Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • কিশোর স্বাধীন হত্যা: আসামিদের গ্রেপ্তার দাবি মায়ের
  • যবিপ্রবিতে কনিষ্ঠ শিক্ষকদের দক্ষতা উন্নয়নে তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু
  • বাঘারপাড়ায় চিত্রা নদীর জায়গা দখলের অভিযোগ
  • সহনশীলতা ছাড়া ভালো রাজনীতিক হওয়া যায় না: রিজভী
  • যশোর চাঁচড়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড ছাত্রদলের কর্মীসভা অনুষ্ঠিত
  • যবিপ্রবি’র শিক্ষার্থীকে কান ফাটানোর ঘটনায় শিক্ষার্থী তানভীরুল হক বহিষ্কার
  • গণঅধিকার পরিষদের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী যশোরে উদযাপন
  • ট্রাভেল পারমিটের মাধ্যমে বেনাপোল দিয়ে দেশে ফিরলো এক দম্পত্তি
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Monday, October 26
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

গণঅধিকার পরিষদের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী যশোরে উদযাপন

banglarbhoreBy banglarbhoreOctober 26, 2026No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক :
জনতার অধিকার, আমাদের অঙ্গীকার’ স্লোগানকে সামনে রেখে যশোরে গণঅধিকার পরিষদের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভা, কেক কাটা ও মিষ্টি বিতরণের আয়োজন করা হয়।

সোমবার বিকেলে প্রেসক্লাব যশোরে জেলা গণঅধিকার পরিষদের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন যশোর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সাবেরুল হক সাবু। বিশেষ অতিথি ছিলেন প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন।

যশোর জেলা গণঅধিকার পরিষদের সভাপতি এ বি এম আশিকুর রহমানের সভাপতিত্বে এবং পৌর শাখার প্রধান সমন্বয়ক এস এম মাসুম বিপ্লবের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন প্রেসক্লাব যশোরের সাধারণ সম্পাদক নূর ইসলাম, গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক আনিসুর রহমান মুন্না, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আশিক ইকবাল, শ্রম অধিকার পরিষদের বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কবিতা খানম ও যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মিলন শেখ আপন।

এ ছাড়া বক্তব্য দেন শ্রম অধিকার পরিষদের যশোর জেলা সভাপতি হুমায়ুন কবির মনা, সাধারণ সম্পাদক তারেক হোসেন, সহসভাপতি আসাদুজ্জামান শাহীন এবং সদর উপজেলা গণঅধিকার পরিষদের প্রচার সম্পাদক শহিদুল ইসলাম রুবেল।

আলোচনা সভা শেষে প্রধান অতিথি অ্যাডভোকেট সাবেরুল হক সাবু উপস্থিত নেতাদের সঙ্গে নিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন। পরে মিষ্টি বিতরণের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।

 

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    কিশোর স্বাধীন হত্যা: আসামিদের গ্রেপ্তার দাবি মায়ের

    October 26, 2026

    যবিপ্রবিতে কনিষ্ঠ শিক্ষকদের দক্ষতা উন্নয়নে তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

    October 26, 2026

    বাঘারপাড়ায় চিত্রা নদীর জায়গা দখলের অভিযোগ

    October 26, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.