Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে বর্ণাঢ্য আয়োজনে এশিয়া পোস্টের উদ্বোধন
  • শাহীন চাকলাদারের বিরুদ্ধে অস্ত্র মামলায় গ্রেফতারি পরোয়ানা
  • নাভারন-সাতক্ষীরা মহাসড়কে কাভার্ডভ্যানে ধাক্কা : নিহত ২
  • যশোরে অভিযানের নামে স্বজনপ্রীতি জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের (ভিডিও সহ)
  • নতুন কুঁড়ি স্পোর্টস : যশোর জেলা পর্যায়ে সফল কেশবপুর
  • সুন্দরবনে বাঘের আক্রমণের শিকার মৌয়াল
  • জেলা তথ্য অফিসের উদ্যোগে যশোরে ফ্যামিলি সমাবেশ
  • মাগুরায় মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মানববন্ধন
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
মঙ্গলবার, মে ১২
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

মণিরামপুরে প্রাচীন কৃষ্ণমূর্তি উদ্ধার

banglarbhoreBy banglarbhoreমার্চ ১৮, ২০২৪No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

মণিরামপুর সংবাদদাতা: যশোরের মণিরামপুরে একটি প্রাচীন কৃষ্ণমূর্তি উদ্ধার করা হয়েছে। গত শনিবার উপজেলার ঢাকুরিয়া ইউনিয়নের বারপাড়া গ্রামের কুণ্ডুপাড়ায় মুরগির খামারে কাজ করতে গিয়ে বাবুল হোসেন নামের এক শ্রমিক মূর্তিটি খুঁজে পান। পরে গতকাল সকালে বিষয়টি জানাজানি হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, বারপাড়া গ্রামের কংকন কুণ্ডু স্থানীয় মুক্তেশ্বরী নদীতে এক্সকাভেটর দিয়ে একটি পুকুর কেটেছেন।
পুকুর খনন করা সেই মাটি নিয়ে তিনি পাশেই ঘাসফড়িং অ্যাগ্রো নামের মুরগির খামার করছেন। খামারে মাটি সমান করতে গিয়ে মূর্তিটির সন্ধান পান বাবুল হোসেন নামের এক শ্রমিক।
বাবুল জানান, গত শুক্রবার রাতে বৃষ্টি হওয়ার পর মূর্তির ওপর থেকে মাটি সরে যায়। শনিবার সকাল ১০টার দিকে খামারে মাটি সমান করতে গিয়ে প্রথমে কালো হাত দেখতে পান।
এরপর মাটি সরিয়ে মূর্তিটির সন্ধান পান তিনি। পরদিন রোববার বিষয়টি যশোরের জেলা প্রশাসককে জানানো হয়। পরে জেলা প্রশাসকের নির্দেশে পুলিশ ঘটনাস্থল থেকে মূর্তিটি উদ্ধার করে।
মণিরামপুর থানার ওসি মেহেদী মাসুদ বলেন, ‘পুরনো আমলের মূর্তি উদ্ধারের বিষয়টি শুনেছি, যা সরাসরি জেলা প্রশাসক মহোদয়ের নিকট জমা দেওয়া হয়েছে।
মণিরামপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আলী হাসান সাংবাদিকদের বলেন, মূর্তিটি কষ্টিপাথরের কি না সেটা নিশ্চিত হওয়া যায়নি। তবে এর প্রত্নতাত্ত্বিক ভ্যালু রয়েছে। জেলা প্রশাসক মূর্তির বিষয়ে একটি প্রতিবেদন চেয়েছেন। পরে তিনি এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরে বর্ণাঢ্য আয়োজনে এশিয়া পোস্টের উদ্বোধন

মে ১২, ২০২৬

শাহীন চাকলাদারের বিরুদ্ধে অস্ত্র মামলায় গ্রেফতারি পরোয়ানা

মে ১২, ২০২৬

নাভারন-সাতক্ষীরা মহাসড়কে কাভার্ডভ্যানে ধাক্কা : নিহত ২

মে ১১, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.