Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে ফুলকুঁড়ি আসরের শিশু-কিশোর সমাবেশ ও পুরস্কার বিতরণ
  • কোটচাঁদপুর : এনসিপি থেকে পদত্যাগ করে সংবাদ সম্মেলন
  • লংমার্চ উপলক্ষে যশোরে সম্পাদক-বার্তা সম্পাদকদের সহযোগিতা কামনা  এমপি গোলাম রসুলের
  • শাকের হত্যার প্রতিবাদে মাগুরায় বিক্ষোভ-মানববন্ধন, সড়ক অবরোধ
  • চাঁদা দাবিসহ সকল অভিযোগ অস্বীকার করে যশোরে সংবাদ সম্মেলন বিএনপি নেতার
  • যশোরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ২
  • অভয়নগরে দীর্ঘদিন বন্ধ কাপাশহাটী মাদ্রাসা পুনরায় চালুর উদ্যোগ
  • উপজেলা দিবস উলক্ষে যশোরে জাতীয় পার্টির শোভাযাত্রা
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Saturday, October 24
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

কোটচাঁদপুর : এনসিপি থেকে পদত্যাগ করে সংবাদ সম্মেলন

banglarbhoreBy banglarbhoreOctober 24, 2026No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

কোটচাঁদপুর সংবাদদাতা

সপ্তাহ যেতে না যেতেই নবগঠিত জাতীয় নাগরিক পার্টিা (এনসিপি) কোটচাঁদপুর উপজেলা কমিটি থেকে পদত্যাগ করে সংবাদ সম্মেলন করেছেন ওই কমিটির সিনিয়র যুগ্ম সদস্য সচিব সাইমুন আলী পিন্টু।

শনিবার বিকেলে নিজ বাসভবনে সংবাদ সম্মেলন করে বিষয়টি  নিশ্চিত করে পদত্যাগের কারণ জানিয়ে ক্ষোঐ প্রকাশ করেন। তিনি বলেন, নবগঠিত জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর কোটচাঁদপুর উপজেলা কমিটিতে আমাকে সিনিয়র সদস্য সচিব হিসেবে অন্তর্ভুক্ত  করে কমিটি দেয়া হয়েছে।

কিন্তু কমিটি গঠনের পুরো প্রক্রিয়ায় আমার সঙ্গে যে আলোচনা, বোঝাপড়া ও প্রত্যাশার কথা বলা হয়েছিল, কমিটিতে তার কোন বাস্তবতা দেখতে পাইনি বরং পুরো বিষয়টি যেভাবে পরিচালিত হয়েছে, তাতে আমি নিজেকে প্রতারিত, অবমূল্যায়িত, হতাশ ও অপমানিত বোধ করছি। উপজেলা আহ্বায়ক হৃদয় আহাম্মেদসহ ঝিনাইদহ জেলা কমিটির একটি অংশের ভূমিকা ও কর্মকাণ্ডে তিনি হতাশা প্রকাশ করেন। তিনি আরো জানান আমি কোনো পদ বা পদবির জন্য রাজনীতি করতে আসিনি।

আমি রাজনৈতিক আদর্শ, মানুষের অধিকার এবং সংগঠনের প্রতি দায়বদ্ধতা থেকে কাজ করতে চেয়েছিলাম। কিন্তু যেখানে পারস্পরিক সম্মান ও বিশ্বাসের মূল্য থাকে না, সেখানে দায়িত্বে থেকে কাজ চালিয়ে যাওয়া আমার কাছে অর্থহীন। নিজের আত্মসম্মান বিসর্জন দিয়ে কোনো পদে বহাল থাকার মানসিকতা আমার নেই। সার্বিক পরিস্থিতি বিবেচনা করে আমি পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছি। আজ থেকে নবগঠিত জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর কোটচাঁদপুর উপজেলা কমিটির সাথে আর কোনো সাংগঠনিক সর্ম্পক নেই।

আমি আশা করি, আমার এই পদত্যাগের মাধ্যমে আমার অবস্থান ও আত্মসম্মানের প্রশ্নটি স্পষ্টভাবে প্রতিফলিত হয়েছে।

এ বিষয়ে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ঝিনাইদহ জেলা শাখার আহবায়ক আলাউদ্দীন জোয়ার্দ্দার লাড্ডুর জানান তাকে কে প্রতিশ্রুতি দিয়েছেন আমি জানিনা তারপরও তাকে বলা হয়েছে যে, আপনি ওই পদে না থাকতে চাইলে আপনাকে পৌর সভাপতি বা জেলার কোন ভালো পদে আনা হবে। তার পরও তিনি পদত্যাগ করলে আমার কিছু বলার নেই।

উল্লেখ্য, গত ১৯ অক্টোবর এনসিপির কোটচাঁদপুর উপজেলা আহবায়ক কমিটি প্রকাশ করা হয়।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    যশোরে ফুলকুঁড়ি আসরের শিশু-কিশোর সমাবেশ ও পুরস্কার বিতরণ

    October 24, 2026

    লংমার্চ উপলক্ষে যশোরে সম্পাদক-বার্তা সম্পাদকদের সহযোগিতা কামনা  এমপি গোলাম রসুলের

    October 24, 2026

    শাকের হত্যার প্রতিবাদে মাগুরায় বিক্ষোভ-মানববন্ধন, সড়ক অবরোধ

    October 24, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.