Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • মহেশপুরে বিদ্যুৎস্পৃষ্টে ড্রেন নির্মাণ শ্রমিকের মৃত্যু
  • বাঘারপাড়ায় যুবদল নেতা রুবেলকে কুপিয়ে হত্যা
  • যশোরে খুদে ফুটবলারদের জমজমাট লড়াই
  • যশোরে টানা বৃষ্টিতে বিপাকে নিম্ন আয়ের মানুষ
  • বাঘারপাড়া উপজেলা ছাত্রলীগের সহসভাপতি তামিম আটক
  • যশোরে প্রাথমিকে ১ হাজার ৩৪৫ শিক্ষার্থীর বৃত্তি অর্জন
  • জলাবদ্ধ বাঘারপাড়া পৌরসভার তিনটি ওয়ার্ড
  • চট্টগ্রামের বন্যাকবলিত এলাকায় প্রতিমন্ত্রী অমিত
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
সোমবার, জুলাই ১৩
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম মার্চ ১৫, ২০২৪

সাতক্ষীরায় পুলিশের চাকরি দেয়ার নামে প্রতারণা : প্রতারক এনামুল আটক

banglarbhoreBy banglarbhoreNo Commentsমার্চ ১৫, ২০২৪
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

সাতক্ষীরা সংবাদদাতা

সাতক্ষীরায় পুলিশে চাকরি দেয়ার প্রলোভন দেখিয়ে অর্থ গ্রহণের চেষ্টাকালে এনামুল হক (৪০) নামে এক প্রতারককে আটক করেছে গোয়েন্দা পুলিশ। এ সময় আটক ব্যক্তির কাছ থেকে তিনটি নন জুডিশিয়াল শূন্য স্টাম্প ও ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক এবং ডাচ্-বাংলা ব্যাংকের পৃথক দুটি শূন্য চেক উদ্ধার করে পুলিশ।

আজ (শুক্রবার) দুপুরে সাতক্ষীরা পুলিশ লাইনে এক সংবাদ সম্মেলনে বিষয়টি জানান সাতক্ষীরা পুলিশ সুপার মুহাম্মদ মতিউর রহমান। এর আগে বৃহস্পতিবার (১৪ মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে পাটকেলঘাটা থানার তৈলকুপি এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক এনামুল ইসলাম খুলনা জেলার ফুলতলা থানার জামিরা ইউনিয়নের দাউকোনা গ্রামের বাসিন্দা।
এ সময় সাতক্ষীরা পুলিশ সুপার মুহাম্মদ মতিউর রহমান বলেন, মেধা ও যোগ্যতার ভিত্তিতে বাংলাদেশ পুলিশ বাহিনীতে নিয়োগ প্রক্রিয়া ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।

যেখানে সাতক্ষীরা থেকে ৪৯ জন প্রার্থী যোগ্যতার ভিত্তিতে চাকরি পেয়েছেন। পুলিশের নিয়োগকে কেন্দ্র করে আটক এনামুল হক পাটকেলঘাটার তৈলকুপি এলাকার চাকরিপ্রার্থী ইয়াসিন আলীর সাথে চাকরি দেয়ার প্রতিশ্রুতিতে ১৪ লাখ টাকা চুক্তি করেন।

তিনি বলেন, প্রার্থী ইয়াসিন আলীর স্বাক্ষরিত তিনটি শূন্য স্টাম্প ও প্রার্থীর মা ফরিদা বেগমের স্বাক্ষরিত ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক ও ডাচ্-বাংলা ব্যাংকের পৃথক দুটি চেক গ্রহণ করেন। বিষয়টি গোয়েন্দা
তৎপরতায় জানতে পারে সাতক্ষীরা গোয়েন্দা পুলিশ।

বৃহস্পতিবার বিকেলে পাটকেলঘাটা এলাকার তৈলকুপি থেকে আসামি এনামুলকে আটক করা হয়। এ সময় তার থেকে আলামতসমূহ জব্দ করা হয়েছে।

তিনি আরও বলেন, এ ঘটনায় পাটকেলঘাটা থানায় মামলা নং-০৯ এবং ধারা ৪০৬/৪২০ পেনাল কোড ১৮৬০ নিয়মিত মামলা হয়েছে।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

মহেশপুরে বিদ্যুৎস্পৃষ্টে ড্রেন নির্মাণ শ্রমিকের মৃত্যু

বাঘারপাড়ায় যুবদল নেতা রুবেলকে কুপিয়ে হত্যা

যশোরে খুদে ফুটবলারদের জমজমাট লড়াই

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.