বাংলার ভোর প্রতিবেদক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে যশোরে পথচারী, অসহায় ছিন্নমূলদের মাঝে ইফতার বিতরণ করেছে জেলা পুলিশ। আজ রোববার ইফতারের আগে শহরের বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে ইফতার সামফগ্র বিতরণ করেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) বেলাল হোসাইন। ইফতার বিতরণ শেষে বেলাল হোসাইন সাংবাদিকদের বলেন, বাংলাদেশ ও বঙ্গবন্ধু ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম না হলে আমরা স্বাধীন বাংলাদেশ পেতাম না। এদেশের নাগরিক হতে পারতাম না। বঙ্গবন্ধুর লক্ষ্য ছিল ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত সোনার বাংলাদেশ বিনির্মাণ। তারই কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার স্বপ্ন উন্নত স্মার্ট বাংলাদেশের। আগামী প্রজন্মের…
Author: banglarbhore
বাংলার ভোর প্রতিবেদক একটি মোবাইল ফোনের সূত্র ধরে যশোর পিবিআই ইজিবাইক ছিনতাইকারী চক্রের পাঁচ সদস্যকে গ্রেফতার ও ৬টি ইজিবাইক উদ্ধার করেছে। শুক্র ও শনিবার দু’দিন ধরে যশোর ও মাগুরায় অভিযান চালিয়ে এই ইজিবাইক উদ্ধার ও ছিনতাইকারী চক্রকে গ্রেফতার করা হয়েছে। শনিবার রাতে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) যশোরের পুলিশ সুপার রেশমা শারমিন বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেফতারকৃতরা হলেন, গোপালগঞ্জ সদর উপজেলার কেকানিয়া গ্রামের রাফি শেখ রাব্বি (২৭) ও ঘোড়াদাড়ি গ্রামের আশিকুর রহমান শাকিল (২৬), মাগুরা সদর উপজেলার সাতদোহাপাড়া গ্রামের আমিনুর ইসলাম (৪০) ও নাইমুল ইসলাম (৪১) এবং মহম্মদপুর উপজেলার খালিয়া গ্রামের এমেজ লস্কর (৩২)। পিবিআই যশোরের পুলিশ সুপার রেশমা শারমিন জানান,…
বাংলার ভোর প্রতিবেদক বঙ্গবন্ধুর ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে যশোরে এতিমখানা ও মাদরাসা শিক্ষার্থীদের নিয়ে হামদ, নাত, কেরাত ও সূরা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। আজ (রোববার) দুপুরে জেলা স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় ৩২ বিজয়ীদের মধ্যে ক্রেস্ট ও সনদপত্র প্রদান করেন প্রধান অতিথি জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এস এম নিয়ামত উল্ল্যাহ। তিনি বলেন, ‘মাদরাসার ছাত্ররা শুধু ইমাম, মুয়াজ্জিন নয় বরং সকল পর্যায়ে যাতে চাকরি করতে পারে সেভাবে নিজেকে প্রস্তুত করতে হবে। মাদরাসার এসব শিক্ষার্থীদের আওয়ামী লীগের সরকার মূল্যায়ন করেছেন। আগে ধারণা ছিলো মাদ্রাসার শিক্ষার্থীরা মানেই মসজিদে ইমামতি করবে। সেই ধারণা…
বাংলার ভোর প্রতিবেদক বঙ্গবন্ধুর ম্যুরালে শ্রদ্ধা নিবেদন, শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, আনন্দ শোভাযাত্রাাসহ নানা কর্মসূচিতে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০২৪ উদযাপন করা হয়েছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকীর আনুষ্ঠানিকতা শুরু হয় সূর্যোদয়ক্ষণে যবিপ্রবির প্রশাসনিক ভবনের সামনে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে আজ (রোববার) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ হয়ে প্রধান ফটকে গিয়ে শেষ হয়। সকাল পৌনে ১০টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে অবস্থিত বঙ্গবন্ধুর ম্যুরালে শিক্ষক-শিক্ষার্থী,…
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা নারায়ণগঞ্জের রূপগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মদিন ও জাতীয় শিশুদিবস উপলক্ষে চিত্রাঙ্কন, কবিতা আবৃত্তি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ১৭ মার্চ রোববার সকালে উপজেলা প্রশাসন এ কর্মসূচি পালন করে। সকালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, কবিতা আবৃত্তি ও আলোচনা সভা হয়। দুপুরে তারাবো পৌরসভার হলরুমে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন তারাবো পৌরসভার মেয়র হাসিনা গাজী। সভায় বক্তব্য রাখেন বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক, রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আহসান মাহমুদ রাসেল, রূপগঞ্জ উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সৈয়দা ফেরদৌসী আলম নীলা, রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি এম এ মোমেন,…
