Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে হিফজখানা থেকে ৯ বছরের শিশু নিখোঁজ
  • চৌগাছায় অবৈধভাবে বালু ও মাটি কেটে বিক্রির দায়ে ১০ হাজার টাকা জরিমানা
  • পুনরায় বিয়ের প্রতিশ্রুতিতে নারী নির্যাতনের অভিযোগ
  • যশোর জেনারেল হাসপাতালের নতুন আরএমও ডা. নাহিদ সিরাজ
  • নিষিদ্ধ ছাত্রলীগের ধর্মঘটের প্রতিবাদে যশোরে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ
  • যশোর সদরের ১৫ ইউনিয়ন পরিষদে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ১১১ জন
  • যশোরে সানরা ইলেকট্রিক বাইকের গ্রান্ড লঞ্চিং অনুষ্ঠিত
  • নড়াইলে ইয়াবাসহ মামা-ভাগ্নে গ্রেফতার
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Tuesday, November 10
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

পুনরায় বিয়ের প্রতিশ্রুতিতে নারী নির্যাতনের অভিযোগ

বিএনপি নেতার বিরুদ্ধে আদালতে মামলা
banglarbhoreBy banglarbhoreNovember 10, 2026No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক :
যশোরের কেশবপুরে পুনরায় বিয়ে করে সংসার করার প্রতিশ্রুতি দিয়ে সাবেক স্ত্রীকে বাড়িতে নিয়ে শারীরিক নির্যাতন ও ধর্ষণের অভিযোগ উঠেছে উপজেলা বিএনপির প্রচার সম্পাদক ওয়াজেদ আলী খান ডবলুর বিরুদ্ধে। এ ঘটনায় দুই সন্তানের মা আশা খাতুন (২৭) যশোর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এ মামলা করেন। বিচারক ড. আতোয়ার রহমান মামলার তদন্তের দায়িত্ব দেন পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই)। বিষয়টি নিশ্চিত করেছেন বাদীপক্ষের আইনজীবী আবু খালেদ আল আহসান লিটন।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, অভিযুক্ত ওয়াজেদ আলী খান ডবলু (৫৫) কেশবপুর উপজেলার মধ্যকূল খানপাড়া এলাকার বাসিন্দা। অন্যদিকে বাদী আশা খাতুন একই উপজেলার মহাদেবপুর গ্রামের বাসিন্দা। ২০২২ সালের ১৫ এপ্রিল তাদের বিয়ে হয়। দাম্পত্য জীবনে তাদের একটি ছেলে ও একটি মেয়ে রয়েছে। তবে ২০২৫ সালের ১০ মে ওয়াজেদ আলী তাকে রেজিস্ট্রি তালাক দেন।

মামলার অভিযোগে বলা হয়েছে, বিবাহবিচ্ছেদের কয়েক মাস পর আবারও আশা খাতুনের সঙ্গে যোগাযোগ শুরু করেন ওয়াজেদ আলী। মোবাইল ফোনে কথাবার্তার একপর্যায়ে তাদের মধ্যে পুনরায় ঘনিষ্ঠতা তৈরি হয়। এ সময় ওয়াজেদ আলী তাকে আবার বিয়ে করে সংসার করার প্রস্তাব দেন। পাশাপাশি নিজের বাড়িতে ফিরে আসার জন্য অনুরোধ করেন। তার কথায় বিশ্বাস করে আশা খাতুন সাবেক স্বামীর বাড়িতে ফিরে যান। বাদীর অভিযোগ, গত ২ ফেব্রুয়ারি সন্ধ্যা ৬টার দিকে ওয়াজেদ আলী তাকে পুনরায় বিয়ে করে সংসার করার প্রতিশ্রুতি দেন। ওই দিন রাতে তিনি অভিযুক্তের বাড়িতে অবস্থান করতে রাজি হন। একপর্যায়ে অভিযুক্ত তার সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপনের প্রস্তাব দিলে তিনি বিয়ের আগে এতে রাজি নন বলে জানান। পরে ওয়াজেদ আলী নিজের অপর স্ত্রীদের তালাক দিয়ে এক মাসের মধ্যে তাকে রেজিস্ট্রি বিয়ে করার আশ্বাস দেন। একই সঙ্গে শারীরিক সম্পর্কে রাজি না হলে বিয়ে করবেন না বলেও চাপ প্রয়োগ করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

