Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • ঘুস না পেয়ে থানায় ডেকে মারধর, এএসআইয়ের বিরুদ্ধে অভিযোগ 
  • বেহাল সড়কে বিপর্যস্ত যশোরের জনজীবন, সংস্কারের উদ্যোগ নেই
  • আশাশুনিতে জীবিকা উন্নয়ন ও বাজারসংযোগ সম্প্রসারণে কর্মশালা
  • শাকের হত্যা: দ্রুত বিচারের দাবিতে মাগুরায় আইনজীবীদের মানববন্ধন
  • নড়াইলে তিন বেকারিকে ১৪ হাজার টাকা জরিমানা
  • পুলেরহাট-রাজগঞ্জ সড়কে ইজিবাইক চালকদের বিক্ষোভ-মিছিল
  • চুড়ামনকাটি বাজারে যানজট নিরসনে ফুটপাত দখলমুক্ত করার উদ্যোগ
  • ছয় মাস ধরে ভূমি সহকারী নেই চুড়ামনকাটি ভূমি অফিসে, ভোগান্তি
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Tuesday, October 27
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

মোটরসাইকেল ছিনতাইচেষ্টার অভিযোগে তিন যুবক আটক

banglarbhoreBy banglarbhoreOctober 26, 2026No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

মণিরামপুর সংবাদদাতা :
যশোরের মণিরামপুরে ভাড়ায় চালিত একটি মোটরসাইকেল ছিনতাইচেষ্টার অভিযোগে তিন যুবককে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় লোকজন। পরে তাদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে।

রোববার সন্ধ্যার পর উপজেলার হরিদাসকাটি ইউনিয়নের কাজীগ্রাম মোড়ে এ ঘটনা ঘটে।

আটক ব্যক্তিরা হলেন, মণিরামপুর উপজেলার কাজীয়ারা গ্রামের মশিয়ার রহমানের ছেলে সুমন হোসেন (৩০), কামালপুর গ্রামের বেনজীর আহমেদের ছেলে সাব্বির হোসেন (২৪) এবং খুলনার ডুমুরিয়া উপজেলার খর্নিয়া গ্রামের মোস্তফা শেখের ছেলে ইয়াসিন আরাফাত (২২)।

স্থানীয় সূত্রে জানা গেছে, মোটরসাইকেলচালক ইমন হোসেন (২০) তার মোটরসাইকেলটি কাজীগ্রাম মোড়ে সড়কের পাশে রেখে একটি চায়ের দোকানে বসেছিলেন। এ সময় ওই তিন যুবক মোটরসাইকেলটি নিয়ে চলে যাওয়ার চেষ্টা করেন বলে অভিযোগ ওঠে।

বিষয়টি বুঝতে পেরে ইমন চিৎকার শুরু করলে আশপাশের লোকজন এগিয়ে আসেন। পরে তারা তিন যুবককে আটক করে পুলিশে খবর দেন। খবর পেয়ে মণিরামপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের হেফাজতে নেয়।

পুলিশ জানায়, মোটরসাইকেল ছিনতাইচেষ্টার অভিযোগে স্থানীয় লোকজন তিনজনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেন। এ ঘটনায় তাঁদের বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    ঘুস না পেয়ে থানায় ডেকে মারধর, এএসআইয়ের বিরুদ্ধে অভিযোগ 

    October 27, 2026

    বেহাল সড়কে বিপর্যস্ত যশোরের জনজীবন, সংস্কারের উদ্যোগ নেই

    October 27, 2026

    আশাশুনিতে জীবিকা উন্নয়ন ও বাজারসংযোগ সম্প্রসারণে কর্মশালা

    October 27, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) আমিনুল ইসলাম

    ব্যবস্থাপনা সম্পাদক : মো. আজহারুল ইসলাম মিথুন

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.