রামপাল সংবাদদাতা : দুরারোগ্য নাইকোপোমা রোগে আক্রান্ত ৩ বছরের শিশু জোবায়ের এর অপারেশন করতে ৩ লাখ টাকার প্রয়োজন। সে বাগেরহাটের রামপাল উপজেলার শোলাকুড়ার গ্রামের হতদরিদ্র ভ্যান চালক শেখ জাকির হোসেন ও জোসনা দম্পতির ছেলে। চিকিৎসার ব্যায় মেটাতে উপার্জনের একমাত্র ভ্যানটি বিক্রি করে দিয়েছেন। স্থানীয় প্রতিমন্ত্রী সহ সমাজের বিত্তবানদের সহযোগিতা করার জন্য আকুল আবেদন জানিয়েছেন পরিবারটি। সাহায্যের জন্য তাদের বিকাশ একাউন্ট নম্বর ০১৯৮৬৭২৪১০৮।
Author: banglarbhore
পাইকগাছা সংবাদদাতা : পাইকগাছার লস্কর ইউনিয়নে চক্ষু ক্যাম্পে ৫শ’ চক্ষু রোগী বিনামূল্যে চিকিৎসা সেবা পেয়েছে। ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম সানার উদ্যোগে সোমবার ইউনিয়ন পরিষদে দিনব্যাপি সাতক্ষীরার গ্রামীণ চক্ষু হাসপাতালের চিকিৎসক সুস্মিতা মন্ডল তন্নি, তপন কুমার, আরাফাত হোসেনসহ অন্যান্যরা চক্ষু চিকিৎসা প্রদান করেন। সংশ্লিষ্টরা জানান, ক্যাম্পে চোখের ছানি পরীক্ষা, চোখের প্রেসার পরীক্ষা ও নেত্রনালীর পরীক্ষাসহ ওষুধ ও চশমা দেয়া হয়। ক্যাম্পে বাছাইকৃত ছানি রোগীদের লেন্স সংযোজনের মাধ্যমে অপারেশনের জন্য রোগীও নির্বাচন করা হয়। এ সময় আরো উপস্থিত ইউপি সদস্য অরবিন্দ মন্ডল, মোফাজ্জল, রফিকুল ইসলাম, টিএম হাসানুজ্জামানসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ। বিনামূল্যে চিকিৎসা সেবা, ওষুধ ও চশমা পেয়ে এলাকার গরীব রোগীরা…
বাংলার ভোর প্রতিবেদক : যশোর সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে প্রায় ১৬ লাখ ১০ হাজার ৯শ’ টাকা মূল্যের মাদকদ্রব্য ও ভারতীয় বিভিন্ন ধরনের চোরাচালানি পণ্য আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। বিজ্ঞপ্তিতে বলা হয়, যশোর ব্যাটালিয়নের বিশেষ টহল দল, ঘিবা ও কাশিপুর বিওপি এবং বেনাপোল আইসিপির টহলদল সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় পৃথকভাবে মাদক ও চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানে ৮ বোতল বিদেশি মদ, ২ কেজি গাঁজা, ৯৮ বোতল এসকাফ সিরাপ, ৪০ বোতল কীটনাশক, ১২৯টি শাড়ি, ৫টি কম্বল, সাড়ে ৩ কেজি জিরা, ৭৫ প্যাকেট ফুসকা, ৭৫৬টি চকলেট,…
বাংলার ভোর প্রতিবেদক : যশোর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের নওদাগাঁও এলাকায় বুড়ি ভৈরব নদ দখল করে অবৈধভাবে প্রাচীর নির্মাণের অভিযোগ উঠেছে। সোমবার নদের জায়গা উদ্ধার এবং সাধারণ মানুষের চলাচলের পথ সুগম করার দাবিতে জেলা প্রশাসক ও পানি উন্নয়ন বোর্ড বরাবর লিখিত আবেদন জানিয়েছেন স্থানীয় এলাকাবাসীরা। স্থানীয় বাসিন্দাদের লিখিত আবেদনটি গ্রহণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক সুজন সরকার। তিনি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন। স্থানীয়দের স্বাক্ষরিত আবেদনে বলা হয়, প্রায় ৩০-৩৫ বছর আগে আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্র খয়েরতলা বুড়ি ভৈরব নদের মূল প্রবাহ থেকে আনুমানিক ১০০ ফুট দূরত্ব বজায় রেখে সীমানা প্রাচীর নির্মাণ করেছিল। কিন্তু সম্প্রতি নদের ভেতরের অংশ দখল…
