কালিয়া সংবাদদাতা : নড়াইলের কালিয়া উপজেলায় শ্মশানঘাটে মাদক সেবনের দায়ে চার যুবককে আটক করেছে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক তাদের জেল-জরিমানা করেন। বৃহস্পতিবার দুপুরে কালিয়া শ্মশানঘাট এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে পুলিশ। কারাদণ্ডপ্রাপ্তরা হলেন, কালিয়া উপজেলার হাড়িডাঙা গ্রামের শিহাব লস্কর (৩৮), বিলবাউস গ্রামের ওলি সরদার (২৩), বাকা গ্রামের বাহাউদ্দিন তিতাস শিকদার (৩৫) এবং কালিয়া পৌরসভার বড় কালিয়া গ্রামের মাহাবুর গাজী (৩০)। পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদ পেয়ে বৃহস্পতিবার দুপুরে কালিয়া থানা পুলিশের একটি দল কালিয়া শ্মশানঘাট এলাকায় অভিযান চালায়। এ সময় মাদক সেবনের অভিযোগে ওই চার যুবককে আটক করা হয়। পরে বিষয়টি কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী…
Author: banglarbhore
মহেশপুর সংবাদদাতা : ঝিনাইদহের মহেশপুরে থানা পুলিশের বিশেষ অভিযানে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি হাবিবুর রহমানকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের সাতপোতা গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে পুলিশ। সাতপোতা গ্রামের বাসিন্দা আটক হাবিবের বিরুদ্ধে মাগুরায় সাজা জিআর এসসি নং-১৫৩/১৩ মামলায় যাবজ্জীবন কারাদণ্ডের সাজা পরোয়ানা রয়েছে। থানা পুলিশ সূত্রে জানা গেছে, মহেশপুর থানার সহকারী উপপরিদর্শক মনির হোসেন ও ভৈরবা পুলিশ ক্যাম্পের সহকারী উপপরিদর্শক তরিকুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল বৃহস্পতিবার সকালে সাতপোতা এলাকায় বিশেষ অভিযান পরিচালনার একপর্যায়ে হাবিবুরের নিজ বাড়িতে অবস্থানের বিষয়টি নিশ্চিত হয়ে তাকে আটক করা হয়। মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজাদ রহমান আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন,…
লোহাগড়া সংবাদদাতা : নড়াইলের লোহাগড়া ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর নড়াইল জেলার আমীর অ্যাডভোকেট আতাউর রহমান বাচ্চু। বৃহস্পতিবার দুপুরে হাসপাতাল পরিদর্শনে গিয়ে তিনি বিভিন্ন রোগী, রোগীর স্বজনসহ হাসপাতালের কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে কথা বলেন ও সার্বিক বিষয়ে খোঁজ খবর নেন। এ সময় উপস্থিত ছিলেন, জামায়াতে ইসলামীর নড়াইলের কর্মপরিষদ সদস্য জামিরুল হক টুটুল, লোহাগড়া উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মাওলানা হাদিউজ্জামান, কর্মপরিষদ সদস্য এমদাদুল হক এমদাদ, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা ইমরান হোসেন, লোহাগড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবুল হাসনাতসহ প্রমুখ। পরিদর্শনকালে এমপি আতাউর রহমান বাচ্চু বলেন, আমি স্বাস্থ্য কমপ্লেক্সের প্রতিটি…
চৌগাছা সংবাদদাতা : কোনো পূর্ব ঘোষণা নয় বরং আকস্মিকভাবেই বিদ্যালয়ে হাজির উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ইসলাম। বৃহস্পতিবার দুপুরে যশোরের চৌগাছা উপজেলার দশপাখিয়া মাধ্যমিক বিদ্যালয়ে হঠাৎ পরিদর্শনে গিয়ে তিনি বিদ্যালয়ের সার্বিক পরিবেশ, শিক্ষার মান ও শিক্ষার্থীদের বিষয়ে খোঁজখবর নেন। পরিদর্শনকালে বিদ্যালয়ের হলরুমে শিক্ষক-শিক্ষার্থীদের নিয়ে অনুষ্ঠিত সভায় শিক্ষার্থীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেন ইউএনও। শিক্ষার্থীদের লেখাপড়ার প্রতি আরও মনোযোগী হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, নিজেদের ভবিষ্যৎ গড়তে নিয়মিত পড়াশোনার পাশাপাশি শৃঙ্খলাবোধ ও নৈতিক মূল্যবোধকে গুরুত্ব দিতে হবে। শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টি গুরুত্ব দিয়ে তিনি সন্ধ্যার পর অপ্রয়োজনে বাইরে না থাকার পরামর্শ দেন। এ সময় উপস্থিত ছিলেন পিআইও সামছুন্নাহার, পাশাপোল ইউনিয়ন চেয়ারম্যান অবাইদুল ইসলাম সবুজ,…
শার্শা সংবাদদাতা : প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন গত এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যশোর-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী শার্শা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুজ্জামান লিটন। ৯ সেপ্টেম্বর বিকেলে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাতের সময় উপস্থিত ছিলেন- বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমান শার্শার রাজনীতির সার্বিক খোঁজ খবর নেন এবং তৃণমূলের ত্যাগী নেতাদের অবদানের প্রশংসা করেন। একই সাথে স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়ে শার্শা উপজেলাকে একটি আধুনিক, সমৃদ্ধ ও মাদকমুক্ত উপজেলা হিসেবে গড়ে তোলার জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। এছাড়া দেশের সর্ববৃহৎ বেনাপোল স্থলবন্দরে ব্যবসা-বাণিজ্যের প্রসার, অবকাঠামোগত উন্নয়ন, যুবসমাজের কর্মসংস্থান এবং সীমান্ত…
