সাতক্ষীরা সংবাদদাতা: বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে সাতক্ষীরার আশাশুনি উপজেলার আনুলিয়া ইউনিয়নে ফ্রি মেডিকেল ক্যাম অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকাল ১০ টায় বেসরকারি সংস্থা আশার আনুলিয়া ব্রাঞ্চের উদ্যোগে এ ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। আশার আনুলিয়া ব্রাঞ্চের ম্যানেজার শেখ বাশির উদ্দিনের সভাপতিত্বে ক্যাম্পে উপস্থিত ছিলেন সমাজসেবক আব্দুল হাকিম সানা, কাকবাসিয়া বঙ্গবন্ধু মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক রুহুল আমিন, মেডিকেল অফিসার ডা নিত্যানন্দ সরকার, সাতক্ষীরা জেলা পরিষদের সাবেক সদস্য আবদুল হাকিম প্রমুখ। ফ্রি মেডিকেল ক্যাম্পে দিনভর দুই শতাধিক গরিব অসহায় হতদরিদ্রদের বিনামূল্যে ডায়াবেটিস, রক্ত, প্রসাব পরীক্ষা, লেবুলাইজেশন করা, ড্রেসিং সেলাই, সেলাই কাটা ইত্যাদি পরীক্ষা করা হয়।
Author: banglarbhore
মাগুরা প্রতিনিধি: মাগুরার শালিখা উপজেলায় দুই সাংবাদিকের উপর কিশোর গ্যাংয়ের হামলা হয়েছে। তারা শালিখা উপজেলা ৫০ সজ্জা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। পুলিশ প্রধান আসামি সাব্বির হোসেনকে গ্রেফতার করেছে। উপজেলা সদর আড়পাড়া ইউনিয়নের চুকিনগর গ্রামের গড়াপাড়া গ্রামের উদ্দোপ মন্ডলের বাড়ির পাশে রোববার বিকেলে এ ঘটনা ঘটে। আহত সাংবাদিক এইচএম রাজিব (চ্যানেল এস) ও দৈনিক কল্যাণের জেলা প্রতিনিধি হোসেন আলী। গুরুতর আহত সাংবাদিক এইচ এম রাজিব জানান, আমি গড়াপাড়া গ্রামের রাস্তা দিয়ে আড়পাড়া বাজারে যাওয়ার পথে কয়ে যুবক আমার প্রাইভেট থামিয়ে দেশীয় অস্ত্র বের করে বলে সালা টাকা বের কর। এমন সময় আমি গাড়ি থেকে নামার সাথে সাথে কিশোর গ্যাংয়ের নেতা আড়পাড়া গ্রামের…
শ্যামনগর প্রতিনিধি: বীর মুক্তিযোদ্ধা রাজাগুলা বাহারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে। গতকাল সকাল সাড়ে দশটার দিকে কাশিমাড়ী কলেজ মাঠে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। পারিবারিক সূত্রে জানা গেছে, বীর মুক্তিযোদ্ধা রাজাগুলা বাহার গত রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে স্ট্রোক জনিত কারণে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। (ইন্নালিল্লাহ……… রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭৬ বছর। শ্যামনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আসাদুজ্জামানের উপস্থিতিতে শ্যামনগর থানার এএস আই মোহাম্মদ ইসলাম আলী নেতৃত্বে পুলিশ সদস্যরা গার্ড অব অনার প্রদান করেন। এ সময় শ্যামনগর উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বাবু দেবী রঞ্জন মন্ডলসহ স্থানীয় মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন। মুক্তিযোদ্ধা রাজাগুলা…
