লোহাগড়া সংবাদদাতা নড়াইলের লোহাগড়ায় মাদক বিক্রি ও সেবনে বাধা দেয়াকে কেন্দ্র করে দুই মহিলাসহ একই পরিবারের ছয়জনকে কুপিয়ে ও পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে। শনিবার রাত নয়টার দিকে উপজেলার শালনগর ইউনিয়নের মাকড়াইল গ্রামে এ ঘটনা ঘটে। আহতরা হলেন, খাইরুল সিকদার, ভাই জামিরুল সিকদার, রেজাউল সিকদার ও ইকরামুল সিকদার, খাইরুলের স্ত্রী মুক্তা বেগম এবং মা কুলসুম বেগম। আহত খাইরুল সিকদার জানান, মাকড়াইল গ্রামের রুহুল সিকদারের ছেলে জুয়েল সিকদার দীর্ঘদিন ধরে এলাকায় মাদক কারবারসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড করে আসছে। জুয়েলের মাদক বিক্রির প্রতিবাদ করলে গত সপ্তাহে তাকে ও তার ভাইদের হত্যার হুমকি দেয়। এর জের ধরে শনিবার রাতে খাইরুল ও তার তিন…
Author: banglarbhore
চৌগাছা সংবাদদাতা যশোরের চৌগাছায় পুলিশের চলমান বিশেষ অভিযানে ৩১ পিস ইয়াবা ট্যাবলেটসহ কনক কুমার (৩৯) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, শনিবার দিবাগত রাত ১২টা ১৫ মিনিটের দিকে থানার এসআই হোসেন পাটওয়ারীর নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সুখপুকুরিয়া ইউনিয়নের বর্ণি গ্রামে অভিযান পরিচালনা করে। এ সময় কনক কুমারকে আটক করা হয়। পরে তার দখল থেকে ৩১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পুলিশ জানায়, এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে চৌগাছা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা করা হয়েছে।
নড়াইল সংবাদদাতা নড়াইল পৌরসভার একটি মাদরাসায় ৬ শিশু ছাত্রকে বলাৎকারের অভিযোগে মাহাবুবুর রহমান (২৫) নামের এক মাদরাসা শিক্ষককে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ। রোববার বেলা সাড়ে ১১ টার দিকে সদর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) অজয় কুমার কুন্ডু বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে গত শনিবার (৫ সেপ্টেম্বর) দিবাগত রাতে গাজীপুর মেট্রোপলিটন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার মাহাবুবুর রহমান সদর উপজেলার শাহাবাদ ইউনিয়নের বলরামপুর গ্রামের আলমগীর হোসেনের ছেলে এবং হাফেজিয়া মাদরাসার শিক্ষক। পুলিশ সূত্রে জানা গেছে, চলতি বছরের ২৭ আগস্ট দিবাগত মধ্যরাতে নড়াইল পৌরসভা এলাকার একটি মাদরাসায় অভিযুক্ত শিক্ষক মাহাবুবুর রহমান এক শিশু ছাত্রকে বলাৎকার করেন। পরের দিন (২৮ আগস্ট)…
পাইকগাছা সংবাদদাতা পাইকগাছার লস্কর ইউপির আলমতলায় পূর্বশত্রুতার জেরে গত ৫ আগস্ট মারপিট, ভাংচুর চালিয়ে ক্ষয়ক্ষতিসহ মামলা দিয়ে হয়রানীর প্রতিবাদে মানববন্ধন হয়েছে। রোববার বেলা সাড়ে ১১ টায় আলমতলা চর মসজিদ মোড়ে ভুক্তভোগী পরিবার ও তাদের স্বজনরা এ কর্মসূচির আয়োজন করে। মানববন্ধনে বক্তব্য রাখেন ভুক্তভোগী পরিবারের আলমগীর জোমাদ্দার, তনু জোমাদ্দার, বাবু জোমাদ্দার, রাব সানা, আতাউর রহমান মিস্ত্রী, মুনছুর মিস্ত্রী, নাসিমা বেগম, হালিমা খাতুন, ফাতেমা খাতুন ও জোহরা বেগম। বক্তারা দাবি করেন, স্থানীয় রহমত, হুসাইন, ইবাদুল, টুটুল গংরা ক্ষমতার দাপট দেখিয়ে চলছে এবং এলাকায় দখলবাজি, মাদক কারবারিতে জড়িত আছে। এসব বিষয় নিয়ে বিরোধের জেরে গত ৫ আগস্ট আলমতলা মোড়ে টিনের ঘর ভাংচুর, মারপিটে…
আশাশুনি সংবাদদাতা আশাশুনি উপজেলার কাদাকাটি ইউনিয়নে মৎস্য ঘেরে বিষ প্রয়োগ করে দেড় লক্ষাধিক টাকার চিংড়ি মাছ বিনষ্টের অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে ঘের ঘের মালিক বাদী হয়ে রোববার থানায় লিখিত অভিযোগ দাখিল করেছেন। কাদাকাটির রামচন্দ্রপুর গ্রামের ঘের মালিক খোকন সানা বাদী হয়ে দাখিলকৃত অভিযোগ সূত্র ও সরেজমিন ঘুরে জানা গেছে, মিত্রতেতুলিয়া মৌজায় বলাবুনিয়া বিলে বাদী ও তার পার্টনার ব্রাহ্মণ তেঁতুলিয়া গ্রামের ইউনুস মোড়লের যৌথ মৎস্য ঘেরে বাগদা, হরিণা সহ আনুমানিক ১০/১২ লাখ টাকার বিভিন্ন প্রজাতির মাছ ছিল। গত ৪ সেপ্টেম্বর রাত সাড়ে এগারোটার দিকে তারা মৎস্য ঘের চৌকি পাহারা দিয়ে বাড়িতে চলে যান। পরদিন সকাল ৭ টার দিকে ইউনুস মোড়ল…
