Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • পাইকগাছায় ‘স্থানীয় সরকার বাজেট প্রণয়ন ও সক্ষমতা বৃদ্ধি প্রশিক্ষণ অনুষ্ঠিত
  • মণিরামপুরে সরকারি সহায়তার চেক বিতরণ
  • দুর্গাপূজায় নাশকতার চেষ্টা হলে কঠোর ব্যবস্থা: এসআরবি
  • দুই সন্তানসহ যশোরের দম্পতির মৃত্যু ডিএনএ পরীক্ষার দাবি পরিবারের
  • মহেশপুর সীমান্তে বিজিবির অভিযান বিদেশি অস্ত্র-গুলি ও মাদক উদ্ধার
  • বায়সা মন্দির পরিদর্শনে আবুল হোসেন আজাদ
  • সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসকের সাথে বাকশিস নবনির্বাচিতদের মতবিনিময়
  • মুরিয়ায় কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে পালিত হচ্ছে শারদীয় দূর্গাৎসব
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Monday, October 19
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোর তালবাড়িয়া ডিগ্রি কলেজ সভাপতি-অধ্যক্ষের নিয়োগ বাণিজ্য : ফুঁসে উঠেছে এলাকাবাসী

banglarbhoreBy banglarbhoreMarch 19, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক

যশোর সদরের তালবাড়িয়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ ড. শাহনাজ পারভীন ও সভাপতি কামাল হোসেন হিরার বিরুদ্ধে নিয়োগ বাণিজ্যের অভিযোগ উঠেছে। তাদের অপসারণ দাবি করে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। অপরদিকে, অভিযোগ মিথ্যা দাবি করে সংবাদ সম্মেলন করেছেন সভাপতি ও অধ্যক্ষ। তাদের দাবি, কলেজের উপাধাক্ষ জিয়া হায়দার ও স্থানীয় ইউপি চেয়ারম্যান হুমায়ুন কবির তুহিন কলেজে বিশৃঙ্খলা সৃষ্টির পায়তারা করছে। আজ (মঙ্গলবার) বিকেলে প্রেসক্লাব যশোরে পাল্টাপাল্ট মানববন্ধন ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

অভিযোগ উঠেছে, যশোর সদরের তালবাড়িয়া ডিগ্রি কলেজের পরিচালনা পরিষদের সভাপতি কামাল হোসেন ও অধ্যক্ষ ড. শাহানাজ পারভীনের বিরুদ্ধে সম্প্রতি কলেজে চতুর্থ শ্রেণির পদ মর্যাদার ৬টি পদে কর্মচারী নিয়োগে প্রায় কোটি টাকার নিয়োগ বাণিজ্যের অভিযোগ উঠেছে। এলাকার একাধিক লোকের কাছ থেকে ১৫ থেকে ১৮ লাখ টাকা পর্যন্ত হাতিয়ে নিয়েছেন তারা। এর মধ্যে কয়েকজনের কাছ থেকে টাকা নিয়ে চাকরি না দেয়ারও অভিযোগ রয়েছে। বিষয়টি জানাজানির পর এলাকাবাসী ফুঁসে উঠেছেন। এলাকাবাসী সোমবার কলেজের সামনে ও মঙ্গলবার বিকেলে প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছেন।

মানববন্ধন কর্মসূচিতে বক্তারা বলেন, নিয়োগের নামে কোটি টাকা বাণিজ্য করেছেন কলেজের অধ্যক্ষ ড. শাহানাজ পারভীন ও সভাপতি কামাল হোসেন হিরা। এছাড়াও অধ্যক্ষ শাহানাজ পারভীন কলেজের পিয়নকে নিজের ব্যক্তিগত গাড়ির ড্রাইভার হিসেবে পরিচালনা করছেন। অবিলম্বে কলেজের অধ্যক্ষ ও সভাপতির অপসারণ দাবি করেন বক্তারা। মানববন্ধন থেকে নিয়োগ বাণিজ্যের বিষয়ে তদন্ত করে কলেজের অধ্যক্ষ ও সভাপতির বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দাবি জানান।

এ বিষয়ে নওয়াপাড়া ইউনিয়নের চেয়ারম্যান হুমায়ুন কবীর তুহিন বলেন, কলেজের অধ্যক্ষ ও বর্তমান পরিচালনা পরিষদের সভাপতির আমলেই এ কলেজের অধ্যক্ষ হিসেবে নিয়োগ পান। এর পর থেকেই তারা দু’জন মিলে কলেজের শিক্ষক ও কর্মচারী নিয়োগ দিতে গিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নেন। এই অধ্যক্ষের আমলে ৯ টি নিয়োগে চরমভাবে অর্থবাণিজ্য করা হয়েছে। সর্বশেষ ৬ টি পদে চতুর্থ শ্রেণির কর্মচারী পদে বড় অংকের দুর্নীতি হয়েছে। অনেকে টাকা দিয়েও চাকরি পাননি বলে তিনি দাবি করেন। চেয়ারম্যান তুহিন বলেন, আমার ইউনিয়নের একটি স্বনামধন্য প্রতিষ্ঠানের এমন দুর্নীতি মেনে নেয়া যায়না। তাই নিজের বিবেকের তাড়নায় এলাকাবাসীর সাথে সংহতি জানিয়ে এ মানববন্ধনে অংশ নিয়েছি।

এদিকে, অভিযোগ মিথ্যা দাবি করে সংবাদ সম্মেলন করেছেন কলেজের অধ্যক্ষ ড. শাহানাজ পারভীন ও সভাপতি কামাল হোসেন হিরা। কলেজের অধ্যক্ষ ড. শাহানাজ পারভীন বলেন, কলেজের সভাপতি ও স্থানীয় চেয়ারম্যানের কোন্দলের ফলে তার বিরুদ্ধে এমন যড়যন্ত্র করা হচ্ছে। তার আমলে কোন রকম নিয়োগ বাণিজ্য হয়নি।

তিনি বলেন, এ বিষয়ে আমি সব সময় প্রস্তুত আছি। তদন্ত করলে কোনো অনিয়ম প্রমাণ করা যাবে না। অফিসের পিয়ন দিয়ে গাড়ি চালানোর বিষয়ে কলেজ পরিচালনা পরিষদের সভায় রেজুলেশন করে অনুমতি নেয়া আছে।

কলেজ পরিচালনা পরিষদের সভাপতি কামাল হোসেন সংবাদ সম্মেলনে দাবি করেন, নওয়াপাড়া ইউনিয়নের চেয়ারম্যানের সাথে আমার দ্বন্দ্ব থাকায় তিনি এলাকার লোকজনদের দিয়ে এ ধরনের অপপ্রচার চালাচ্ছেন। কলেজের উপাধ্যক্ষ জিয়া হায়দার ও স্থানীয় ইউপি চেয়ারম্যান তুহিন কবির তুহিন কলেজে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য এই মিথ্যাচার করেছেন। সর্বশেষ নানা অভিযোগে কলেজের উপাধ্যক্ষকে শোকজ করা হয়েছে। নিয়োগ বাণিজ্যের অভিযোগ কখনও প্রমাণিত হবেনা।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    পাইকগাছায় ‘স্থানীয় সরকার বাজেট প্রণয়ন ও সক্ষমতা বৃদ্ধি প্রশিক্ষণ অনুষ্ঠিত

    October 19, 2026

    মণিরামপুরে সরকারি সহায়তার চেক বিতরণ

    October 19, 2026

    দুর্গাপূজায় নাশকতার চেষ্টা হলে কঠোর ব্যবস্থা: এসআরবি

    October 19, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.