Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • ৫ দিয়ে দুই খুন : আতঙ্ক খুলনাজুড়ে
  • ব্যঞ্জন যশোরের প্রতিষ্ঠাবার্ষিকীতে তিন গুণীজনকে সম্মননা
  • পৈতৃক জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ
  • জুলাই সনদের ভিত্তিতে সংবিধান সংস্কার করতে হবে : আবু জাফর
  • সারের কার্ড ভাগাভাগি নিয়ে মহেশপুরে দু’পক্ষের সংঘর্ষ : আহত ১২
  • যশোরে ইন্টারনাল মেডিসিন দিবস উদযাপিত
  • আশাশুনিতে সন্ত্রাসবিরোধী মামলার আসামির সাথে স্টেজে ওসি
  • তথ্য অফিসের উদ্যোগে যশোরে ডেঙ্গু সচেতনতামূলক ওরিয়েন্টেশন
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Friday, October 30
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

ব্যঞ্জন যশোরের প্রতিষ্ঠাবার্ষিকীতে তিন গুণীজনকে সম্মননা

banglarbhoreBy banglarbhoreOctober 30, 2026No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক :
বর্ণাঢ্য আয়োজনে গুনীজন সম্মাননা, কেক কাটা ও মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে ব্যঞ্জন থিয়েটার যশোর তাদের তৃতীয় প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করলো।

অনুষ্ঠানে যশোরের তিনজন গুণী মানুষ পান গুণীজন সম্মননা পদক। সম্মননাপ্রাপ্ত গুণীজনেরা হলেন বিশিষ্ট ক্রীড়া সংগঠক যশোর জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ শফিকউজ্জামান, পঙ্গু হাসপাতালের প্রতিষ্ঠাতা অধ্যাপক ডা. এএইচএম আব্দুর রউফ, শিল্প সাহিত্য ও সাংস্কৃতিক, নাট্য ব্যক্তিত্ব কবি কাসেদুজ্জামান সেলিম।

বুধবার সন্ধ্যায় যশোর শিল্পকলা একাডেমিতে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এই অনুষ্ঠান উদযাপন করা হয়েছে। ক্রীড়া সংগঠক যশোর জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ শফিকউজ্জামান অসুস্থ থাকার কারণে তার পক্ষে সম্মাননা পদক গ্রহণ করেন তার ভাতিজা শহিদুল ইসলাম।

ব্যঞ্জন থিয়েটারের নিজস্ব সংগীত পরিবেশনের মধ্যদিয়ে অনুষ্ঠান শুরুর পর কেক কাটা, আমন্ত্রিত অতিথিদের উত্তরীও ও ফুল দিয়ে বরণ করা হয়। পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় ব্যঞ্জন থিয়েটারের সভাপতি আনিসুজ্জামান পিন্টুর সভাপতিত্বে ও আমিনুল ইসলাম শাহিনের সঞ্চালনায় অন্যানের মধ্যে বক্তৃতা করেন গুণীজন সম্মাননা প্রাপ্ত কবি কাসেদুজ্জামান সেলিম, পঙ্গু হাসপাতালের প্রতিষ্ঠাতা অধ্যাপক ডা. এএইচএম আব্দুর রউফ, ক্রীড়া সংগঠক শফিকুজ্জামানের ভাইপো শহিদুল ইসলাম, সাবেক পৌর মেয়র মারুফুল ইসলাম, অনুষ্ঠান উদযাপন কমিটির আহবায়ক ডাক্তার আবুল কালাম আজাদ লিটু, সদস্য সচিব আব্দুর রহমান কিনা, ব্যঞ্জন থিয়েটারের সাধারণ সম্পাদক স্বপন গাঙ্গুলী প্রমুখ।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    ৫ দিয়ে দুই খুন : আতঙ্ক খুলনাজুড়ে

    October 30, 2026

    পৈতৃক জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ

    October 30, 2026

    জুলাই সনদের ভিত্তিতে সংবিধান সংস্কার করতে হবে : আবু জাফর

    October 30, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) আমিনুল ইসলাম

    ব্যবস্থাপনা সম্পাদক : মো. আজহারুল ইসলাম মিথুন

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.