অভয়নগর সংবাদদাতা: যশোরের অভয়নগরে ১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। গতকাল দিনব্যাপি উপজেলার সিদ্ধিপাশা ভৈরব আদর্শ মহাবিদ্যালের সামনে আশা আমতলা স্বাস্থ্যসেবা কেন্দ্রে এ কর্মসূচির করা হয় আশা আমতলা স্বাস্থ্যসেবা কেন্দ্রের ইনচার্জ কাঞ্চন বিশ্বাস সকাল থেকে বিকাল পর্যন্ত প্রায় দুই শতাধিক দরিদ্র সাধারণ রোগীদের ফ্রি চিকিৎসা সেবা দেন। ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্ভোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, এডিশনাল ডিভিশন ম্যানেজার মোহাম্মাদ সাহেদ আলী, আশা নওয়াপাড়া অঞ্চলের আর এম প্রশান্ত চাকি, আশা আমতলা ব্রাঞ্চের ম্যানেজার রফিকুল ইসলাম, সহকারী ব্রাঞ্চ ম্যানেজার আব্দুস সালাম, ই্উপি সদস্য বাবুল সরদার, স্বাস্থ্যসেবী নূরজাহান খাতুন, শারমিন সুলতানা, সুমি খাতুন, রাবেয়া সুলতানা প্রমুখ।…
সাতক্ষীরা সংবাদদাতা: চাকরি না হওয়ায় টাকা ফেরত চাওয়ায় উপজেলার ফতেপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সুভাষ দাসকে নির্যাতন ও নির্যাতনকারির চতুর্থ শ্রেণীতে পড়ুয়া মেয়েকে দিয়ে শ্লীলতাহানির অভিযোগে মামলা দিয়ে কারাগারে পাঠানো হয়েছে বলে অভিযোগ উঠেছে। শনিবার বিকেলে ওই শিক্ষককে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। উপজেলার নুরুল্লাহপুর গ্রামের সুভাষ চন্দ্র দাসের বড় মেয়ে রমা রাণী দাস জানান, ১৫ লাখ টাকায় বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে চাকরি পাইয়ে দেবেন এমন শর্তে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও তার স্ত্রীকে টাকা দেয়া হয়। কিন্তু কথা মোতাবেক এক সপ্তাহের মধ্যে চাকরি না হওয়ায় টাকা ফিরিয়ে দেয়ার জন্য বার বার অনুরোধ করায় ইস্টম ও তার স্ত্রী অঞ্জলী…
বাংলার ভোর প্রতিবেদক: যশোরে প্রায় ৪ কোটি টাকা মূল্যের ৩ কেজি ৩শ গ্রাম ওজনের ৩২ পিস স্বর্ণের বারসহ দুই যুবককে আটক করা হয়েছে। জেলা গোয়েন্দা পুলিশ সোমবার দুপুরে শহরের নিউ মার্কেট এলাকায় অভিযান চালিয়ে একটি প্রাইভেটকারসহ তাদের আটক করে। আটকরা হলেন, যশোরের শার্শা উপজেলার বাসিন্দা শহিদুল ও সুমন হোসেন। পুলিশ জানিয়েছে আটক স্বর্ণের বাজারমূল্য আনুমানিক ৪ কোটি টাকা। যশোর পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার বেলাল হোসাইন জানান, বিপুল পরিমাণ সোনার বার নিয়ে ঢাকা থেকে প্রাইভেট কারযোগে বেনাপোলে যাচ্ছে সোনা চোরাকারবারিরা এমন সংবাদের ভিত্তিতে শহরের নিউমার্কেট এলাকায় অস্থায়ী চেকপোস্ট বসানো হয়। তথ্য অনুযায়ী দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে শহরের নিউমার্কেট আসিফ সুইটসের…
রাজগঞ্জ প্রতিনিধি: রাজগঞ্জ, নেংগুড়াহাট গ্রামাঞ্চলের গাছগুলো এখন সজনে ডাটায় ভরা। গাছের ডালগুলোতে থোকায় থোকায় ঝুলছে সজনে ডাটা। চলতি মৌসুমে মণিরামপুর উপজেলার নেংগুড়াহাট অঞ্চলের প্রতিটি গ্রামের বাড়ির পাশে পতিত জমি, রাস্তার পাশে, আনচে-কানাচে যত্নে-অযত্নে বেড়ে ওঠা প্রতিটি সজনে গাছের শাখা-প্রশাখা নুয়ে পড়ছে ডাটার ভারে। বহুগুণে গুণান্বিত জাদুকরি সবজি, এই সজনে ডাটা নেংগুড়াহাটে এখনও বাণিজ্যিকভাবে উৎপাদন শুরু না হলেও বাজার চাহিদা বৃদ্ধি পাওয়ায় প্রাকৃতিকভাবে বেড়ে ওঠা সজিনা গাছগুলির প্রতি যত্নশীল হয়েছে গাছের মালিকরা। মৌসুমের প্রথমেই সজনে ডাটা বিক্রি হয় ৪০০-৮০০ টাকা কেজি। যা সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে। তবে ডাটা যখন পরিপুর্ন রুপ নিয়ে বাজারে আসে তখন দাম কমে। এবার আবহাওয়া ভালো থাকায়…