খায়রুল খন্দকার, টাংগাইল টাঙ্গাইলের ভূঞাপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস-২০২৪ উপলক্ষে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচির গ্রহণ করা হয়। রোববার (১৭ মার্চ) সকালে উপজেলা চত্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও উপজেলা অডিটরিয়ামে আলোচনা সভা, পুরষ্কার বিতরণ ও মোনাজাত করা হয়। উপজেলা নির্বাহী অফিসার জাহিদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনির, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান নার্গিস বেগম, উপজেলা সহকারী কমিশনার ভূমি ফাহিমা বিনতে আখতার, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আহসান উল্লাহ্, আমিরুল ইসলাম তালুকদার বিদ্যুৎসহ উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ…
বাংলার ভোর প্রতিবেদক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী আজ। সারাদেশে দিনটি জাতীয় শিশু কিশোর দিবস হিসেবে উদযাপিত হবে। স্বাধীন বাংলাদেশের স্থপতি, বাঙালি জাতির অবিসংবাদিত এই নেতা ১৯২০ সালের এই দিনে গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়ার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। দিবসটি উদযাপনে আজ দেশের সকল সরকারি, আধা-সরকারি,স্বায়ত্তশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠান এবং শিক্ষাপ্রতিষ্ঠানসহ সকল সরকারি ও বেসরকারি ভবন এবং বিদেশে বাংলাদেশ মিশনসমূহে জাতীয় পতাকা উত্তোলন করা হবে। বঙ্গবন্ধুর জন্মদিন এবং জাতীয় শিশু কিশোর দিবস উপলক্ষে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধীসৌধে পুস্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানাবেন রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়াও দিবসটি উপলক্ষে বাণী দিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী ।…
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা নারায়ণগঞ্জে রূপগঞ্জের ভুলতা গাউছিয়া এলাকায় মহাসড়কের ফুটপাত দখলমুক্ত করতে গিয়ে পুলিশ ও হকারদের গণধোলাইয়ের শিকার হয়েছেন ভুলতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ব্যারিস্টার আরিফুল হক। গত ১৫ মার্চ শুক্রবার বিকেলে উপজেলার ভুলতা গাউছিয়া মার্কেট-২ এর সামনে ঢাকা-সিলেট মহাসড়কে এ ঘটনা ঘটে। এ ঘটনায় বেশ কয়েকটি ভিডিও চিত্র সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক ভাইরাল হয়। প্রক্ষত্যদর্শীরা জানায়, গত শুক্রবার বিকেলে উপজেলার গাউছিয়া মার্কেট-২ এর সামনে ঢাকা-সিলেট মহাসড়ক দখল করে ৮-১০টি ভ্যানে করে আখের রস বিক্রি করছে। ইউপি চেয়ারম্যান আরিফুল হক আখের রস বিক্রেতা মাসুম মিয়াকে মহাসড়ক থেকে চলে যেতে বলে। এ বিষয়ে হকার ও ইউপি চেয়ারম্যান বাকবিতন্ডায় জড়িয়ে পড়ে। একপর্যায়ে চেয়ারম্যান…
বেনাপোল থেকে রাজু আহমেদ, বাজারদর নিয়ন্ত্রণে দুই দিনে বেনাপোল বন্দর দিয়ে ভারত থেকে ৪০০ টন আলু আমদানি হয়েছে। চাল, ডাল, গম, ডিম, পেঁয়াজ ও কাঁচা মরিচের পাশাপাশি সরকার আলু আমদানিরও অনুমতি দেয়। গতকাল সকাল ১০টার দিকে ভারতের পেট্রাপোল বন্দর হয়ে দুই দিনে মোট ৪০০ টন আলু নিয়ে ১৬টি ট্রাক বেনাপোল বন্দরে প্রবেশ করে। বেনাপোল বন্দরের চেকপোস্ট কার্গো বিভাগের রাজস্ব কর্মকর্তা আজিজ খান আলু আমদানির বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে ২ ডিসেম্বর ৩ টি ট্রাকে ৭৪ টন আলু আমদানি হয়েছিল। এরপর আর আলু আমদানি হয়নি। আলুর আমদানিকারক প্রতিষ্ঠান ইন্টিগ্রেটেড ফুড অ্যান্ড বেভারেজ। রপ্তানিকারক প্রতিষ্ঠান ভারতের পেপসিকো ইন্ডিয়া হোল্ডিংস বলে জানিয়েছে বন্দর…
সাতক্ষীরা সংবাদদাতা সিএন্ডএফ এসোসিয়েশনের নামে জিরো পয়েন্টে চাঁদাবাজিসহ নানাবিধ ইস্যু নিয়ে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের সাথে পৃথক আলোচনা ও ফুলেল শুভেচ্ছা বিনিময় করেছে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর আমদানি ও রপ্তানিকারক এ্যাসোসিয়েশন। গতকাল দুপুরে জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির ও বিকালে পুলিশ সুপার মোহাম্মদ মতিউর রহমান সিদ্দিকীর সাথে ফুলেল শুভেচ্ছা বিনিময়ের সাথে আলোচনা করেন সংগঠনটির সদস্যরা। এ সময় আমদানি ও রপ্তানিকারক এ্যাসোসিয়েশনের সভাপতি রামকৃষ্ণ চক্রবর্তী, সিনিয়র সহসভাপতি আসাদুর রহমান ও সাধারন সম্পাদক অহিদুল ইসলামসহ অন্যরা উপস্থিত ছিলেন। আলোচনায়, ভোমরা বন্দরের নানাবিধ অনিয়ম ও দুর্নীতির চিত্র উঠে আসে। এছাড়া সিএ্যান্ডএফ এ্যাসোসিয়েশনের নামে চাঁদাবাজির বিষয়টিও তুলে ধরে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন আমদানি ও…
