পাইকগাছা সংবাদদাতা :
পাইকগাছায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। নিরাপদ সড়ক চাই উপজেলা শাখার উদ্যোগে বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে র্যালি শেষে “নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ” এ প্রতিপাদ্য বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নিসচা’র সভাপতি সাংবাদিক সফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক ডা. আব্দুল মজিদ। বিশেষ অতিথি ছিলেন পৌরসভা বিএনপির সভাপতি আসলাম পারভেজ, উপজেলা বিএনপির সদস্য সচিব এসএম ইমদাদুল হক, বিএনপি নেতা তুষার কান্তি মন্ডল, সেলিম রেজা লাকি, শেখ রুহুল কুদ্দুস, অ্যাডভোকেট একরামুল ইসলাম, ষোলআনা ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি জিএম শুকুরুজ্জামান, রিপোর্টার্স ইউনিটির সভাপতি জিএম মিজানুর রহমান, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এসএম আলাউদ্দিন সোহাগ, প্রেসক্লাব পাইকগাছার সভাপতি প্রকাশ ঘোষ বিধান।
নিসচা সিনিয়র সহ সভাপতি সাংবাদিক আব্দুল আজিজ ও সাধারণ সম্পাদক ইলিয়াস হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাবেক কাউন্সিলর মনিরুল ইসলাম মন্টু, আবু হুরায়রা বাদশা, মুহাম্মদ শফিয়ার রহমান, জিএম রুস্তম আলী, এরশাদ হোসেন, জাকির হোসেন, রকি বিশ্বাস, আব্দুল মজিদ বয়াতি, রুবেল সরদার, সাংবাদিক এন ইসলাম সাগর, স্নেহেন্দু বিকাশ, আসাদুল ইসলাম, আবুল হাশেম, পূর্ণ চন্দ্র মন্ডল, এম জালাল উদ্দীন, দীনেশচন্দ্র রায়, সিরাজুল ইসলাম, ফরিজুল ইসলাম, আল মামুন, আব্দুর রাজ্জাক, আবু হানিফ মিলন, পার্থ হালদার, মজিদা বেগম, রেহানা পারভীন, জয়নাল গাজী, তাহারুল ইসলাম, কাজী সোহাগ, রুহিন সরদার, মোস্তাফিজুর রহমান, সোহেল রানাসহ অনেকে।
