বাংলার ভোর পতিবেদক :
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল ও সুষ্ঠুভাবে উদ্যাপনের লক্ষ্যে যশোর সদর উপজেলা যুবদলের উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সদর উপজেলা যুবদলের দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সদর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক তানভীর রায়হান তুহিন।
সভায় আগামী ২৭ অক্টোবর প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি সফল করতে বিভিন্ন সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা করা হয়। এ সময় নেতৃবৃন্দ কর্মসূচিতে নেতাকর্মীদের ব্যাপক অংশগ্রহণ নিশ্চিত করতে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আবুল কালাম আজাদ, বুলবুল চৌধুরী, সাইফুল ইসলাম, খোরদার আলম বাবু, মোস্তাফিজুর রহমান মোস্তাক, মুক্তার হোসেন, হাবিবুর রহমান হাবিব, মশিয়ার রহমান, ফজলুর রহমান, বিল্লাল হোসেন, আবু বাক্কার দিপুসহ উপজেলা যুবদলের অন্যান্য নেতৃবৃন্দ।