স ম নজরুল ইসলাম, কপিলমুনি: প্লাস্টিকসহ আধুনিক বিভিন্ন মাদুরের ভিড়ে বিলুপ্তপ্রায় কপিলমুনির ঐতিহ্যবাহী ম্যালির তৈরি মাদুর। প্রয়োজনীয় পুঁজি, কাঁচামাল ও উপকরণের দুষ্প্রাপ্যতাসহ নানা সংকট ম্যালির তৈরি মাদুর শিল্প বিলুপ্তির প্রধান কারণ বলে মনে করছেন শিল্প সংশ্লিষ্টরা। এমন অবস্থায় অনেকেই ইতোমধ্যে পেশা বদল করেছেন। বাপ-দাদার পেশা আঁকড়ে এখনো যারা মৃতপ্রায় শিল্পটিকে পাহারা দিচ্ছেন তারাও অনিশ্চিত ভবিষ্যতের আশঙ্কায় অপেক্ষা করছেন পেশা বদলের। কপিলমুনির কাশিমনগরের আগরাসহ কয়েকটি গ্রামে মাদুর তৈরির প্রধান উপকরণ ম্যালির উৎপাদনকে কেন্দ্র করে গড়ে ওঠে তৃণমূলের মাদুর শিল্প এলাকা। চাহিদার সাথে সংগতি রেখে মৌসুমের একটা বড় সময় জুড়ে শিল্পীরা ব্যস্ত থাকতেন ম্যালি দিয়ে মাদুর তৈরিতে। সময়ের পরিক্রমায় ইউনিয়নের বিস্তীর্ণ এলাকায়…
স্বাধীন মুহাম্মদ আব্দুল্লাহ রমজানে নিত্যপণ্যের দাম লাগামহীন। বাড়তি দামে পণ্য কিনতে হিমশিম খাচ্ছে ভোক্তা। এমন বাস্তবতায় ২৯ পণ্যের দাম নির্ধারণ করেছে সরকার। যশোরের বাজারে অধিকাংশ পণ্য মিলছে না নির্ধারিত দামে। বাজার মনিটরিং জোরদার না থাকায় সরকারের উদ্যোগের সুফল মিলছে না। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানেও তোয়াক্কা করছে না অসাধু ব্যবসায়ীরা। শুক্রবার রমজান উপলক্ষে মাছ-মাংসসহ ২৯টি নিত্যপণ্যের দাম বেঁধে দেয় কৃষি বিপণন অধিদপ্তর। বিজ্ঞপ্তিতে বলা হয়, কৃষি বিপণন আইন ২০১৮ এর ৪ (ঝ) ধারার ক্ষমতা বলে কৃষি বিপণন অধিদপ্তর কৃষি পণ্যের যৌক্তিক মূল্য নির্ধারণ করেছে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত নিম্নোক্ত দামে কৃষিপণ্য বেচাকেনার অনুরোধ করা হলো। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর…
বাংলার ভোর প্রতিবেদক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবসে যশোরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে র্যালি, আলোচনা, দেয়ালিকা উদ্বোধন, চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতার পুরস্কার, কেক কাটা এবং দোয়া মাহফিলের আয়োজন করা হয়। শিক্ষা বোর্ড : যশোর শিক্ষা বোর্ডে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. আহসান হাবীবের সভাপতিত্বে বক্তব্য রাখেন বোর্ডের সচিব প্রফেসর আব্দুর রহিম, পরীক্ষা নিয়ন্ত্রক ড. বিশ^াস শাহীন আহমেদ, কলেজ পরিদর্শক সমীর কুন্ডু, বিদ্যালয় পরিদর্শক সিরাজুল ইসলাম, উপপরিচালক রফিকুর রহমান, উপ বিদ্যালয় পরিদর্শক চঞ্চল কুমার বাছাড়, কর্মকর্তা কল্যাণ সমিতির সভাপতি কামাল হোসেন, সাধারণ সম্পাদক মুজিবুল হক, কর্মচারী ইউনিয়নের…
