Author: banglarbhore

বাংলার ভোর প্রতিবেদক যশোরে পুকুর লিজ না দেয়ায় রাজা শেখ নামে এক যুবককে কুপিয়ে ও পিটিয়ে মারাত্মক জখম ও দুই লাখ ৩০ হাজার টাকা ছিনিয়ে নেয়ার ঘটনায় থানায় মামলা হয়েছে। গত ১৪ মার্চ দুপুরে সদর উপজেলার বসুন্দিয়া মোড়ে এই ঘটনা ঘটে। এই ব্যাপারে ১৫ মার্চ ভুক্তভোগী রাজা শেখের স্ত্রী পারুল আক্তার ৫জনের নাম উল্লেখ পূর্বক অজ্ঞাতনামা আরো ৩/৪জনের বিরুদ্ধে: কোতোয়ালি থানায় এই মামলাটি করেছেন। আসামিরা হলো, একই উপজেলার গাইদগাছি গ্রামের লালু শেখ, কবির শেখ ও আনোয়ার শেখ, আরফিন শেখ এবং মুন্না শেখ। বাদী পারুল আক্তার মামলায় জানিয়েছেন, বাদীর শ^শুর দুলু শেখের আটক ভাই আসামি লালু, কবির ও আনোয়ার। বাদীদের পুকুর…

Read More

বাংলার ভোর প্রতিবেদক চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বাইরে দক্ষিণ পাশ থেকে লোহার তৈরি সেফটি ঢাকনা চুরির ঘটনায় কোতয়ালি থানায় মামলা হয়েছে। গত বৃহস্পতিবার রাতে মামলাটি করেন, যশোরের মণিরামপুর উপজেলার চন্ডিপুর গ্রামের বিপ্লব আহমেদ। মামলার বাদী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নাজির। তিনি উল্লেখ করেন, গত ১৩ মার্চ সন্ধ্যা ৬ টার পর হতে বৃহস্পতিবার ১৪ মার্চ সকাল ৮ টা ৫০ মিনিটের পূর্বে যে কোন সময় অজ্ঞাতনামা চোর বা চোরেরা ১০ হাজার টাকা মূল্যের লোহার তৈরি সেফটি ঢাকনা চুরি করে সটকে পড়ে। আদালতের দু’জন নৈশপ্রহরীকে বিষয়টি জিজ্ঞাসাবাদ করলে তারা দেখেনি বা জানেন না বলে জানায়।

Read More

বাংলার ভোর প্রতিবেদক ভারতীয় প্রসাধনী সামগ্রী উদ্ধারের ঘটনায় যশোর র‌্যাব ক্যাম্পের পক্ষ থেকে থানায় মামলা দেয়া হয়েছে। ভারত থেকে শুল্ক ফাঁকি দিয়ে দেশে ৩ লাখ ৯৪ হাজার, ৪শ’ টাকার পণ্য আনার অভিযোগে মামলাটি করা হয়। গত বৃস্পতিবার এ ঘটনায় দুইজনকে আটক করা হয়। আটক আসামিরা যশোর বড়বাজারের জামিরুল স্টোরের মালিক কালু মিয়া (৪২), মা এন্টারপ্রাইজের মালিক তন্ময় ইসলাম (২৮)। আর পালাতক আসামিরা হলেন, বারান্দীপাড়ার বকুল হাজি (৬০), টিপু এন্টারপ্রাইজের মালিক নূর ইসলাম (৬০), এমআর ট্রেডের মালিক ইউনুস আলী (৪৮) এবং পূর্ববারান্দীপাড়ার শামছুল হুদা (৬৬)। র‌্যাব জানিয়েছে, আসামিরা শুল্ক ফাঁকি দিয়ে দেশে বিভিন্ন ভারতীয় পণ্য এনে তা গোপনে বিক্রি করে। বৃহস্পতিবার…

