Author: banglarbhore

কালীগঞ্জ প্রতিনিধি শতকরা পাঁচ টাকার কমে ভোক্তা পর্যায়ে ওষুধ বিক্রি করলে তাকে জবাবদিহিতা ও জরিমানা করে থাকেন কালীগঞ্জ উপজেলা ওষুধ ব্যবসায়ীদের সংগঠন বিসিডিএস। সংগঠনটির নিয়ম বহির্ভুত আইনে লঙ্ঘিত হচ্ছে ভোক্তাদের অধিকার। বিশ্ব ভোক্তা অধিকার দিবস-২০২৪ উপলক্ষে আলোচনা সভায় অভিযোগ উত্থাপিত হওয়ায় বিসিডিএস’র নেতাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ ও মোবাইল কোর্টের ঘোষণা দিলেন কালীগঞ্জ ইউএনও। গতকাল উপজেলা পরিষদে এক সভাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান বলেন, ওষুধ ব্যবসায়ীদেরকে ভোক্তা হয়রানি রোধে জনদুর্ভোগ আইন পরিবর্তন করতে হবে। আজ থেকে যে কোন ফার্মেসি সামান্য লাভে বা কম রেটে ওষুধ বিক্রয় করতে পারবে। বিসিডিএস কমিটিকে ফার্মেসি থেকে জরিমানা আদায় না করার নির্দেশনা প্রদান করেন। সেই…

Read More

♦দ্রব্যমূল্যের লাগাম টানতে শিগগিরই ক্রাশ প্রোগ্রাম বাংলার ভোর প্রতিবেদক আজ (শুক্রবার) সকালে বিশ্ব ভোক্তা অধিকার দিবসউপলক্ষে যশোরে র‌্যালি ও আলোচনা সভা হয়েছে। ‘স্মার্ট বাংলাদেশ গড়ি, ভোক্তার স্বার্থে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করি’ এই প্রতিপাদ্য নিয়ে জেলা প্রশাসন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও ক্যাব যশোর এই আয়োজন করে। আলোচনা সভায় যশোরের অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক এসএম শাহীন বলেন, কোনভাবেই দ্রব্যমূল্যের লাগাম টানা যাচ্ছে না। এর অন্যতম কারণ মানবিক নৈতিকতার অবক্ষয়। যখনই আমরা কোন অভিযান চালায় তখন দাম কমে যায়। আবার অভিযান শেষ হলেই দাম বেড়ে যায়। তাই এবার আমরা একটি ক্রাশ প্রোগ্রাম হাতে নিতে যাচ্ছি। এ সময় তিনি আরো বলেন, কৃত্রিম…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোর শহরের খড়কি স্বেচ্ছাসেবী সংগঠন আইডিয়া সমাজকল্যাণ সংস্থার শুক্রবারের ফ্রাইডে মিল ইফতার আহারে পরিণত হয়েছে। আইডিয়া ফ্রাইডে মিল’র ১২৭তম সপ্তাহ ছিল গতকাল। এদিন ইফতারের পূর্ব মুহূর্তে সাড়ে তিন শতাধিক দরিদ্র, শ্রমজীবী মানুষের হাতে তুলে দেয়া হয় খিচুড়ি, সবজি, মাংস। পাশাপাশি রমজানে সংগঠনটির নিয়মিত প্রকল্প রোজাদের বিশুদ্ধ বরফ শীতল ঠান্ডা পানি ও শরবত সরবরাহ করেছে। আয়োজকরা জানান, যশোরের খড়কিতে অবস্থিত স্বেচ্ছাসেবী সংগঠন আইডিয়া সমাজকল্যাণ সংস্থা প্রতি শুক্রবার ‘আইডিয়া ফ্রাইডে মিল’ কার্যক্রম পরিচালনা করে। যার মাধ্যমে প্রতি শুক্রবার দুপুরে স্বেচ্ছাসেবকরা নিজেদের রান্না করা কখনো পোলাও-মাংস, কখনো সাদাভাত মাংস, মাছ নিয়ে বেরিয়ে পড়েন রাস্তায়। শ্রমজীবী, দরিদ্র, অসহায় ও সুবিধাবঞ্চিতদের মুখে…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোরের মণিরামপুরে চিকিৎসকের প্রাইভেটকারের ধাক্কায় সাইকেল আরোহী রবিউল ইসলাম (৩৪) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় উত্তেজিত লোকজন প্রাইভেট কার ভাঙচুর করে চালক-আরোহীদের পুলিশে সোপর্দ করেছে। আজ (শুক্রবার) যশোর-চুকনগর সড়কের আমিনপুরের বকুলতলায় এ ঘটনা ঘটে। তিনি নার্সারির ব্যবসা করতেন। মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা) মেহেদী মাসুদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। ঘটনার প্রত্যক্ষদর্শী বিল্লাল হোসেন বলেন, ‘দুর্ঘটনার আগ মুহূর্তে রবিউল ইসলাম সাইকেলে চড়ে চিনাটোলা বাজার হতে আমিনপুরে বাড়িতে ফিরছিলেন। তিনি বকুলতলা মসজিদের সামনে এসে সাইকেল নিয়ে রাস্তা পার হয়ে বাড়ির দিকে যাওয়ার সময় পেছন দিক থেকে আসা একটি প্রাইভেট কার তাকে ধাক্কা দেয়। এতে রাস্তার ওপর ছিটকে পড়ে…

