Author: banglarbhore

নিজস্ব প্রতিবেদক, ঝিকরগাছা আজ (শুক্রবার) সকালে যশোরের ঝিকরগাছা উপজেলার শিক্ষা প্রতিষ্ঠান কেন্দ্রে শিক্ষক নিবন্ধন পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। ৩ হাজার ৮২৩ জন পরীক্ষার্থীর মধ্যে ২ হাজার ১৩২ জন পরীক্ষা অংশ নিয়েছেন বলে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জানিয়েছেন। যশোরের ঝিকরগাছা উপজেলায় এই প্রথম পাঁচটি শিক্ষা প্রতিষ্ঠান কেন্দ্রে শিক্ষক নিবন্ধন পরীক্ষা অনুষ্ঠিত হয়। ঝিকরগাছা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এম কামরুজ্জামান জাহাঙ্গীর জানান, সরকারি শহীদ মশিউর রহমান ডিগ্রি কলেজে ৬১০ জন পরীক্ষার্থীর মধ্যে ৪১০ জন পরীক্ষায় অংশ নেন। সরকারি এমএল পাইলট হাইস্কুলে ১ হাজার পরীক্ষার্থীর মধ্যে ৬১৪ জন পরীক্ষায় অংশ নিয়েছেন। ঝিকরগাছা বদরউদ্দীন মুসলিম (বিএম) হাইস্কুলে ৯১০ জন পরীক্ষার্থীর মধ্যে ৫৫৫ জন অংশ নিয়েছেন।…

Read More

নিজস্ব প্রতিবেদক, ঝিকরগাছা চাঁদাবাজ, সন্ত্রাস এবং মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে আপনারা আমাকে তথ্য দিয়ে সাহায্য করুন। তাদের বিরুদ্ধে আপনারা আমাকে সরাসরি ফোন করে জানাবেন। আমি প্রশাসনের সহযোগিতায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। আজ (শুক্রবার) দুপুরে যশোরের ঝিকরগাছার কেন্দ্রীয় জামে মসজিদে জুম্মার নামাজ শেষে মুসল্লিদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্যদানকালে যশোর-২(ঝিকরগাছা-চৌগাছা) আসনের সংসদ সদস্য ডাক্তার তৌহিদুজ্জামান তুহিন এ আহবান জানান। মুসল্লিদের উদ্দেশ্যে তিনি আরো বলেন, আপনাদের ভোটে আমি জনপ্রতিনিধি হয়েছি। আপনাদের সাহায্য সহযোগিতায় সব সময় আমাকে পাশে পাবেন। ঝিকরগাছা কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম আকবর হুসাইন জুমার নামাজ শেষ করলে মুসল্লিদের কাছ থেকে কিছু সময় চেয়ে নেন সংসদ সদস্য ডাক্তার তৌহিদুজ্জামান তুহিন। তুহিন আরও বলেন, ঝিকরগাছা…

Read More

বাংলার ভোর প্রতিবেদক কানিজ ফাতেমা পাখি ওপেন স্কলারশিপে পঞ্চম শ্রেণীতে ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে। সেযশোর বর্ডার গার্ড পাবলিক স্কুলের ষষ্ঠ শ্রেণির ছাত্রী। কানিজ ফাতেমা (পাখি) নার্সারি থেকে ধারাবাহিকভাবে প্রথম স্থান অধিকার করে আসছে। পাখি সাংবাদিক শরিফুল ইসলামের একমাত্র সন্তান। সে সকলের দোয়া কামনা করেছেন ভবিষ্যত সুন্দর জীবনের জন্য।

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোজাদার শিক্ষার্থীদের উপরে নৃশংস হামলার প্রতিবাদ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ (শুক্রবার) বেলা ১১টায় ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এমএম কলেজ শাখার উদ্যোগে প্রেসক্লাব যশোরের সামনে এ মানববন্ধন করা হয়। ঘন্টাব্যাপি মানববন্ধনে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ যশোর জেলা শাখার সভাপতি ইমরান হোসাইনের নেতৃত্বে অর্ধ শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। মানববন্ধনে বক্তারা বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোজাদার শিক্ষার্থীদের উপরে নৃশংস হামলার করে ছাত্র সমাজের অধিকার হরণ করা হয়েছে। ছাত্রলীগ প্রতিটা ক্যাম্পাসে এই নৈরাজ্য সৃষ্টি করেছে। মানববন্ধন থেকে দেশব্যাপি শিক্ষা প্রতিষ্ঠান সমূহে শিক্ষার্থীদের নিরাপত্তা ও ধর্মীয় স্বাধীনতা নিশ্চিতের দাবি জানান বক্তারা।

