Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • নানা কর্মসূচিতে নড়াইলে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের শাহাদতবার্ষিকী পালন
  • যশোরে অ্যাম্বুলেন্সে পুত্রসন্তানের জন্ম দিলেন নারী হাজতি
  • অপপ্রচার ও চাঁদাবাজির প্রতিবাদে চৌগাছার সার ডিলারের সংবাদ সম্মেলন
  • যথাযোগ্য মর্যাদায় বীরশ্রেষ্ঠ শহীদ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখ এর শাহাদত বার্ষিকী পালন
  • যুবদল নেতা রুবেল হত্যার ৩ আসামি গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার : যা বললো পুলিশ
  • বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৫৫তম শাহাদাতবার্ষিকী আজ
  • শ্রমজীবীর পাতে দীর্ঘশ্বাস হলেও বিত্তবানদের ফ্রিজে জমছে অগ্নিমূল্যের ইলিশ
  • কেশবপুরে কমরেড নিজামুদ্দিনের ষষ্ঠ মৃত্যুবার্ষিকীতে শোকসভা
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Saturday, September 5
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

চাঁদাবাজ, সন্ত্রাস, মাদকের বিরুদ্ধে জনতার সাহযোগিতা চাইলেন এমপি তুহিন

banglarbhoreBy banglarbhoreMarch 15, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

নিজস্ব প্রতিবেদক, ঝিকরগাছা

চাঁদাবাজ, সন্ত্রাস এবং মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে আপনারা আমাকে তথ্য দিয়ে সাহায্য করুন। তাদের বিরুদ্ধে আপনারা আমাকে সরাসরি ফোন করে জানাবেন। আমি প্রশাসনের সহযোগিতায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব।

আজ (শুক্রবার) দুপুরে যশোরের ঝিকরগাছার কেন্দ্রীয় জামে মসজিদে জুম্মার নামাজ শেষে মুসল্লিদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্যদানকালে যশোর-২(ঝিকরগাছা-চৌগাছা) আসনের সংসদ সদস্য ডাক্তার তৌহিদুজ্জামান তুহিন এ আহবান জানান।

মুসল্লিদের উদ্দেশ্যে তিনি আরো বলেন, আপনাদের ভোটে আমি জনপ্রতিনিধি হয়েছি। আপনাদের সাহায্য সহযোগিতায় সব সময় আমাকে পাশে পাবেন।

ঝিকরগাছা কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম আকবর হুসাইন জুমার নামাজ শেষ করলে মুসল্লিদের কাছ থেকে কিছু সময় চেয়ে নেন সংসদ সদস্য ডাক্তার তৌহিদুজ্জামান তুহিন।

তুহিন আরও বলেন, ঝিকরগাছা হাসপাতাল রোডে আমার বাবা মায়ের নামে দৌলতুন্নেসা ওহাব ফাউন্ডেশনে আমি নিয়মিত প্রতি সপ্তাহের শুক্রবার হার্টের রোগী দেখি। স্বল্প মূল্যে এবং বিনামূল্যে আমি রোগীদের সেবা করে থাকি। আপনারা সেখানে আসবেন। আমি আপনাদের সেবা দান করব। রমজান মাস রহমত, বরকত এবং মাগফিরাতের মাস। এ মাসে আপনারা আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করব।

বিগত দুই সংসদ সদস্যের আমলে স্থানীয় সংসদ সদস্যগণ পুলিশ প্রহরায় মসজিদে জুমার নামাজ আদায় করতেন। ডাক্তার তৌহিদুজ্জামান তুহিন পুলিশ প্রটেকশন ছাড়াই মসজিদে নামাজ আদায় করায় মুসল্লিদের প্রশংসা কুড়িয়েছেন।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    নানা কর্মসূচিতে নড়াইলে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের শাহাদতবার্ষিকী পালন

    September 5, 2026

    যশোরে অ্যাম্বুলেন্সে পুত্রসন্তানের জন্ম দিলেন নারী হাজতি

    September 5, 2026

    অপপ্রচার ও চাঁদাবাজির প্রতিবাদে চৌগাছার সার ডিলারের সংবাদ সম্মেলন

    September 5, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.