Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • ৫ দিয়ে দুই খুন : আতঙ্ক খুলনাজুড়ে
  • ব্যঞ্জন যশোরের প্রতিষ্ঠাবার্ষিকীতে তিন গুণীজনকে সম্মননা
  • পৈতৃক জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ
  • জুলাই সনদের ভিত্তিতে সংবিধান সংস্কার করতে হবে : আবু জাফর
  • সারের কার্ড ভাগাভাগি নিয়ে মহেশপুরে দু’পক্ষের সংঘর্ষ : আহত ১২
  • যশোরে ইন্টারনাল মেডিসিন দিবস উদযাপিত
  • আশাশুনিতে সন্ত্রাসবিরোধী মামলার আসামির সাথে স্টেজে ওসি
  • তথ্য অফিসের উদ্যোগে যশোরে ডেঙ্গু সচেতনতামূলক ওরিয়েন্টেশন
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Friday, October 30
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

পৈতৃক জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ

banglarbhoreBy banglarbhoreOctober 30, 2026No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
0-4064x3048-0-0-{}-0-12#bokehtype:0#;illum:2 scene:0 humanIn:6;
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক :
যশোরে পৈতৃক জমি জোরপূর্বক দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকির অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন চাটুলিয়া গ্রামের বাসিন্দা হেলাল হোসেন। সংবাদ সম্মেলনে তিনি নিজের ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত এবং পৈতৃক সম্পত্তির অধিকার ফিরে পেতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

লিখিত বক্তব্যে হেলাল হোসেন জানান, তার প্রয়াত বাবা মকসেদ আলী বিশ্বাসের নামে চাটুলিয়া মৌজার ৯২৫ খতিয়ানের এসএ ৫৫৪ দাগে ৭ শতক জমি রেকর্ডভুক্ত রয়েছে। বাবার জীবদ্দশায় ওই জমির ২ দশমিক ২৫ শতক তিনি কেনেন বলে দাবি করেন।

জমির দখল নিয়ে বিরোধের ঘটনায় দায়ের করা একটি দেওয়ানি মামলা বর্তমানে বিচারাধীন রয়েছে।
হেলাল হোসেন অভিযোগ করেন, স্থানীয় কয়েকজন প্রভাবশালী ব্যক্তি দীর্ঘদিন ধরে তাদের জমি দখলের চেষ্টা করছেন।

সর্বশেষ ২৪ অক্টোবর অভিযুক্তরা অস্ত্রশস্ত্র নিয়ে জমিতে অনধিকার প্রবেশ করে ঘরবাড়ি ও সীমানাপ্রাচীর নির্মাণের চেষ্টা করেন। এতে বাধা দিলে তাকে ও তার পরিবারের সদস্যদের গালিগালাজ, ভয়ভীতি প্রদর্শন এবং প্রাণনাশের হুমকি দেয়া হয়। তিনি আরও জানান, এসব ঘটনায় তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় রয়েছে।

এ বিষয়ে ইতোমধ্যে থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। সংবাদ সম্মেলনে তিনি তিন দফা দাবি জানান। দাবিগুলো হলো, অভিযোগের নিরপেক্ষ তদন্ত ও আইনগত ব্যবস্থা গ্রহণ, পৈত্রিক জমির ওপর আইনগত অধিকার নিশ্চিত করা এবং পরিবারের জীবন ও সম্পদের নিরাপত্তা প্রদান।

এ সময় উপস্থিত ছিলেন মুমতাজ আলী বিশ্বাস, সৈয়দা রেহানা পারভীন, রোকেয়া, সাথী আক্তার, ফরিদা বেগম ও মিতা খাতুন।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    ৫ দিয়ে দুই খুন : আতঙ্ক খুলনাজুড়ে

    October 30, 2026

    ব্যঞ্জন যশোরের প্রতিষ্ঠাবার্ষিকীতে তিন গুণীজনকে সম্মননা

    October 30, 2026

    জুলাই সনদের ভিত্তিতে সংবিধান সংস্কার করতে হবে : আবু জাফর

    October 30, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) আমিনুল ইসলাম

    ব্যবস্থাপনা সম্পাদক : মো. আজহারুল ইসলাম মিথুন

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.