মামলার আরজিতে আরও বলা হয়েছে, বিয়ের প্রতিশ্রুতি ও নানা আশ্বাস দিয়ে তার সম্মতি আদায় করে অভিযুক্ত ওই রাতে তার সঙ্গে একাধিকবার শারীরিক সম্পর্ক স্থাপন করেন। পরবর্তী সময়ে ২০২৬ সালের ২ ফেব্রুয়ারি থেকে ১৬ অক্টোবর পর্যন্ত বিভিন্ন সময়ে একইভাবে বিয়ের প্রলোভন দেখিয়ে নিজের বাড়ির শয়নকক্ষে তার সঙ্গে একাধিকবার শারীরিক সম্পর্কে লিপ্ত হন বলে অভিযোগ করেছেন বাদী। প্রায় আট মাস ধরে এ ঘটনা ঘটে বলে মামলায় উল্লেখ করা হয়েছে। বাদীর অভিযোগ অনুযায়ী, গত ১৭ অক্টোবর সন্ধ্যায় তিনি ওয়াজেদ আলীকে বিয়ের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে চাপ দেন। তখন অভিযুক্ত তাকে বিয়ে করতে পারবেন না বলে জানিয়ে দেন। এ সময় তার সঙ্গে অশোভন আচরণ ও শারীরিক-মানসিক নির্যাতন করা হয় বলেও অভিযোগ করেন তিনি।

এজাহারে আরও উল্লেখ করা হয়েছে, বিষয়টি নিয়ে কোথাও অভিযোগ করলে তাদের একসঙ্গে তোলা ঘনিষ্ঠ মুহূর্তের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমসহ ইন্টারনেটের বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেন অভিযুক্ত। এমনকি পরিচিত ব্যক্তিদের দিয়ে অপহরণ ও হত্যার হুমকি দেয়ার অভিযোগও করেছেন বাদী। পরে তাকে বাড়ি থেকে বের করে দেয়া হয় বলে মামলার আরজিতে উল্লেখ করা হয়েছে।

মামলার বিবরণে অভিযুক্তের একাধিক বিয়ের বিষয়টিও তুলে ধরেছেন বাদী। তার দাবি, অভিযুক্তের বিভিন্ন স্ত্রী ও সংসার রয়েছে। মামলার আরজিতে ১২ জন স্ত্রী এবং তাদের সংসারে ১২ সন্তানের কথা উল্লেখ করা হয়েছে। অন্যদিকে বাদী তার বক্তব্যে অভিযুক্তের ১৩টি বিয়ে করার দাবি করেছেন। এসব বিয়ে ও বিচ্ছেদের পক্ষে বিভিন্ন নিকাহনামা ও তালাকনামার কপিও আদালতে দাখিল করেছেন বলে মামলায় উল্লেখ রয়েছে। বাদী আশা খাতুনের ভাষ্য, বিয়ে করার প্রতিশ্রুতি দিয়ে তার সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করা হয়েছে। পরে বিয়ের জন্য চাপ দিলে তাকে শারীরিক ও মানসিক নির্যাতন করা হয়। অভিযুক্ত কেশবপুরের প্রভাবশালী রাজনৈতিক নেতা হওয়ায় ন্যায়বিচার পাওয়া নিয়ে শঙ্কা থেকে তিনি আদালতের শরণাপন্ন হয়েছেন বলে জানান।

মামলার অভিযোগে বলা হয়েছে, প্রথমে কেশবপুর থানায় এ ঘটনায় মামলা করতে গেলে থানা কর্তৃপক্ষ তাকে আদালতে মামলা করার পরামর্শ দেন। পরে নোটারি পাবলিকের কার্যালয়ে হলফনামা সম্পাদন করে যশোর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এ মামলা দায়ের করেন তিনি। মামলার সঙ্গে বাদীর জন্মনিবন্ধন সনদ, আগের বিয়ের কাবিননামা, তালাকের কাগজপত্র, অভিযুক্তের অন্য বিয়ে ও তালাকসংক্রান্ত নথি এবং তাদের দুই সন্তানের জন্ম ও টিকাসংক্রান্ত কাগজপত্র দাখিল করা হয়েছে বলে আরজিতে উল্লেখ রয়েছে। এ ছাড়া আদালতের নির্দেশে নির্ধারিত হাসপাতালে প্রয়োজনীয় মেডিকেল পরীক্ষা করাতেও প্রস্তুত রয়েছেন বলে জানিয়েছেন বাদী।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    যশোরে হিফজখানা থেকে ৯ বছরের শিশু নিখোঁজ

    November 10, 2026

    চৌগাছায় অবৈধভাবে বালু ও মাটি কেটে বিক্রির দায়ে ১০ হাজার টাকা জরিমানা

    November 10, 2026

    যশোর জেনারেল হাসপাতালের নতুন আরএমও ডা. নাহিদ সিরাজ

    November 10, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) আমিনুল ইসলাম

    ব্যবস্থাপনা সম্পাদক : মো. আজহারুল ইসলাম মিথুন

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.