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোরের ঝিকরগাছায় ছেলের ধারালো অস্ত্রের কোপে আহত মা সবুরা বেগম (৪৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গত বৃহস্পতিবার রাতে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিহত সবুরা ঝিকরগাছা উপজেলার নারাঙ্গালী গ্রামের মোন্তাজ আলীর স্ত্রী। বৃহস্পতিবার লাশের ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। নিহতের ভাই রফিকুল জানান, ৯ মার্চ সকালে পারিবারির বিরোধের জের ধরে সবুরার সাথে তার ছেলে ইয়ানুরের গোলযোগ হয়। এ সময় ইয়ানুর দা দিয়ে মায়ের মাথায় কোপ মারে। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করে। ১১ মার্চ সকালে সবুরার অবস্থার অবনতি হলে ঢাকায় রেফার্ড করা হয়।…

Read More

স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের অধীনে ঢাকা সিভিল সার্জন কার্যালয়ে লোকবল নিয়োগ করা হবে। এই প্রতিষ্ঠানে ৫ ক্যাটাগরির পদে মোট ৭৫ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের আগামী সোমবারের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে। পদের নাম, পদসংখ্যা ও বেতন স্কেল ♦ ১. সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর—১; বেতন স্কেল (১০২০০-২৪৬৮০ টাকা)। ♦ ২. পরিসংখ্যানবিদ—২; (১০২০০-২৪৬৮০ টাকা)। ♦ ৩. কীটতত্ত্বীয় টেকনিশিয়ান—১; (৯৭০০-২৩৪৯০ টাকা)। ♦ ৪. অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক—৩; (৯৩০০-২২৪৯০ টাকা)। ♦ ৫. স্বাস্থ্য সহকারী—৬৮; (৯৩০০-২২৪৯০ টাকা)। আবেদনের যোগ্যতা প্রতিটি পদে আবেদনের জন্য যোগ্যতা, অভিজ্ঞতা ও বয়সসীমার শর্তাবলি জানা যাবে বিজ্ঞপ্তিতে। আবেদনের বয়স আবেদনকারী প্রার্থীর বয়স ১৮.৩.২০২৪ তারিখে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে…

Read More

সাতমাইল প্রতিনিধি ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারোবাজারে তিন বর্গকিলোমিটার জায়গাজুড়ে অবস্থিত প্রাচীন শহর মোহম্মদাবাদ। ১৯৯৩ সালে মাটি খুঁড়ে সেখানে ১৫টিরও বেশি প্রত্নতাত্ত্বিক নিদর্শনের সন্ধান মেলে। বেশিরভাগই ৭০০ বছরেরও বেশি পুরাতন মসজিদ। শহর মোহাম্মদাবাদের পুরনো ইতিহাস সম্পর্কে জানা যায়, প্রাচীনকালে বারোবাজারের নাম ছিল ছাপাইনগর। বারোজন সহচর নিয়ে খানজাহান আলী সেখানে যান। সেখান থেকেই এর নাম বারোবাজার। সেখানে খানজাহান আলী বেশ কিছু মসজিদ প্রতিষ্ঠা করেন। যুদ্ধ কিংবা মহামারিতে একসময় ধ্বংস হয়ে যায় বারোবাজার। থেকে যায় প্রাচীন ইতিহাস। ঝিনাইদহ-যশোর মহাসড়কের পশ্চিম পাশে এক গম্বুজ বিশিষ্ট পাঠাগার মসজিদ। লাল ইটের তৈরি এই মসজিদ আকারে ছোট। দীর্ঘদিন মাটি চাপা পড়ে থাকার পর ২০০৭ সালে প্রত্নতত্ত্ব অধিদপ্তর…