আশাশুনি সংবাদদাতা আশাশুনি উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির (ইউজেডডিএমসি) এক গুরুত্বপূর্ণ সভা উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভাপতি উপজেলা নির্বাহী অফিসার শ্যামানন্দ কুন্ডুর সভাপতিত্বে মুসলিম এইড ইউকে বাংলাদেশ ফিল্ড অফিসের সহযোগিতায় ইকো-সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) কর্তৃক বাস্তবায়নাধীন ইনক্লুসিভ কমিউনিটি রিসাইলেন্স টু ডিসাস্টার অ্যাণ্ড ক্লাইমেট ভালনারেবিলিটিস (আইসিআরডিসিভি-৩) প্রকল্প সভাটি আয়োজন ও সমন্বয়ে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটিকে সার্বিক সহায়তা প্রদান করে। সভায় উপজেলার দুর্যোগ-পূর্ব প্রস্তুতি, দুর্যোগঝুঁকি হ্রাস, আগাম সতর্কতা, আশ্রয়কেন্দ্র ব্যবস্থাপনা, জরুরি সাড়াদান, মানবিক সহায়তা এবং সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের পারস্পরিক সমন্বয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। উপজেলা দুর্যোগ…
নড়াইল সংবাদদাতা নড়াইলের লোহাগড়া উপজেলায় ইসলাম শেখ (৫০) নামে এক ভ্যানচালকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের লোকজনের বিরুদ্ধে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বেলা ৩ টার দিকে উপজেলার শালনগর ইউনিয়নের রঘুনাথপুর গ্রামে এই ঘটনা ঘটে। লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত ইসলাম শেখ উপজেলার শালনগর ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের বাসিন্দা। তিনি পেশায় অটোভ্যান চালক ছিলেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার শালনগর ইউনিয়নে রঘুনাথপুর গ্রামে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে টিপু সুলতান ও মফিজার শেখের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এর জেরে বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে দুইপক্ষের লোকজন সংঘর্ষে জড়ায়। এরপর বেলা ৩ টার দিকে ভ্যান চালিয়ে বাড়ি…
শ্যামনগর সংবাদদাতা সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানের মুখে অস্ত্র ও গোলাবারুদসহ ‘নানা ভাই’ বাহিনীর প্রধান জাহাঙ্গীর মোড়লসহ ১২ জন সক্রিয় ডাকাত সদস্য আত্মসমর্পণ করেছে। গত ৮ সেপ্টেম্বর মঙ্গলবার বিকেলে বাগেরহাটের মোংলা থানাধীন সুন্দরবনের ধানসিদ্ধির চর এলাকায় তারা কোস্ট গার্ডের কাছে আত্মসমর্পণ করে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেন। অভিযানকালে আত্মসমর্পণকারী ডাকাতদের কাছ থেকে ১টি এইট শুটার, ১টি সিক্স শুটার, ১টি ফোর শুটার, ১টি সাইড হেমার, ১টি বোল্ট অ্যাকশন পিস্তল, ২টি এমথ্রি গ্যাস গান, ২টি ৭.৬৫ মি.মি. পিস্তল, ২টি ওয়ান শুটার, ২টি এয়ার গান, ২৬৬ রাউন্ড বিভিন্ন ধরনের কার্তুজ ও গোলা,…
মাগুরা সংবাদদাতা মাগুরা শহরের পারনান্দুলীয়া এলাকায় সড়ক দুর্ঘটনায় বাসারুল ইসলাম নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল সাড়ে দশটার দিকে সড়ক বিভাগের কার্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, সড়ক মেরামতের কাজে পানি দেয়ার জন্য ব্যবহৃত একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী বাসারুল ইসলাম ছিটকে সড়কে পড়ে যান। পরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালের মর্গে পাঠায়। এ ঘটনায় দুর্ঘটনায় জড়িত ট্রাকটি জব্দ করেছে পুলিশ। মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন বলেন, “সড়কে পানি দেয়ার কাজে ব্যবহৃত…
বিশেষ প্রতিনিধি যশোর জেলার এক হাজার ২৯০টি প্রাথমিক বিদ্যালয়ের টিউবওয়েলের পানিতে ক্ষতিকর আর্সেনিকের উপস্থিতি পাওয়া গেছে। এর মধ্যে ১৪টি বিদ্যালয়ের টিউবওয়েলে আর্সেনিকের উপস্থিতি মাত্রাতিরিক্ত। এই ১৪টি টিউবওয়েলের মধ্যে ১১টিই মণিরামপুর উপজেলায়। সম্প্রতি জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের পরীক্ষায় এই চিত্র উঠে এসেছে। টিউবওয়েলে আর্সেনিকের উপস্থিতির তথ্য জানেন না কোন স্কুল কর্তৃপক্ষই। শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবকরা দেদারসে পান করছে ওই টিউবওয়েলের পানি। আর্সেনিক পাওয়া টিউবয়েলের আশপাশের এলাকাগুলোর টিউবওয়েলেও আর্সেনিকের উপস্থিতি থাকার সম্ভাবনা প্রবল। কিন্তু সেগুলো পরীক্ষা করা হয়নি। ফলে জেলার বড় একটা জনগোষ্ঠী আর্সেনিক ঝুঁকির মধ্যে রয়েছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) নির্দেশিকা অনুযায়ী, খাবার পানিতে আর্সেনিকের সহনীয় বা গ্রহণযোগ্য মাত্রা হলো .০১ মিলিগ্রাম/ লিটার…