Author: banglarbhore

নড়াইল সংবাদদাতা নড়াইলের কালিয়ায় উপজেলার বারইপাড়ায় নবগঙ্গা নদীর ওপর কচ্ছপ গতিতে চলছে কালিয়া বারইপাড়া সেতু নির্মাণের কাজ। আড়াই বছরে সেতু নির্মাণের কাজ শেষ হওয়ার কথা থাকলেও বারবার মেয়াদ বাড়িয়ে ছয় বছরেও কাজ শেষ হয়নি। নির্মাণ কাজ শেষের দিকে এসে সেতুর নকশায় ত্রুটি থাকায় নির্মাণ ব্যয়ও বেড়ে হয়েছে দ্বিগুণ। এতে ক্ষুব্ধ স্থানীয়রা। তবে সড়ক ও জনপথ বিভাগ বলছে, অতিদ্রুতই সেতু নির্মাণের বাকি কাজ শেষ হবে। কালিয়া উপজেলার পার-কাঞ্চনপুর গ্রামের বাসিন্দা এস কে কামাল বলেন, খেয়া পারের জন্য আমাদের ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকতে হয়। অনেক সময় রাতে নৌকা পাওয়া যায় না। আমাদের ভোগান্তির যেনো শেষ নেই। প্রধানমন্ত্রীর কাছে আমাদের একটাই আবেদন,…

Read More

সাতক্ষীরা সংবাদদাতা সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জে মেয়ের বাড়ি থেকে ফেরার সময় পিকআপ চাপায় চারুবালা মৃধা নামের (৭০) বছর বয়সী এক বৃদ্ধা নিহত হয়েছেন। আজ (মঙ্গলবার) বেলা সাড়ে ১২টার দিকে মুন্সিগঞ্জ গ্যারেজ-হরিনগর রোডের জেলেখালী এলাকায় বাংলালিংক কোম্পানির পিকআপ চাপায় মর্মান্তিক মৃত্যু হয়েছে তার। উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের জেলেখালী গ্রামের বাসিন্দা চারুবালা মৃধা পায়ে হেঁটে মেয়ের বাড়ি থেকে নিজ বাড়ি ফিরছিলেন। স্থানীয় এলাকাবাসী ও নিহতের বড় ছেলে রমেশ চন্দ্র মৃধা জানান, পার্শবর্তী মেয়ের বাড়ি থেকে পায়ে হেঁটে নিজ বাড়িতে ফেরার পথে মুন্সিগঞ্জের গ্যারেজ-হরিনগর সড়কের জেলেখালীর ভাই ভাই যুব সংঘের সামনে পৌঁছালে মুন্সিগঞ্জের গ্যারেজ থেকে হরিনগরগামী বাংলালিংক কোম্পানির টাওয়ারের কাজে ব্যবহৃত একটি পিকআপ পেছনের…

Read More

রাজু আহমেদ, বেনাপোল প্রতিনিধি যশোরের বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট কাস্টমস ও আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনাল দিয়ে পাসপোর্ট যাত্রী গমনাগমনে স্বচ্ছতা ফিরে এসেছে। দীর্ঘদিন ধরে কাস্টমস ও যাত্রী টার্মিনালে বহিরাগতদের ভিড়ে যাত্রীরা নানা মুখি হয়রানির শিকার হয়ে আসছেন। এ সমস্যা নিরসনে কাস্টমস ও বন্দর কর্তৃপক্ষ স্বচ্ছতা ফিরিয়ে আনতে কড়াকড়ি আরোপ করে বহিরাগত প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে। যাত্রীদের কাজ করে দেয়ার নাম করে এসব বহিরাগত তাদের কাছ থেকে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগগ রয়েছে বহু। বেনাপোল চেকপোষ্ট কাস্টমস সূত্র জানায়, দীর্ঘদিন ধরে পাসপোর্ট যাত্রীদের নিয়ে কিছু বহিরাগত নানামুখি হয়রানি করত। বিষয়টি কাস্টমস বিভাগের নজরে এলে বন্দর কর্তৃপক্ষের সাথে আলাপ আলোচনা করে যৌথ উদ্যোগ নেয়া হয়েছে…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোর সদরের তালবাড়িয়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ ড. শাহনাজ পারভীন ও সভাপতি কামাল হোসেন হিরার বিরুদ্ধে নিয়োগ বাণিজ্যের অভিযোগ উঠেছে। তাদের অপসারণ দাবি করে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। অপরদিকে, অভিযোগ মিথ্যা দাবি করে সংবাদ সম্মেলন করেছেন সভাপতি ও অধ্যক্ষ। তাদের দাবি, কলেজের উপাধাক্ষ জিয়া হায়দার ও স্থানীয় ইউপি চেয়ারম্যান হুমায়ুন কবির তুহিন কলেজে বিশৃঙ্খলা সৃষ্টির পায়তারা করছে। আজ (মঙ্গলবার) বিকেলে প্রেসক্লাব যশোরে পাল্টাপাল্ট মানববন্ধন ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। অভিযোগ উঠেছে, যশোর সদরের তালবাড়িয়া ডিগ্রি কলেজের পরিচালনা পরিষদের সভাপতি কামাল হোসেন ও অধ্যক্ষ ড. শাহানাজ পারভীনের বিরুদ্ধে সম্প্রতি কলেজে চতুর্থ শ্রেণির পদ মর্যাদার ৬টি পদে কর্মচারী নিয়োগে…

