Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • বাঘারপাড়ায় চিংড়িতে জেলি পুশ ব্যবসায়ীকে জরিমানা
  • যশোর সিটি প্লাজার ঈদ লাকি কুপন ড্র অনুষ্ঠিত
  • তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে যশোরে মোটরসাইকেল ঠেলে এনসিপির বিক্ষোভ
  • সরকারকে বেকায়দায় ফেলতে একটি দল গভীর ষড়যন্ত্র করছে : মণিরামপুরে নার্গিস বেগম
  • খান জাহান আলী মাজারের দীঘির কুমির টেনে নিয়ে গেল শিশুকে
  • নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহে কর্মকর্তাদের প্রতিমন্ত্রীর নির্দেশ
  • সাতক্ষীরায় জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে দোয়া ও খাদ্য বিতরণ
  • রমপালে যুবলীগ নেতা হত্যা : প্রধান অভিযুক্ত আটক
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
মঙ্গলবার, জুন ২
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
সারাদেশ

নওগাঁর বদলগাছীতে প্রধান শিক্ষককে মারপিটের প্রতিবাদে মানববন্ধন

banglarbhoreBy banglarbhoreমার্চ ১৫, ২০২৪No Comments০ Views
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বুলবুল আহমেদ, বদলগাছী (নওগাঁ)

নওগাঁর বদলগাছীতে স্কুলের সামনে প্রধান শিক্ষককে মারপিটের প্রতিবাদে শিক্ষকরা মানববন্ধন করেছেন এবং থানায় মামলা দায়ের করা করেছেন।

এ ঘটনা ঘটেছে বৃহস্পতিবার সকাল সারে আটটায় উপজেলার মথুরা পুর ইউনিয়নের নালুকাবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক রশিদুল ইসলাম জানান তার বিদ্যালয়ে পলি পারভীন নামে নতুন একজন শিক্ষিকা যোগদান করেছেন।

সকালে স্কুলে যাওয়ার পথে স্কুলের সামনে বসবাসরত অপর স্কুল শিক্ষিকা সারমিন সুলতানার মেয়ে পলি পারভীনকে গালিগালাজ করেন। পলি স্কুলে গিয়ে বিষয়টি প্রধান শিক্ষককে অবগত করেন। প্রধান শিক্ষক রশিদুল অন্যান্য শিক্ষকদের সঙ্গে নিয়ে কেন গালিগালাজ করা হচ্ছে জানতে গেলে শিক্ষিকা সারমিন সুলতানার স্বামী তোয়াব হোসেনের সাথে রশিদুলের তর্কাতর্কি হয়।

একপর্যায় রশিদুলকে লাঠি দিয়ে মারপিট শুরু করে তোয়াব। খবর পেয়ে শিক্ষক সমিতির নেতাকর্মিরা ছুটে যান ঘটনাস্থলে। থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কেন প্রধান শিক্ষককে মারা হলো জানতে চাইলে তোয়াব জানায় বাড়িতে কুকুর যাচ্ছিল, কুকুর তাড়াতে আমার মেয়ে ছেই ছেই বলেছে।

শিক্ষিকা পলিকে উদ্দেশ্য করে বলেনি। তাকে গালি গালাজও করেনি। সহকারী শিক্ষক পলি পারভীন জানান আমি তাদের বাড়ির কাছে গেলে আমাকে লক্ষ্য করে বলছে ছেই কুকুর ছেই। সব কুকুর এসে এখানে জমা হচ্ছে।

প্রধান শিক্ষক রশিদুল জানায় সারমিন সুলতানা নালুকাবাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত ছিল। একটি ট্রেনিং সংক্রান্ত বিষয়ে ৩ বছর পূর্বে তোয়াব তাঁর স্ত্রী শিক্ষিকা সারমিন সুলতানার পক্ষ নিয়ে স্কুলে মারামারি করতে আসে। ওই সময় তদন্ত সাপেক্ষে অপরাধ প্রমানিত হলে সারমিনকে অন্যত্র বদলি করে দেয় কর্তৃপক্ষ।

তার রেশ ধরেই সারমিন সুলতানার পরিবার গালিগালাজসহ হুমকি ধামকি দিয়ে আসছিল। পূর্ব শত্রুতার জের ধরেই আজকে গালিগালাজ এবং হামলা করেছে। এ বিষয়ে রশিদুল বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন।

শিক্ষককে মারপিটের প্রতিবাদে ও অপরাধীকে গ্রেপ্তারের দাবি জানিয়ে ওই দিন বিকালে উপজেলা পরিষদের সামনে উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির আয়োজনে মানববন্ধন করেছে।

থানা অফিসার ইনচার্জ মাহবুবুর রহমান বিষয়টি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আমিরুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

বাঘারপাড়ায় চিংড়িতে জেলি পুশ ব্যবসায়ীকে জরিমানা

জুন ২, ২০২৬

যশোর সিটি প্লাজার ঈদ লাকি কুপন ড্র অনুষ্ঠিত

জুন ২, ২০২৬

তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে যশোরে মোটরসাইকেল ঠেলে এনসিপির বিক্ষোভ

জুন ১, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.