Read More

মাগুরা প্রতিনিধি উপজেলা নির্বাহী অফিসার হরেকৃষ্ণ অধিকারীর সহযোগিতায় মাগুরার শালিখা উপজেলার ধনেশ্বরগাতী গ্রামের বীরেন্দ্র নাথ বিশ্বাস (৮০) এক বছর পর নিজ বাড়িতে পুনরায় বসসাসের সুযোগ পেলেন। গতকাল দুপুর ১২টার দিকে শালিখা থানা অফিসার ইনচার্জ নাসির উদ্দীন ও সিংড়া ফাঁড়ির আইসি এসআই মুনসুর আলীকে সাথে নিয়ে হাজির হন বীরেন্দ্র নাথ বিশ্বাসের বাড়িতে। সেখানে স্থানীয়দের উপস্থিতিতে সকলের কথা শুনে বৃদ্ধ ও তার স্ত্রীকে সেখানে তার নিজগৃহে বসবাসের ব্যবস্থা করে দেন। এবং তাদেরকে বসবাস করতে কোন প্রকার বিঘ্ন সৃষ্টিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন বলে হুঁশিয়ার করে দেন। উল্লেখ্য, বীরেন্দ্র নাথের দুই পুত্র বিধান বিশ্বাস ও বিনয় বিশ্বাস(মৃত)। বড় পুত্রের একমাত্র পুত্র বিবেক বিশ্বাসকে ৬…

Read More

নড়াইল সংবাদদাতা নড়াইল জেলা শিল্পকলা একাডেমির সেচ্ছাচারী ও দুর্নীতিবাজ কালচারাল অফিসার হামিদুর রহমানকে অবাঞ্ছিত ঘোষণা ও দ্রুত অপসারণ ও শাস্তির দাবিতে প্রতিবাদ ও ঘেরাও কর্মসূচি পালিত হয়েছে। আজ (শুক্রবার) বেলা সাড়ে ১১ টার দিকে নড়াইল জেলা শিল্পকলা একাডেমির সামনে কালচারাল অফিসারের সেচ্ছাচারিতা ও দুর্নীতি প্রতিরোধ সংগ্রাম কমিটির আয়োজনে এসব কর্মসূচি ও বিক্ষোভ মিছিল হয়। এসব কর্মসূচিতে কালচারাল অফিসার হামিদুর রহমাননের লোকজন বাধা দিলে দুই পক্ষে উত্তেজনা সৃষ্টি হয়। পরে ঘটনাস্থলে পুলিশ আসলে হামিদুরের লোকজন পালিয়ে যায়। কর্মসূচিতে জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসারের সেচ্ছাচারিতা ও দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বীরমুক্তিযোদ্ধা সাইফুর রহমান হিলুর সভাপতিত্বে বক্তব্য দেন সম্মিলিত সাংস্কৃতিক জোট নড়াইলের সভাপতি…

