Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • মাসুদুর রহমান স্মরণে যশোরে পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির দোয়া
  • এইচএসসি ফল : যশোর বোর্ডে পাসে এগিয়ে সরকারি কলেজ
  • মাহবুব রহমান ফুটবল টুর্নামেন্টের ফাইনালে অভয়নগর
  • সংসারের ব্যস্ততায় হারায়নি স্বপ্ন, নিজের পরিচয় গড়েছেন রত্না
  • সাকের হত্যা : বিচার দাবিতে মাগুরায় কৃষকদলের বিক্ষোভ
  • যশোরে আঞ্চলিক তরুণ শান্তি সহায়ক সম্মেলন অনুষ্ঠিত
  • চৌগাছায় শতবর্ষের চলাচলের রাস্তা বন্ধের চেষ্টা : ইউএনওর হস্তক্ষেপ কামনা এলাকাবাসীর
  • সাতক্ষীরা পৌরসভায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Saturday, October 31
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
খেলা

মাহবুব রহমান ফুটবল টুর্নামেন্টের ফাইনালে অভয়নগর

banglarbhoreBy banglarbhoreOctober 31, 2026No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

খাজুরা সংবাদদাতা

নির্ধারিত সময়ের ১৭ মিনিটে উইংগার নাজমুলের গোলে ১-০ তে এগিয়ে ছিল অভয়নগর একাদশ। ২৮ মিনিটে ডিফেন্ডার জাবিরের গোলে ঘুরে দাঁড়িয়ে ১-১ এ সমতা ফেরায় হাশিমপুর একাডেমি। এরপর ৪৩ মিনিটে একই দলের ফরোয়ার্ড বাপ্পীর গোলে ব্যবধান বাড়ে। কিন্তু ৫২ মিনিটে সমতা ফেরান অভয়নগরের ফরোয়ার্ড রিয়াজুল। অমিমাংসিত ম্যাচ টাইব্রেকারে গড়ায়। ট্রাইব্রেকারে যশোরের অভয়নগর ফুটবল একাদশ ৪-৩ গোলে সদর উপজেলার হাশিমপুর ফুটবল একাডেমিকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে।

শনিবার বিকেলে যশোরের খাজুরায় মাহবুর রহমান আট দলীয় ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালের ফলাফল ছিলো এটি।

চন্ডিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে চিত্রা মোহামেডান স্পোর্টিং ক্লাব আয়োজিত এ ম্যাচ শেষে সন্ধ্যায় পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, টুর্নামেন্টের পৃষ্ঠপোষক ও মালয়েশিয়া প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী মাহবুব রহমান। বিশেষ অতিথি ছিলেন বন্দবিলা ইউনিয়ন বিএনপির সভাপতি মনিরুজ্জামান তপন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আয়োজক কমিটির সভাপতি আব্দুল জব্বার বিশ্বাস। এ সময় অতিথিরা বিজয়ী দলের গোলরক্ষক বাবুর হাতে ম্যান অব দ্যা ম্যাচের পুরস্কার তুলে দেন। সেমিফাইনাল ম্যাচ পরিচালনা করেন রেফারি ইমরুজ্জামান।

আগামী ৭ নভেম্বর টুর্নামেন্টের ফাইনালে মুখোমুখি হবে মাগুরার স্মিতা মুমু ফুটবল একাদশ ও যশোরের অভয়নগর ফুটবল একাদশ। চ্যাম্পিয়ন দলকে ট্রফিসহ নগদ এক লাখ ২০ হাজার টাকা ও রানার্সআপ দলকে ট্রফিসহ নগদ ৮০ হাজার টাকা প্রাইজমানি দেয়া হবে।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    মাসুদুর রহমান স্মরণে যশোরে পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির দোয়া

    October 31, 2026

    এইচএসসি ফল : যশোর বোর্ডে পাসে এগিয়ে সরকারি কলেজ

    October 31, 2026

    সংসারের ব্যস্ততায় হারায়নি স্বপ্ন, নিজের পরিচয় গড়েছেন রত্না

    October 31, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) আমিনুল ইসলাম

    ব্যবস্থাপনা সম্পাদক : মো. আজহারুল ইসলাম মিথুন

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.