Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরের দড়াটানা পার্ক থেকে দুই বোন নিখোঁজ
  • বৃষ্টিতেই জলাবদ্ধতা লোকসানে চারাচাষি
  • বিবর্তনের চার দশকের যাত্রায় স্মৃতি, গান থিয়েটার আড্ডায় উদযাপন
  • নিউমুরিং টার্মিনাল ইজারা বন্ধসহ বিভিন্ন দাবিতে যশোরে বিপ্লবী কমিউনিস্ট লীগের বিক্ষোভ
  • যশোর জেলা আ.লীগ সভাপতি মিলনকে ঢাকা কেরানীগঞ্জ কারাগারে প্রেরণ
  • গুলি, মাদক ও টাকাসহ আটক শহিদুলের দুই দিনের রিমান্ড মঞ্জুর
  • জাগপা থেকে নিজাম উদ্দিন অমিতের পদত্যাগ
  • ‘কন্যাশিশুর সুরক্ষা ও বাল্যবিয়ে প্রতিরোধের আহ্বান’
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Tuesday, October 13
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

জেলের ছদ্মবেশে এসিড নিক্ষেপ মামলার আসামি ধরলো পুলিশ

banglarbhoreBy banglarbhoreJuly 18, 2025No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক

যশোরের ঝিকরগাছায় একই পরিবারের তিন সদস্যকে এসিড নিক্ষেপের ঘটনায় জেলের ছদ্মবেশে অভিযান চালিয়ে আসামি ধরেছে পুলিশ। বৃহস্পতিবার বিকেলে নড়াইল জেলার লোহাগাড়া উপজেলার আমাদাহ বিল থেকে জসিম (৪০) নামে ওই আসামিকে আটক করে পুলিশ।

গ্রেফতারকৃত আসামি জসিম বেনাপোলের বাসিন্দা ও ঝিকরগাছা উপজেলার মঠবাড়ি গ্রামের ফজলুর রহমানের কেয়ারটেকার হিসাবে কাজ করতেন। গত ৩ জুলাই রাতে পূর্ব শত্রুতার জেরে জসিম প্রতিবেশি জামাত হোসেনের বাড়ির জানালা দিয়ে অ্যাসিড নিক্ষেপ করেন। এতে ঘরে থাকা জামাত হোসেনের স্ত্রী রাহেলা খাতুন (৪৫), মেয়ে রিপা খাতুন (২৫) ও শিশুপুত্র ইয়ানুর রহমান (৮) গুরুতর আহত হয়। এ ঘটনার পর থেকে জসিম উদ্দিন পালিয়ে বেড়াচ্ছিলেন।

পুলিশ জানিয়েছে, ঝিকরগাছার মঠবাড়ি গ্রামের রিপা বছর চারেক আগে স্বামী পরিত্যক্তা হন। স্বামীর বাড়ি ছেড়ে আসার পর ছেলেকে নিয়ে বাবার বাড়িতে থাকতেন। মঠবাড়ি গ্রামের ফজলুর রহমানের কাজের লোক জসিম রিপাকে দীর্ঘদিন ধরে বিয়ের প্রস্তাব দিয়ে আসছিল। তবে রিপা তার প্রস্তাব প্রত্যাখ্যান করে। এতে ক্ষিপ্ত হয়ে জসিম জানালা দিয়ে রিপাকে লক্ষ্য করে এসিড মারে।

এতে রিপা, তার ভাই ইয়ানূর ও মা রাহেলা খাতুন দগ্ধ হন। আহতদের দ্রুত উদ্ধার করে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার পরদিন ভুক্তভোগীর বাবা ঝিকরগাছা থানায় জসিমকে আসামি করে মামলা করেন। গোপন তথ্যের ভিত্তিতে গত ১৫ জুলাই পুলিশের একটি টিম জানতে পারে, জসিম নড়াইল জেলার লোহাগাড়া উপজেলার আমাদাহ বিলে অবস্থান করছে। পুলিশ অভিযানে গেলে দেখতে পায়, জসিম বিশাল বিলের মাঝে আশ্রয় নিয়েছে। পরিস্থিতি বুঝে ঝিকরগাছা থানার এসআই তাপসের নেতৃত্বে পুলিশের একটি দল জেলের ছদ্মবেশ ধারণ করে বিলের মাঝে পৌঁছায়। এরপর কথাবার্তার একপর্যায়ে জসিম পুলিশের ছদ্মবেশ বুঝতে পেরে পানিতে ঝাঁপ দিলে এসআই তাপসও পানিতে ঝাঁপ দেন। পানির মধ্যে ধস্তাধস্তির একপর্যায়ে অভিযুক্তকে গ্রেপ্তার করতে সক্ষম হন তিনি। গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে জসিম ঘটনার দায় স্বীকার করেছে। শুক্রবার আদালতের মাধ্যমে জসিমকে কারাগারে পাঠানো হয়েছে।

ঝিকরগাছা থানার এসআই তাপস বলেন, ‘মামলার তদন্তকারী কর্মকর্তা হিসেবে জসিমের লোকেশন খুঁজে বের করি। আমি জানতে পারি, নড়াইলের একটি বিলে সে খাওয়া-দাওয়াসহ সমস্ত কার্যক্রম চালিয়ে আসছে। পরে স্থানীয় থানার সহযোগিতায় আমরা অভিযানে যাই। পুলিশের পোশাক বা সাধারণ পোশাকে অভিযানে গেলে আসামি বুঝতে পারে। এই জন্য সেখানে জেলে ছদ্মবেশ সেজে গেছিলাম।’

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    যশোরের দড়াটানা পার্ক থেকে দুই বোন নিখোঁজ

    October 13, 2026

    বৃষ্টিতেই জলাবদ্ধতা লোকসানে চারাচাষি

    October 13, 2026

    বিবর্তনের চার দশকের যাত্রায় স্মৃতি, গান থিয়েটার আড্ডায় উদযাপন

    October 13, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.