কোটচাঁদপুর সংবাদদাদা কোটচাঁদপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে রোববার পৌর বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে পৌর শহরের মেইন বাজারে প্রথমে আনন্দ মিছিল বের করা হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথির বক্তব্যে আবু বকর বিশ্বাস বলেন, দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধ এবং ৩০ লাখ শহীদের আত্মত্যাগ ও মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে অর্জিত স্বাধীনতায় শহীদ জিয়াউর রহমান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তিনি বিএনপি প্রতিষ্ঠার মাধ্যমে দেশের মানুষের অধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠার রাজনীতিকে এগিয়ে নিয়েছেন। আলোচনা সভায় সভাপতিত্ব করেন কোটচাঁদপুর পৌরসভার সাবেক মেয়র ও পৌর বিএনপির সভাপতি এস কে এম সালাহউদ্দিন বুলবুল সিডল। প্রধান বক্তা…
লোহাগড়া সংবাদদাতা নড়াইলের লোহাগড়া উপজেলার ইতনা ইউনিয়নের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান ইতনা মাধ্যমিক বিদ্যালয় ও কলেজে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ রোববার দুপুর সাড়ে ১২টার দিকে বিদ্যালয়ের হল রুমে অনুষ্ঠিত হয়েছে। ইতনা মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের গভর্নিং বডির সভাপতি সরদার তানজির হোসেন তনু সভাপতিত্বে বক্তব্য রাখেন, লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম মুস্তাফিজুর রহমান, লোহাগড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মুহাম্মদ আনোয়ার হোসেন, কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সঞ্জিব কুমার সাহা, সহকারী অধ্যাপক শেখ নাজমুল হাসান, জিবি সদস্য বিপুল হোসেন প্রমুখ। উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম মুস্তাফিজুর রহমান বলেন, পাঠদানে শিক্ষকদের আন্তরিক হতে হবে। শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী সকলের আন্তরিক প্রচেষ্টায় এই প্রতিষ্ঠান সেরা প্রতিষ্ঠানে পরিণত হবে। ইতনা মাধ্যমিক…
বাংলার খেলা প্রতিবেদক যশোরে জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতি সদর উপজেলা পর্যায়ের গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা রোববার সম্পন্ন হয়েছে। এ উপলক্ষে নিউটাউন বাদশাহ ফয়সাল ইসলামী ইনস্টিটিউট, স্কুলে পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহরিয়ার হক। সদর উপজেলা মাধয়মিক শিক্ষা অফিসার এসএম সাইফুল আলমের সভাপতিত্বে বক্তব্য রাখেন সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আনজুরুল হক খোকন, সদর উপজেলা ক্রীড়া সমিতির সহ সম্পাদক সাইফুল ইসলাম, ক্রীড়া সম্পাদক আব্দুর রাজ্জাক, জেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মিজানুর রহমান, নিউটাউন বাদশাহ ফয়সল স্কুলের প্রধান শিক্ষক এসএম রবিউল আলম, নিউটাউন বালিকা বিদ্যালয়ের প্রধান…
বাংলার ভোর প্রতিবেদক প্রয়াত জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহ’র ৩০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে হত্যাকাণ্ডের বিচার ও দোষীদের শাস্তির দাবিতে যশোরে মানববন্ধন করেছেন তার ভক্তরা। বৈরি আবহাওয়া উপেক্ষা করে রোববার সকালে মিছিল নিয়ে প্রেসক্লাব যশোরের সামনে জড়ো হন সালমান ভক্তরা। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা বলেন, দীর্ঘদিনের আন্দোলনের পর সালমান শাহ হত্যা মামলার কার্যক্রম শুরু হয়েছে। এরই মধ্যে হত্যাকাণ্ডের অন্যতম অভিযুক্ত হিসেবে পরিচিত খলনায়ক ডনকে আটক করা হয়েছে। তবে মামলার সঙ্গে সংশ্লিষ্ট আরও কয়েকজন এখনো আইনের আওতায় আসেননি বলে দাবি করেন তারা। বক্তারা মামলার সঙ্গে সংশ্লিষ্ট সামিরা, সামিরার মা লতিফা হক লুসি, ব্যবসায়ী আজিজ মোহাম্মদ, ডেভিড, জাভেদ, ফারুক, রুবী, ছাত্তার,…
খান নাজমুল হুসাইন : সাতক্ষীরার শ্যামনগরে সাংবাদিক মো. ইব্রাহিম খলিল ও তাঁর পরিবারের সদস্যসহ চারজনের বিরুদ্ধে দায়ের করা চাঁদাবাজি, মারপিট, ভাঙচুর ও মাছ লুটের মামলায় তদন্তের নিরপেক্ষতা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মো. জহিরুল ইসলামের বিরুদ্ধে ‘কাঙ্ক্ষিত উৎকোচ’ না পেয়ে আসামিদের বিরুদ্ধে চার্জশিট দেওয়ার অভিযোগ উঠেছে। অভিযোগের সঙ্গে মামলার নথি, আসামিদের শারীরিক সক্ষমতা, ঘটনার সময় তাদের অবস্থান এবং চার্জশিটের কিছু তথ্যের অসঙ্গতিও সামনে এসেছে। মামলায় ৩ নম্বর আসামি করা হয়েছে প্রায় ৭৯ বছর বয়সী আব্দুল কাদেরকে। পরিবারের দাবি, ২০১৪ সালে ব্রেন স্ট্রোকে আক্রান্ত হওয়ার পর তাঁর ডান হাত ও ডান পা দীর্ঘদিন ধরে প্যারালাইজড। বার্ধক্যজনিত কারণে তাঁর…