Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • অল্প টাকায় সবজির ব্যগ ভর্তিতে স্বস্তিতে ক্রেতা
  • সাতক্ষীরায় বিজিবি’র অভিযানে আটক ৩ : কোটি টাকার মাদক ও পণ্য জব্দ
  • সংবাদ প্রকাশের জেরে শার্শায় হামলার শিকার সাংবাদিক রিমু
  • যশোরে ২ কোটি ২২ লাখ টাকার সোনার বার জব্দ, পাচারকারী আটক
  • যশোরে আশুরা উপলক্ষে শোক র‌্যালি ও তাজিয়া মিছিল ( ভিডিও সহ )
  • যশোরে মাদকবিরোধী দিবস পালিত
  • জাতীয় হিন্দু মহাজোট যশোর জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত
  • সুন্দরবনে ডাকাতদের সঙ্গে কোস্ট গার্ডের গোলাগুলি, অভিযান অব্যাহত
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শনিবার, জুন ২৭
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম মার্চ ১৫, ২০২৪

ঝিকরগাছায় প্রথমবারের মত শিক্ষক নিবন্ধন পরীক্ষা অনুষ্ঠিত

banglarbhoreBy banglarbhoreNo Commentsমার্চ ১৫, ২০২৪
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

নিজস্ব প্রতিবেদক, ঝিকরগাছা

আজ (শুক্রবার) সকালে যশোরের ঝিকরগাছা উপজেলার শিক্ষা প্রতিষ্ঠান কেন্দ্রে শিক্ষক নিবন্ধন পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। ৩ হাজার ৮২৩ জন পরীক্ষার্থীর মধ্যে ২ হাজার ১৩২ জন পরীক্ষা অংশ নিয়েছেন বলে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জানিয়েছেন।

যশোরের ঝিকরগাছা উপজেলায় এই প্রথম পাঁচটি শিক্ষা প্রতিষ্ঠান কেন্দ্রে শিক্ষক নিবন্ধন পরীক্ষা অনুষ্ঠিত হয়। ঝিকরগাছা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এম কামরুজ্জামান জাহাঙ্গীর জানান, সরকারি শহীদ মশিউর রহমান ডিগ্রি কলেজে ৬১০ জন পরীক্ষার্থীর মধ্যে ৪১০ জন পরীক্ষায় অংশ নেন।

সরকারি এমএল পাইলট হাইস্কুলে ১ হাজার পরীক্ষার্থীর মধ্যে ৬১৪ জন পরীক্ষায় অংশ নিয়েছেন। ঝিকরগাছা বদরউদ্দীন মুসলিম (বিএম) হাইস্কুলে ৯১০ জন পরীক্ষার্থীর মধ্যে ৫৫৫ জন অংশ নিয়েছেন।

ঝিকরগাছা পাইলট গার্লস হাইস্কুলে ৭০০ পরীক্ষার্থীর মধ্যে ৪৯০ জন পরীক্ষায় অংশ নিয়েছেন এবং সম্মিলনী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ১ হাজার পরীক্ষার্থীর মধ্যে ৬৬৩ জন পরীক্ষার্থী অংশ নিয়েছেন।

ঝিকরগাছা বিএম হাই স্কুলের প্রধান শিক্ষক আব্দুস সামাদ জানান, এই প্রথম যশোর জেলার বাইরে ঝিকরগাছা উপজেলায় শিক্ষক নিবন্ধন পরীক্ষা অনুষ্ঠিত হলো। এজন্য প্রশাসনকে ধন্যবাদ জানান।

৫টি পরীক্ষা কেন্দ্রের সার্বিক তত্ত্বাবধানে নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্বে ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বিতন কুমার মন্ডল। এ সময় পরীক্ষা পরিদর্শনে আসেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপ-পরিচালক রফিকুল ইসলাম।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

অল্প টাকায় সবজির ব্যগ ভর্তিতে স্বস্তিতে ক্রেতা

সাতক্ষীরায় বিজিবি’র অভিযানে আটক ৩ : কোটি টাকার মাদক ও পণ্য জব্দ

সংবাদ প্রকাশের জেরে শার্শায় হামলার শিকার সাংবাদিক রিমু

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.