Read More

রাজগঞ্জ প্রতিনিধ মণিরামপুর উপজেলার চালুয়াহাটি ইউনিয়নের মোবারকপুর ইসানি গ্রামের এক ধর্ষণ চেষ্টার আসামিকে আটক করেছে পুলিশ। মোটা অংকের টাকার বিনিময়ে মামলা এভিডেভিট করার পরেও আসামি হারুনকে গ্রেফতার করেছে পুলিশ। মামলার বিবরণে জানা যায়, মণিরামপুর উপজেলার চালুয়াহাটি ইউনিয়নের ইসানী মোবারকপুর গ্রামের সিদ্দিকের ছেলে (ভাংড়ী ব্যবসায়ী) হারুন অর রশিদ একই গ্রামের মন্টুর স্ত্রী দুই সন্তানের জননীকে ভোর রাতে বাথরুমে একা পেয়ে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে। এ সময় ওই গগৃহবধূর আর্তচিৎকারে আশপাশের লোকজনসহ তার স্বামী এসে হারুনকে ধরে ফেলে এবং গাছের সাথে বেঁধে রাখে। তাৎক্ষণিকভাবে বিষয়টি মীমাংসার নামে নানান টালবাহানা শুরু করে স্থানীয় পাতি নেতারা। কিন্তু কোন সুরাহা না হওয়ায় বিভিন্ন জল্পনা কল্পনার…

Read More

সাতক্ষীরা সংবাদদাতা সাতক্ষীরায় পুলিশে চাকরি দেয়ার প্রলোভন দেখিয়ে অর্থ গ্রহণের চেষ্টাকালে এনামুল হক (৪০) নামে এক প্রতারককে আটক করেছে গোয়েন্দা পুলিশ। এ সময় আটক ব্যক্তির কাছ থেকে তিনটি নন জুডিশিয়াল শূন্য স্টাম্প ও ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক এবং ডাচ্-বাংলা ব্যাংকের পৃথক দুটি শূন্য চেক উদ্ধার করে পুলিশ। আজ (শুক্রবার) দুপুরে সাতক্ষীরা পুলিশ লাইনে এক সংবাদ সম্মেলনে বিষয়টি জানান সাতক্ষীরা পুলিশ সুপার মুহাম্মদ মতিউর রহমান। এর আগে বৃহস্পতিবার (১৪ মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে পাটকেলঘাটা থানার তৈলকুপি এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক এনামুল ইসলাম খুলনা জেলার ফুলতলা থানার জামিরা ইউনিয়নের দাউকোনা গ্রামের বাসিন্দা। এ সময় সাতক্ষীরা পুলিশ সুপার মুহাম্মদ…

Read More

অভয়নগর সংবাদদাতা যশোরের অভয়নগরে র‌্যালি ও আলোচনা সভার মধ্যদিয়ে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালন করা হয়েছে। গতকাল সকালে ‘স্মার্ট বাংলাদেশ গড়ি, ভোক্তার স্বার্থে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করি’ এই শ্লোগানে উপজেলা পরিষদের আয়োজনে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অভয়নগর উপজেলা চেয়ারম্যান শাহ্ ফরিদ জাহাঙ্গীরের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক শাহ্ খালিদ মামুন, নওয়াপাড়া প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ জাহিদ মাসুদ তাজ, ইউএনও অফিসের নাজির সুব্রত রায়, সিএ সিধু বিশ্বাস, হুমায়ন কবীর, সাংস্কৃতিক ব্যক্তিত্ব দেবাশীষ দাস নান্টু, নওয়াপাড়া হোটেল মালিক সমিতির প্রতিনিধি সেলিম হোসেন, ছাত্রলীগ নেতা শামীম গাজী, রাজসহ বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানের প্রতিনিধি, স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ ও এলাকাবাসী।

Read More

মাগুরা প্রতিনিধি ‘স্মার্ট বাংলাদেশ গড়ি, ভোক্তার স্বার্থে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করি’ এই প্রতিপদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় মাগুরা শালিখা উপজেলায় ভোক্তা অধিকার দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে শালিখা উপজেলার সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি আড়পাড়া বাজার প্রদক্ষিণ শেষে উপজেলার সামনে এসে শেষ হয়। র‌্যালি শেষে উপজেলার সামনে দিনটির তাৎপর্য তুলে ধরে বিভিন্ন তথ্য মূলক বক্তব্য প্রদান করেন শালিখা উপজেলা নির্বাহী কর্মকর্তা হরেকৃষ্ণ অধিকারী। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী ভূমি কমিশনার উম্মে তাহমিনা আক্তার মিতু, উপজেলা ভাইস চেয়ারম্যান জেসমিন আক্তার শাবানা আরপাড়া ইউনিয়ন চেয়ারম্যান আরজ আলী বিশ্বাস, প্রেসক্লাব শালিখার সাধারণ সম্পাদক নওয়াব আলীসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

Read More