাথপুর বেপারীপাড়া এলাকায় এক নারীর মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। মরদেহ উদ্বার করে ময়নাতদন্তের জন্য নড়াইল জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    মাগুরায় যুবদল নেতা শাকের হত্যা : নারীসহ আটক ২, বিচার দাবিতে মিছিল

    October 22, 2026

    নড়াইলে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ

    October 22, 2026

    পাইকগাছায় নিরাপদ সড়ক দিবসে নিসচা’র র‌্যালি

    October 22, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.