Author: banglarbhore

বাংলার ভোর প্রতিবেদক যশোরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন করা হয়েছে। আজ দিবসটি উদযাপন উপলক্ষে জেলা প্রশাসনসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করে। এদিন সকাল ৯ টায় শহরে জাতির পিতার ম্যুরালে পুষ্পমাল্য অর্পণ করা হয়। বিভিন্ন সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান, সামাজিক, রাজনৈতিক সংগঠন, ব্যক্তি প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠানসহ সর্বস্তরের জনসাধারণ জাতির শ্রেষ্ঠ সন্তানকে গভীর শ্রদ্ধাভরে স্মরণ করেন। বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা জানান, জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার, পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার, জেলা আওয়ামী লীগ সভাপতি বীরমুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম মিলনের নেতৃত্বে যশোর জেলা আওয়ামী লীগ , যশোর সদর-৩ আসনের…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোরের বাঘারপাড়ায় গৃহবধূ লিমা খাতুন (২০) হত্যা মামলার তিন আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। তারা হলেন, বাঘারপাড়ার বহরামপুর গ্রামের বাসিন্দা নিহতের শ্বশুর সাইদুর রহমান (৬০), শাশুড়ি শরিফা বেগম (৫০) এবং মামাতো দেবর ছবুর হোসেন (৪২)। গত শনিবার দিবাগত রাত তিনটার দিকে বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়। নিহতের স্বামী সালমান এখনও পলাতক রয়েছে। র‌্যাব জানিয়েছে, ২০১৯ সালের ১২ মে বাড়ি থেকে পালিয়ে বিয়ে করে সালমান এবং একই গ্রামের আবুজার ফকিরের মেয়ে লিমা খাতুন। মাস কয়েক অজ্ঞাত স্থানে একত্রে থেকে সালমান বাড়ি নিয়ে উঠে লিমাকে। এরপর থেকে শ্বশুর বাড়ির লোকজনের নির্যাতনের সম্মুখীন হন লিমা। ৫ লাখ টাকা যৌতুকের জন্য…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোর জেলা আওয়ামী লীগের উদ্যোগে নানা কর্মসূচি পালনের মধ্য দিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন করা হয়েছে। এসব কর্মসূচির মধ্যে ছিল দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধু ম্যুরালে শ্রদ্ধাঞ্জলি অর্পণ, আলোচনা সভা এবং দোয়া মাহফিল। দিবসটি উপলক্ষে আজ (রোববার) দুপুরে দলীয় কার্যালয়ে আলোচনা সভায় প্রধান বক্তা ছিলেন যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার। এ সময় তিনি বলেন, বঙ্গবন্ধু দেশকে পরাধীনতার হাত থেকে মুক্ত করেছিলেন। আর বঙ্গবন্ধু কন্যা দেশের মানুষকে শান্তি ও স্বস্তি এনে দিয়েছেন। দেশ যখন উন্নয়ন ও সমৃদ্ধির দিকে এগিয়ে যায়, তখনই একটি চক্র…

Read More

সাতক্ষীরা প্রতিনিধি ৬০ বছর আগে পিতার বিক্রি করা জমি তার মৃত্যুর পর দখল নিতে মরিয়া হয়ে উঠেছে ছেলে জোহর আলী সরদার। জমি ক্রয়কারীদের উচ্ছেদ করতে প্রভাবশালী এক ইউপি মেম্বরের সেল্টারে বিভিন্ন রকম প্রপাকান্ডা চালিয়ে যাচ্ছে জোহর আলীসহ তার সহযোগীরা। বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনা সৃষ্টি হয়েছে। ঘটনাটি সাতক্ষীরা তালা উপজেলার ইসলামকাটি গ্রামের। উপজেলার ইসলামকাটি পশ্চিমপাড়া গ্রামের মোজহার আলী সরদার ও মেয়ে ফুকদি বিবি’র কাছ থেকে ১৯৬৬ সালে ইসলামকাটি মৌজার ১৭৬ খতিয়ান ও ৮৪১ খতিয়ানে দু’টি রেজিস্ট্রি দলিলের মাধ্যমে মোট ৯টি দাগে সাড়ে ৯৫ শতক জমি কেনেন একই গ্রামের শাহজাহান আলী খাঁন। শাহজাহান আলী খাঁনের মৃত্যুর পর পৈত্রিক সূত্রে তিন ছেলে…

Read More

শ্যামনগর প্রতিনিধি সাতক্ষীরার শ্যামনগর পৌরসভার নকিপুর গ্রামের এটিএম সামসুল হুদা (ঝন্টু) সহদর ভাই সাইফুল হুদার হাত থেকে রক্ষা পেতে উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন। গতকাল বেলা ১১টায় প্রেসক্লাব হলরুমে সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, আমি দীর্ঘ ২৩ বছর যাবত শ্যামনগর কেন্দ্রিয় কামিল (এম.এ) মাদরাসায় শারীরিক শিক্ষা শিক্ষক পদে কর্মরত। আমার পিতাও ছিলেন নকিপুর পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক। আমার সেজো ভাই সাইফুল হুদা ও ভাবী খাদিজা পারভীন শত্রুতাবশত সম্প্রতি আর্মি হাউজ দর্জি টেইলার্স নামে ডিজিটাল ব্যানারে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ও মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ছবি সম্বলিত উল্লেখ করে ব্যানারটিকে ছিড়ে ফেলা ও পদদলিত করা…