Read More

বাংলার ভোর ডেস্ক সরকার নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য নিয়ন্ত্রণের পদক্ষেপ নিয়েছে। এ লক্ষ্যে ২৯টি পণ্যের মূল্য বেঁধে দিয়েছে কৃষি বিপণন অধিদপ্তর।আজ (শুক্রবার) কৃষি বিপণন অধিদপ্তরের মহাপরিচালক মাসুদ করিম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, কৃষি বিপণন আইন ২০১৮-এর ৪(ঝ) ধারার ক্ষমতাবলে কৃষি বিপণন অধিদপ্তর নিত্যপ্রয়োজনীয় পণ্যের যৌক্তিক মূল্য নির্ধারণ করেছে। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত নির্ধারিত দামে কৃষিপণ্য কেনাবেচার জন্য অনুরোধ করা হলো। এতে বলা হয়, নতুন নির্ধারিত তালিকা অনুযায়ী মুগ ডালের পাইকারি বাজার মূল্য হবে ১৫৮ দশমিক ৫৭ টাকা ও খুচরা ১৬৫ দশমিক ৪১ টাকা। এ ছাড়া মাসকলাইয়ের পাইকারি বাজার মূল্য ১৪৫ দশমিক ৩০ টাকা ও…

Read More

বাংলার ভোর ডেস্ক পদক নিয়ে দীর্ঘ ও গভীর ক্ষোভ রয়েছে কিংবদন্তি গীতিকবি-চিত্রনাট্যকার মোহাম্মদ রফিকউজ্জামানের ভেতর। বিশেষ করে রাষ্ট্রীয় বা জাতীয় স্বীকৃতি নিয়ে। এমনকি তিনি প্রকাশ্যে এ বিষয়ে সমালোচনা করছেন বহুদিন ধরে। গণামধ্যমে বলেছিলেন, অযোগ্যদের চাপে কেমন করে এসব পদক হাতছাড়া হয়ে যায় যোগ্যদের। কবির মতো করে এতোটা কঠোর ভাষায় এসব স্বীকৃতি নিয়ে আর কেউ বলেছে বলে নজির নেই। থাকলেও সেসব অস্ফুটস্বরে। ফলে অনেকেই ধরে নিয়েছিলেন, এমন প্রকাশ্য সমালোচনার কারণে মোহাম্মদ রফিকউজ্জামান সবক’টি রাষ্ট্রীয় পদকের যোগ্য হয়েও সম্ভবত রাষ্ট্রের রোষানলেই পড়ে থাকবেন। না, সেই ধারনা ভুল প্রমাণ করলো রাষ্ট্র তথা সংশ্লিষ্টরা। সংস্কৃতিতে জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের জন্য মোহাম্মদ রফিকউজ্জামানকে…

Read More

বাংলার ভোর প্রতিবেদক জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের জন্য এবছর ১০বিশিষ্টজনকে স্বাধীনতা পুরস্কার দিচ্ছে সরকার। আজ (শুক্রবার) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় মন্ত্রিপরিষদ বিভাগ। মনোনীত ব্যক্তিদের মধ্যে স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ ক্যাটাগরিতে পুরস্কার পাচ্ছেন তিন জন। তারা হলেন-কাজী আব্দুস সাত্তার, বীর মুক্তিযোদ্ধা ফ্লাইট সার্জেন্ট মো. ফজলুল হক (মরণোত্তর) এবং বীর মুক্তিযোদ্ধা শহিদ আবু নঈম মো. নজিব উদ্দীন খাঁন (খুররম) (মরণোত্তর)। বিজ্ঞান ও প্রযুক্তিতে স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন ড. মোবারক আহমদ খান; চিকিৎসাবিদ্যায় ডা. হরিশংকর দাশ; সংস্কৃতিতে গীতিকবি মোহাম্মদ রফিকউজ্জামান; ক্রীড়ায় ফিরোজা খাতুন। সমাজসেবা বা জনসেবা ক্যাটাগরিতে অরন্য চিরান, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. মোল্লা ওবায়েদুল্লাহ বাকী ও এসএম. আব্রাহাম লিংকন। স্বাধীনতা…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোরে পৃথক স্থানে প্রতিপক্ষের হামলা তিন জন আহত হয়েছেন। জমি সংক্রান্ত বিরোধের জেরে গাছি দাঁ দিয়ে শফিয়ার রহমান (৪৫) নামে একজনকে কুপিয়ে জখম করেছে স্থানীয় প্রতিপক্ষ। ঘটনাটি ঘটেছে আজ (শুক্রবার) সকালে সদরের দেয়াড়ার আরিচপুর গ্রামে। তিনি ওই গ্রামের বাসিন্দা। আহত শফিয়ার জানান, জমি জায়গা সংক্রান্ত জেরে একই এলাকার ইনা ও বাবুর সাথে তার তর্কবিতর্ক হয়। একপর্যায়ে তারাসহ আরো কয়েকজন তার উপরে অতর্কিত হামলা চালায়। এ সময় তাকে ইনা ও বাবু গাছি দাঁ দিয়ে কুপিয়ে জখম করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করে। হাসপাতালে জরুরি বিভাগের চিকিৎসক বিচিত্র মল্লিক জানান, তার মাথাসহ…