বাংলার ভোর প্রতিবেদক : যশোর পৌরসভার পুরাতন কসবা ৪ নম্বর ওয়ার্ড বিএনপির আঞ্চলিক কার্যালয়ের পেছন থেকে পরিত্যক্ত অবস্থায় একটি ককটেল উদ্ধার করেছে পুলিশ। সোমবার বেলা ১১টার দিকে কার্যালয়ের পেছনে থাকা একটি বটগাছের নিচ থেকে ককটেলটি উদ্ধার করা হয়। স্থানীয় সূত্র জানায়, সকালে বিএনপি কার্যালয়ের পেছনে ককটেল সাদৃশ্য একটি বস্তু পড়ে থাকতে দেখে স্থানীয়দের মনে সন্দেহের সৃষ্টি হয়। পরবর্তীতে তারা জাতীয় জরুরি সেবা নম্বর ‘৯৯৯’-এ কল করে বিষয়টি অবহিত করেন। সংবাদ পেয়ে কোতোয়ালী মডেল থানার এসআই সাইমনের নেতৃত্বে পুলিশের ঘটনাস্থলে পৌঁছে পরিত্যক্ত ককটেলটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। উল্লেখ্য, এর আগে গত ১৪ আগস্ট সকালেও একই কার্যালয়ের ভেতর থেকে একটি ককটেল…
বাংলার ভোর প্রতিবেদক : যশোরে জেলা গোয়েন্দা শাখা ডিবি পৃথক দুটি অভিযানে ৫৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে। সোমবার যশোর কোতয়ালী থানা এলাকার দুটি ভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়। ডিবি পুলিশ জানায়, সোমবার সকালে এসআই রকি মন্ডলের নেতৃত্বে একটি দল কোতয়ালী থানাধীন চাঁচড়া ডালমিল এলাকা থেকে চাঁচড়া-কোর্ট মোড়গামী সড়কের পাশে অভিযান চালায়। সেখানে ‘রোজা স্টিল অ্যান্ড ফার্নিচার’ দোকানের সামনে পাকা রাস্তার ওপর থেকে ৫০০ পিস ইয়াবাসহ আলমগীর শেখ (৪৫) নামে একজনকে গ্রেফতার করে। তিনি শহরের মণ্ডলগাতি এলাকার বাসিন্দা। অপরদিকে, একই দিন মধ্যরাতে এসআই কামাল হোসেনের নেতৃত্বে ডিবির আরেকটি দল ৪ নম্বর নওয়াপাড়া ইউনিয়নের…
বাংলার ভোর প্রতিবেদক : যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে স্বামীকে দেখতে এসে নেশাজাতীয় দ্রব্য খাইয়ে এক নারীকে অচেতন করে স্বর্ণালংকার চুরির অভিযোগ উঠেছে। সোমবার দুপুরে হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটের তৃতীয় তলায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী নূর জাহান (৬৫) যশোর সদর উপজেলার হাসিমপুর গ্রামের মোশারেফ বিশ্বাসের স্ত্রী। তিনি বর্তমানে যশোর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। হাসপাতালের পুলিশ সূত্রে জানা গেছে, নূরজাহানের স্বামী হাসপাতালে ভর্তি রয়েছেন। সোমবার দুপুর আড়াইটার দিকে স্বামীকে দেখতে হাসপাতালে আসেন তিনি। এ সময় অজ্ঞাতপরিচয় ব্যক্তি তাকে ভুলিয়ে-ভালিয়ে হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটের তৃতীয় তলায় নিয়ে যায়। সেখানে তাকে নেশাজাতীয় দ্রব্য খাইয়ে অচেতন করা হয়। পরে তার সঙ্গে থাকা স্বর্ণের চেইন…