Read More

বাগেরহাট সংবাদদাতা দীর্ঘদিন ধরে অর্ধেকের কম চিকিৎসক ও জনবল দিয়ে চলছে বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতাল। শুধু জনবল সংকট নয়, প্রয়োজনীয় ওষুধ সংকটও রয়েছে এই হাসপাতালে। প্রয়োজনীয় বিশেষজ্ঞ চিকিৎসক ও রোগ নির্ণয়ের ব্যবস্থা না থাকায় কাঙ্খিত সেবা থেকে বঞ্চিত হচ্ছেন স্থানীয়রা। জীবন বাঁচাতে বাধ্য হয়ে রোগীরা যাচ্ছেন খুলনা-ঢাকার বিভিন্ন বড় বড় বেসরকারি হাসপাতালে। যার ফলে একদিকে যেমন অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছেন, তেমনি পড়তে হচ্ছে ভোগান্তিতে। হাসপাতাল সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জেলার প্রধান এই হাসপাতালটিতে প্রতিদিন বহির্বিভাগে ৮০০ থেকে ১ হাজার রোগী চিকিৎসা নেন। ২৫০ শয্যার বিপরীতে ৩৫০ থেকে ৫০০ জন পর্যন্ত ভর্তি থাকেন নিয়মিত। বিপুল সংখ্যক এই রোগীর জন্য ৫৬টি চিকিৎসকের…

Read More

খায়রুল খন্দকার, টাঙ্গাইল টাঙ্গাইলের ভূঞাপুরে যমুনা নদীতে জেগে ওঠা চরে অবৈধভাবে বালু উত্তোলনের কারণে হুমকিতে পড়েছে সরকারের সদ্য নির্মিত নদী রক্ষা গাইড বাঁধসহ আঞ্চলিক মহাসড়ক। দশ চাকার হাইড্রোলিক ট্রাক্টর দিয়ে প্রতিনিয়ত বালু পরিবহনে নষ্ট হচ্ছে ফসলি জমি ও গ্রামীণ রাস্তা। স্থানীয় প্রভাবশালী নেতাকর্মীরা প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ভূঞাপুর-তারাকান্দি আঞ্চলিক মহাসড়ক সংলগ্ন অর্জুনা ইউনিয়নের জগৎপুরা এলাকায় বেশ কয়েকটি বালুর ঘাট তৈরি করে ট্রাক দিয়ে বালু বিক্রি করছেন। স্থানীয়রা অবৈধ এসব বালুর ঘাট বন্ধে উপজেলা প্রশাসনের কাছে বারবার লিখিত অভিযোগ দিলেও অজ্ঞাত কারণে কোনো ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না বলে জানান তারা। এদিকে উপজেলা প্রশাসনের দাবি অবৈধ বালু উত্তোলন বন্ধে নিয়মিতই অভিযান পরিচালনা…

Read More

বুলবুল আহমেদ, বদলগাছী (নওগাঁ) নওগাঁর বদলগাছীতে স্কুলের সামনে প্রধান শিক্ষককে মারপিটের প্রতিবাদে শিক্ষকরা মানববন্ধন করেছেন এবং থানায় মামলা দায়ের করা করেছেন। এ ঘটনা ঘটেছে বৃহস্পতিবার সকাল সারে আটটায় উপজেলার মথুরা পুর ইউনিয়নের নালুকাবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক রশিদুল ইসলাম জানান তার বিদ্যালয়ে পলি পারভীন নামে নতুন একজন শিক্ষিকা যোগদান করেছেন। সকালে স্কুলে যাওয়ার পথে স্কুলের সামনে বসবাসরত অপর স্কুল শিক্ষিকা সারমিন সুলতানার মেয়ে পলি পারভীনকে গালিগালাজ করেন। পলি স্কুলে গিয়ে বিষয়টি প্রধান শিক্ষককে অবগত করেন। প্রধান শিক্ষক রশিদুল অন্যান্য শিক্ষকদের সঙ্গে নিয়ে কেন গালিগালাজ করা হচ্ছে জানতে গেলে শিক্ষিকা সারমিন সুলতানার স্বামী তোয়াব হোসেনের সাথে রশিদুলের তর্কাতর্কি…

Read More