Read More

রিজাউল করিম, সাতক্ষীরা ধর্মপ্রাণ মুসলমানদের সিয়াম সাধনার মাস মাহে রমজান। এই রমজান মাসে বিশ্বের ২য় ও বাংলাদেশের সর্ববৃহৎ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয় সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার নলতায়। এখানে পহেলা রমজান থেকে শেষ রমজান পর্যন্ত প্রতিদিন প্রায় ৬ হাজার মানুষ একসাথে মিলিত হয়ে ইফতার করেন। বিংশ শতাব্দীর শ্রেষ্ঠ সাধক সুলতান আউলিয়া, কুতুবুল আকতাব, গওছে জামান, হয়রত শাহ্ছুফী আলহাজ্ব খানবাহাদুর আহ্ছানউল্লা (র.) এঁর জন্মভূমি সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার নলতা গ্রামে ১৯৩৫ সালের ১৫ মার্চ নলতায় নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশন প্রতিষ্ঠিত করেন তিনি। তখনকার সময় থেকে নলতার আশে পাশের সকলের বাড়িতে রমজান মাসে রান্না করা খাবার এখানে নিয়ে এসে একসাথে বসে ইফতার করা হয়। সেই…

Read More

সাতক্ষীরা সংবাদদাতা সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন দ্য এডিটরস সম্পাদক ও দৈনিক ইনকিলাবের স্টাফ রিপোর্টার বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুল ওয়াজেদ কচির শারীরিক অবস্থার খোঁজখবর নিয়েছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য লায়লা পারভীন সেঁজুতি। আজ (রোববার) দুপুরে তিনি তাকে দেখতে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে যান এবং চিকিৎসার খোঁজখবর নেন। এ সময় তার সাথে ছিলেন দৈনিক পত্রদূতের চিফ রিপোর্টার আব্দুস সামাদ, বাসসের জেলা প্রতিনিধি দিদারুল আলম প্রমুখ। প্রসঙ্গত, হার্টের সমস্যাজনিত কারণে প্রবীণ সাংবাদিক শেখ আব্দুল ওয়াজেদ কচিকে গত ১৪ মার্চ সাতক্ষীরা মেডিকেলের সিসিইউতে ভর্তি করা হয়। একই সাথে তিনি কোমরের একটি হাড় ভেঙে যাওয়াসহ বার্ধক্যজনিত নানা রোগে ভুগছেন।

Read More

শ্রীপুর (মাগুরা) সংবাদদাতা মাগুরার শ্রীপুরে ভুয়া দলিল ও স্ট্যাম্পের মাধ্যমে মুক্তিযোদ্ধা পরিবারের জমি দখলের অভিযোগ উঠেছে। অভিযোগটি করেছেন শ্রীপুর উপজেলার করন্দি গ্রামের বীর মুক্তিযোদ্ধা বিনোদ কুমার বিশ্বাস। এ ঘটনায় তিনি ও তার পরিবারের সদস্যরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলেও জানান তিনি। এ ব্যাপারে একাধিকবার বিভিন্ন জায়গায় অভিযোগ করেও কোন প্রতিকার পাননি মুক্তিযোদ্ধা পরিবারটি। বীর মুক্তিযোদ্ধা বিনোদ কুমার বিশ্বাসের সাথে কোদলা গ্রামের রবিউল ইসলামের দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে। তার জের ধরে রবিউল ভুয়া দলিল ও স্ট্যাম্পের মাধ্যমে ওই মুক্তিযোদ্ধা পরিবারের জমি দখলের পায়তারা করছেন। তাতে বাঁধা দেয়ায় ওই মুক্তিযোদ্ধার উপর একাধিকবার মারধর ও মানহানির ঘটনা ঘটেছে। রবিউল শুধু বিনোদ…

Read More

অভয়নগর সংবাদদাতা উপজেলা আওয়ামী লীগের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর ম্যুরালে শ্রদ্ধাসকালে সাড়ে ১০ টায় নিবেদন করা হয়। পরে বেলা ১১ টায় দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও জাতীয় সংসদ সদস্য এনামুল হক বাবুলের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সাধারণ সম্পাদক ও নওয়াপাড়া পৌরসভার সাবেক চেয়ারম্যান সরদার অলিয়ার রহমান, সিনিয়র সহ—সভাপতি ও উপজেলা চেয়ারম্যান শাহ্ ফরিদ জাহাঙ্গীর, নওয়াপাড়া পৌর আওয়ামী লীগ সভাপতি রফিকুল ইসলাম সরদার, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শেখ আইয়ুব হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক ও নওয়াপাড়া পৌরসভার মেয়র সুশান্ত কুমার দাস শান্ত, সহ-সভাপতি আব্দুল গণি মোড়ল, সাংগঠনিক সম্পাদক মোল্যা আনোয়ার হোসেন, আওয়ামী লীগ নেতা…

Read More

শ্রীপুর সংবাদদাতা সকালে উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর ম্যুরালে উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামী লীগ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড, শ্রীপুর সরকারি কলেজ, উপজেলা মহিলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার মমতাজ মহলের সভাপতিত্বে বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান ও প্যানেল চেয়ারম্যান কাজী জালাল উদ্দিন, থানার অফিসার ইনচার্জ তাসমিম আলম, উপজেলা আওয়ামী লীগ সভাপতি আবুল কালাম আজাদ, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সদর ইউপি চেয়ারম্যান মশিয়ার রহমান, বীর মুক্তিযোদ্ধা সাইফুল ইসলাম, শ্রীপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আশরাফ হোসেন পল্টু, কৃষকলীগের সভাপতি নজরুল ইসলাম মোল্লা, মহিলা আওয়ামী লীগের…

Read More