বাংলার ভোর প্রতিবেদক : যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে রোগী দেখাতে আসা এক নারীর স্বর্ণের চেইন ছিনতাইকালে শাহানা (২৬) নামে এক নারীকে হাতেনাতে আটক করা হয়েছে। সোমবার বেলা ১১টার দিকে হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটের নিচতলায় এ ঘটনা ঘটে। আটক শাহানা ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার দৌলতপুর গ্রামের মাহমুদ আলীর স্ত্রী। হাসপাতাল সূত্রে জানা গেছে, যশোরের বড় মেঘলা এলাকার বাসিন্দা শাহানারা চিকিৎসক দেখাতে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে আসেন। এ সময় তার পেছনে অবস্থান নেন শাহানা। একপর্যায়ে ওড়নার ভেতর দিয়ে হাত ঢুকিয়ে কাটার দিয়ে গলায় থাকা স্বর্ণের চেইন কাটার চেষ্টা করেন তিনি। বিষয়টি টের পেয়ে আশপাশের লোকজন শাহানাকে হাতেনাতে ধরে ফেলে। এ…
বাংলার ভোর প্রতিবেদক : যশোরে অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ১০টি মোবাইল ফোন, বিভিন্ন কোম্পানির সিমকার্ড ও নগদ ৫৭ হাজার টাকা জব্দ করা হয়েছে। আটকরা হলেন, মাগুরার শালিখা উপজেলার গোয়ালখালী গ্রামের তাপস কুমার, মাদারীপুর জেলার কালকিনি উপজেলার নয়াকান্দি গ্রামের তুষার শিকদার, যশোর সদর উপজেলার তেঘরিয়া গ্রামের সাদিয়া ইসলাম সুইটি এবং রামকৃষ্ণপুর এলাকার টিপু সুলতানের মেয়ে ইসরাত জাহান তৃপ্তি। এ ঘটনায় কোতোয়ালি থানার এসআই শেখ সাইফুল ইসলাম বাদী হয়ে মামলা করেছেন। এজাহার সূত্রে জানা গেছে, ৭ সেপ্টেম্বর ভোরে উপশহর পুলিশ ক্যাম্পের সদস্যরা নিয়মিত রাতের টহল দায়িত্ব পালনকালে গোপন সংবাদের ভিত্তিতে যশোর শহরের বাবলাতলা…
নড়াইল সংবাদদাতা নড়াইলে মাদরাসার ১০ বছর বয়সী এক ছাত্রকে বলাৎকারের ঘটনায় দায়েরকৃত মামলায় মেরাজ আলী (২৫) নামে এক শিক্ষককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এ ছাড়া তাকে ৩ লাখ টাকা জরিমানার আদেশ দেন আদালত। সোমবার দুপুরে নড়াইলের শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক শেখ ছামিদুল ইসলাম এ আদেশ দেন। দণ্ডপ্রাপ্ত মেরাজ আলী চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার রুদ্রপুর কালিয়াবকরি গ্রামের বাসিন্দা। মামলার এজাহার সূত্রে জানা যায়, নড়াইল পৌরসভা এলাকার একটি মাদরাসায় গত বছরের (১০ জুলাই) রাতে ওই ছাত্রকে তার নিজ কক্ষে ডেকে নিয়ে বলাৎকার করেন দণ্ডপ্রাপ্ত মেরাজ আলী। পরে তার মা-বাবাকে কিছু না বলার জন্য শিশুটিকে ভয় দেখান। দুই মাসে ওই শিক্ষক একাধিকবার ওই…