Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • মাহবুব রহমান ফুটবল টুর্নামেন্টের ফাইনালে অভয়নগর
  • সংসারের ব্যস্ততায় হারায়নি স্বপ্ন, নিজের পরিচয় গড়েছেন রত্না
  • সাকের হত্যা : বিচার দাবিতে মাগুরায় কৃষকদলের বিক্ষোভ
  • যশোরে আঞ্চলিক তরুণ শান্তি সহায়ক সম্মেলন অনুষ্ঠিত
  • চৌগাছায় শতবর্ষের চলাচলের রাস্তা বন্ধের চেষ্টা : ইউএনওর হস্তক্ষেপ কামনা এলাকাবাসীর
  • সাতক্ষীরা পৌরসভায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান
  • এইচএসসিতে অকৃতকার্য : মাগুরায় একই ইউনিয়নের দুই শিক্ষার্থীর আত্মহত্যা
  • যশোর ক্রীড়া লেখক সমিতি : নতুন সভাপতি কালু, সম্পাদক মুকুল
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Saturday, October 31
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
খেলা

যশোর ক্রীড়া লেখক সমিতি : নতুন সভাপতি কালু, সম্পাদক মুকুল

banglarbhoreBy banglarbhoreOctober 31, 2026No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার খেলা প্রতিবেদক

বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতি (বিএসপিএ) যশোর জেলা শাখার নতুন দ্বিবার্ষিক কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিম কালু এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন আব্দুল ওয়াহাব মুকুল।

এদিকে যশোর ক্রীড়া লেখক সমিতিতে দৈনিক বাংলার ভোর পত্রিকার সম্পাদক (এইচআর) আব্দুল ওয়াহাব মুকুল ও সিনিয়র রিপোর্টার ইমরান হোসেন পিংকু নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানিয়েছেন প্রকাশক ও সম্পাদক সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন জ্যোতি।

শনিবার বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতি যশোর জেলা শাখার দ্বিবার্ষিক সাধারণ সভায় ২০২৬-২০২৭ ও ২০২৭-২০২৮ মেয়াদের জন্য ১১ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়।

নবগঠিত কমিটির অন্য সদস্যরা হলেন, সহসভাপতি এ.বি.এম. আখতারুজ্জামান, সহসাধারণ সম্পাদক ডি.এইচ. দিলসান, কোষাধ্যক্ষ মনিরুজ্জামান মনির, সাংগঠনিক সম্পাদক কাওসার আলী এবং দপ্তর সম্পাদক মোয়াজ্জেম হোসেন মঞ্জু।

এ ছাড়া নির্বাহী সদস্যরা হলেন, অধ্যক্ষ মুস্তাক হোসেন শিম্বা, আ.ফ.ম. আশরাফুদ্দৌলা টিটো, এ.কে.এম. গোলাম সরওয়ার ও ইমরান হোসেন পিংকু।

দ্বিবার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথি ছিলেন ক্রীড়া সংগঠক ও যশোর জেলা ক্রীড়া সংস্থার সাবেক কোষাধ্যক্ষ সোহেল মাসুদ হাসান টিটো। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতির কেন্দ্রীয় কমিটির সহসভাপতি তালহা বিন নজরুল ও সাধারণ সম্পাদক মোহাম্মদ মাসুম মিয়া।

এছাড়া চিন্ময় সাহার সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, সাবেক জাতীয় দলের ফুটবলার রাকিবুল আলম, সাবেক জাতীয় হকি এবং ফুটবলার ও বিকেএসপির চিফ কোচ কাওসার আলী প্রমুখ।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    মাহবুব রহমান ফুটবল টুর্নামেন্টের ফাইনালে অভয়নগর

    October 31, 2026

    সংসারের ব্যস্ততায় হারায়নি স্বপ্ন, নিজের পরিচয় গড়েছেন রত্না

    October 31, 2026

    সাকের হত্যা : বিচার দাবিতে মাগুরায় কৃষকদলের বিক্ষোভ

    October 31, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) আমিনুল ইসলাম

    ব্যবস্থাপনা সম্পাদক : মো. আজহারুল ইসলাম মিথুন

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.