Read More

বাংলার ভোর প্রতিবেদক চিকিৎসার নামে যশোরের এক গৃহবধূকে ভারতে পাচার এবং পতিতালয়ে বিক্রির অভিযোগে আদালতে দেয়া অভিযোগটি থানায় নিয়মিত মামলা হিসেবে রেকর্ড করা হয়েছে। ভুক্তভোগীর স্বামী সদর উপজেলার বাউলিয়ার বাসিন্দা গত ২৯ ব্রেুয়ারি আদালতে দাখিল করেন। আদালতের নির্দেশে শুক্রবার ১৫ মার্চ থানায় মামলাটি রেকর্ড হয়। আসামিরা হলেন, একই উপজেলার ফতেপুর ইউনিয়নের নরসিংহকাটি গ্রামের মিন্টু মোল্যা ও তার তিন ছেলে মেয়ে শাহনাজ বেগম, মাসুদ মোল্যা এবং রানা মোল্যা। মামলায় উল্লেখ করা হয়েছে, ভুক্তভোগী নারীর ছোট ছেলে জন্মের পরে তিনি অসুস্থ হয়ে পড়েন। আসামিরা তাদের পূর্ব পরিচিত ও দূর সম্পর্কের আত্মীয় এবং পাশাপাশি গ্রামের বাসিন্দা। শাহনাজ বেগম এসে ভুক্তভোগী নারীকে ভাল চিকিৎসার…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোর সদরের ঝাউদিয়া গ্রামে এক বাড়িতে ডাকাতি, স্বর্ণালংকারসহ ২৫ লাখ টাকার মালামাল লুটের অভিযোগে বিল্লাল হোসেন নামে এক সন্দেহভাজন যুবককে পুলিশ হেফাজতে নিয়েছে। হেফাজতে নেয়া বিল্লাল হোসেন ঝাউদিয়া এলাকার বাসিন্দা। এদিকে, বিল্লালকে আটকের প্রতিবাদে যশোর-ঝিনাইদহ মহাসড়বের চুড়ামনকাটি বাজারে অবরোধ করে গ্রামবাসী। তাদের দাবি ডাকাতির ঘটনাটি সাজানো। বাড়ির মালিক শাহানা বেগম নিজেই ডাকাতির ঘটনা ঘটিয়ে গ্রামের নিরীহ মানুষকে ফাঁসিয়ে মোটা অংকের অর্থ হাতিয়ে নেয়ার পায়তারা করছেন। এর আগে গত শুক্রবার ভোররাতে যশোর সদর উপজেলার চুড়ামনকাটি ইউনিয়নের ঝাউদিয়া গ্রামে পূর্বপাড়ায় বিমান বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্য আলমগীর হোসেনের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। অভিযোগে জানা যায়, আলমগীর হোসেনের ঘরের গ্রিল ভেঙ্গে রাতে…

Read More

কালীগঞ্জ প্রতিনিধি শতকরা পাঁচ টাকার কমে ভোক্তা পর্যায়ে ওষুধ বিক্রি করলে তাকে জবাবদিহিতা ও জরিমানা করে থাকেন কালীগঞ্জ উপজেলা ওষুধ ব্যবসায়ীদের সংগঠন বিসিডিএস। সংগঠনটির নিয়ম বহির্ভুত আইনে লঙ্ঘিত হচ্ছে ভোক্তাদের অধিকার। বিশ্ব ভোক্তা অধিকার দিবস-২০২৪ উপলক্ষে আলোচনা সভায় অভিযোগ উত্থাপিত হওয়ায় বিসিডিএস’র নেতাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ ও মোবাইল কোর্টের ঘোষণা দিলেন কালীগঞ্জ ইউএনও। গতকাল উপজেলা পরিষদে এক সভাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান বলেন, ওষুধ ব্যবসায়ীদেরকে ভোক্তা হয়রানি রোধে জনদুর্ভোগ আইন পরিবর্তন করতে হবে। আজ থেকে যে কোন ফার্মেসি সামান্য লাভে বা কম রেটে ওষুধ বিক্রয় করতে পারবে। বিসিডিএস কমিটিকে ফার্মেসি থেকে জরিমানা আদায় না করার নির্দেশনা প্রদান করেন। সেই…

Read More