Read More

বাংলার ভোর ডেস্ক দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন দুই মাসের বেশি সময় পার হলেও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা এখনও চূড়ান্ত করতে পারেনি বিএনপি। নির্বাচনের পরে জামিনে দলের মহাসচিবসহ অধিকাংশ নেতা কারাগার থেকে বেরিয়ে এলেও ছন্নছাড়াভাব রয়ে গেছে দলটির মধ্যে। নেতাকর্মীরা অনেকে এখনও নির্বাচনকেন্দ্রিক আশাভঙ্গের হতাশা থেকে বেরিয়ে আসতে পারেননি। বিএনপির নেতারা বলেছেন, ২০২৩ সালের ২৮ অক্টোবর রাজধানীতে আয়োজিত মহাসমাবেশকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে নেতাকর্মীদের সংঘর্ষের পর বিএনপিতে যে ছন্নছাড়া পরিস্থিতি বিরাজ করেছিল, সেটি এখনও রয়ে গেছে। নির্বাচনের পরে আত্মগোপনে থাকা নেতাকর্মীরা প্রকাশ্যে এলেও এখন আন্দোলন-সংগ্রাম নিয়ে কার্যকর কোনো সিদ্ধান্ত নিতে পারেনি দলটি। ফলে, সরকারের পদত্যাগ ও নতুন নির্বাচনের মূল যে দাবি, সেখান থেকে…

Read More

বাংলার ভোর ডেস্ক হলমার্ক কেলেঙ্কারির ঘটনায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. তানভীর মাহমুদ ও তার স্ত্রী গ্রুপের চেয়ারম্যান জেসমিন ইসলামসহ ৯ জনকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার ঢাকার বিশেষ জজ আদালত-১ এর বিচারক মো. আবুল কাশেম এ রায় ঘোষণা করেন। দন্ডের পাশাপাশি তানভীর মাহমুদ ও জেসমিন ইসলামকে ৫ কোটি টাকা অর্থদন্ড দেওয়া হয়েছে। এ ছাড়া প্রতারণার আরেক ধারায় তাদের সাত বছরের সশ্রম কারাদন্ডের পাশাপাশি ২৫ লাখ টাকা করে অর্থদন্ড দিয়েছেন আদালত। যাবজ্জীবন দন্ডপ্রাপ্ত অপর আসামিরা হলেন, প্রতিষ্ঠানটির সহকারী উপমহাব্যবস্থাপক সাইফুল হাসান, নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আব্দুল মতিন, জেনারেল ম্যানেজার তুষার আহম্মেদ, ম্যাক্স স্পিনিং মিলসের মালিক…

Read More

মণিরামপুর সংবাদদাতা: যশোরের মণিরামপুরে একটি প্রাচীন কৃষ্ণমূর্তি উদ্ধার করা হয়েছে। গত শনিবার উপজেলার ঢাকুরিয়া ইউনিয়নের বারপাড়া গ্রামের কুণ্ডুপাড়ায় মুরগির খামারে কাজ করতে গিয়ে বাবুল হোসেন নামের এক শ্রমিক মূর্তিটি খুঁজে পান। পরে গতকাল সকালে বিষয়টি জানাজানি হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, বারপাড়া গ্রামের কংকন কুণ্ডু স্থানীয় মুক্তেশ্বরী নদীতে এক্সকাভেটর দিয়ে একটি পুকুর কেটেছেন। পুকুর খনন করা সেই মাটি নিয়ে তিনি পাশেই ঘাসফড়িং অ্যাগ্রো নামের মুরগির খামার করছেন। খামারে মাটি সমান করতে গিয়ে মূর্তিটির সন্ধান পান বাবুল হোসেন নামের এক শ্রমিক। বাবুল জানান, গত শুক্রবার রাতে বৃষ্টি হওয়ার পর মূর্তির ওপর থেকে মাটি সরে যায়। শনিবার সকাল ১০টার দিকে খামারে মাটি…

Read More

বাংলার ভোর ডেস্ক: প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেছেন, দেশবাসী তাদের পক্ষে রয়েছে, কাজেই তাঁর সরকারের পতন ঘটানো এবং দেশকে আবার অন্ধকারে ঠেলে দেয়া সম্ভব হবে না। গতকাল জাতির পিতার ‘১০৪ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০২৪’ উদ্যাপন উপলক্ষে তেজগাঁওয়ে আওয়ামী লীগ কার্যালয়ে বাংলাদেশ আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় সভাপতির ভাষণে এ কথা বলেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, ‘তারা (বিএনপি-জামায়াত) আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত করার স্বপ্ন দেখছে। তারা কীভাবে ভুলে যায় যে, আওয়ামী লীগ সব সময় জনগণের পাশে থাকে। যার জন্য জনগণ তাদের বারবার ভোট দেয়।’ তিনি বলেন, ‘বিএনপি রমজান মাসে গরিব মানুষের মধ্যে ইফতার বিতরণ না করে সরকারের সমালোচনা…

Read More

বাংলার ভোর প্রতিবেদক: নিয়োগ বাণিজ্যের অভিযোগে যশোর সদরের তালবাড়িয়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ ও সভাপতির বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বেলা ১১টায় কলেজের সামনে এলাকাবাসীর উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। ঘণ্টাব্যাপি মানববন্ধনে বক্তারা বলেন, নিয়োগের নামে কোটি টাকা বাণিজ্য করেছে কলেজের অধ্যক্ষ ড. শাহানাজ পারভীন ও সভাপতি কামাল হোসেন হিরা। এ বিষয়ে কলেজের অধ্যক্ষ অভিযোগ অস্বীকার করে বলেন, কলেজের সভাপতি ও স্থানীয় চেয়ারম্যানের কোন্দলের ফলে তার বিরুদ্ধে এমন যড়যন্ত্র করা হচ্ছে। তার আমলে কোন রকম নিয়োগ বাণিজ্য হয়নি।

Read More

বাংলার ভোর প্রতিবেদক: যশোরে চালককে কুপিয়ে ইজিবাইক ছিনতাই মামলায় বাঁধন নামে একজনকে শ্যোন এরেস্টের আবেদন করেছে পুলিশ। এর আগে ১৪ মার্চ একটি মামলায় বাঁধন কারাগারে বন্দি রয়েছেন। গত ৬ ফেব্রুয়ারি শহরের বারান্দীপাড়া বিসিএমসি কলেজের সামনে সুধাংশু সরকার নামে ওই চালককে কুপিয়ে আহত করা হয়। বাঁধন বারান্দী মোল্যাপাড়া এলাকার জনির ছেলে। তার বিরুদ্ধে কোতোয়ালি থানায় ১২টি মামলা আছে। সদর পুলিশ ফাঁড়ির ইন্সপেক্টর রোকিবুজ্জামান জানিয়েছেন, ঘটনার পর এলাকা পরিদর্শন, নৈশ প্রহরীদের বক্তব্য এবং সিসি ক্যামেরায় ধারণ করা ফুটেজ পর্যালোচনা করে বাঁধন এই ঘটনার সাথে সম্পৃক্ত বলে জানা গেছে। ফলে তাকে আটকের পর জিজ্ঞাসাবাদ করতে পারলে এই ছিনতাই বিষয়ে আরো তথ্য পাওয়া যাবে।

Read More