Author: banglarbhore

বাংলার ভোর প্রতিবেদক: যশোরে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, গেল ৭ জানুয়ারি জনগণ তারেক রহমানের আহ্বানে আকুণ্ঠ সমর্থন জানিয়ে ভোট বর্জনের করেছিল। আর ক্ষমতাসীনরা বিভিন্ন ভাতা ভোগী দুই কোটি জনগোষ্ঠীকে পেশি শক্তি প্রয়োগ করেও তাদেরকে ভোটার মাঠে নিতে ব্যর্থ হয়েছিল। এটি বিএনপির আন্দোলনের যৌক্তিকতা ও ন্যায্যতা এবং দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বের প্রতি জনগণের আকুণ্ঠ সমর্থন প্রমাণ করে। গতকাল তিনি নগর স্বেচ্ছাসেবক দল আয়োজিত দোয়া ও ইফতার মাহফিল পূর্ব সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত ইফতার মাহফিলে অনিন্দ্য ইসলাম অমিত বলেন,দেশ ও জনগণের প্রতি দায়বদ্ধ থেকে…

Read More

বাংলার ভোর প্রতিবেদক: সরকারি বাঙলা কলেজে যশোর জেলার শিক্ষার্থীদের সংগঠন যশোর জেলা ছাত্র কল্যাণ পরিষদ-কপোতাক্ষের নতুন কমিটি গঠিত হয়েছে। সংগঠনের উপদেষ্টা ও সাবেক নেতৃবৃন্দের সম্মতিতে সদ্য বিদায়ী সভাপতি বুলবুল হোসেন ও সাধারণ সম্পাদক দ্বীপ বিশ্বাস স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে ৬৭ সদস্য বিশিষ্ট এই কমিটির তালিকা প্রকাশ করা হয়। গণিত বিভাগের ১৮ তম ব্যাচের শিক্ষার্থী রুমান হাসান তামিমকে সভাপতি ও অর্থনীতি বিভাগের ১৬ তম ব্যাচের শিক্ষার্থী শেখ শাফিন হোসেনকে সাধারণ সম্পাদক করে নবগঠিত এ কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে সহ-সভাপতি পদে আরিফুর রহমান, অমিত বিশ্বাস, শারমিন আক্তার লিজা, হেলাল উদ্দিন, কামরুল ইসলাম, শাহরিয়ার নয়ন, আরিফ সিকদার রয়েছেন। যুগ্ম সাধারণ সম্পাদক পদে…

Read More

বাংলার ভোর প্রতিবেদক: বিভিন্ন দপ্তরের উন্নয়ন প্রকল্প কাজের অগ্রগতি আনতে গতকাল সোমবার সকালে যশোর জেলা প্রশাসকের কার্যালয় কালেক্টরেট সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান মজুমদারের সভাপতিত্বে জেলা মাসিক উন্নয়ন সমন্বয় কমিটির সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, যশোর মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. মাহিদুর রহমান, যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) বেলাল হোসাইন, যশোর জেলা সিভিল সার্জন ডা. বিপ্লব কান্তি বিশ্বাস, যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. হারুন-অর-রশীদ,অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক এসএম শাহীন, যশোর জেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম মিলন, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুনসহ বিভিন্ন উপজেলার নির্বাহী…

Read More

বালার ভোর প্রতিবেদক: ডিবি পুলিশ বেনাপোল পোর্ট থানা এলাকায় অভিযান চালিয়ে ২৯ বোতল বিদেশি মদসহ আশানুর রহমান নামে এক যুবককে গ্রেফতার করেছে। তিনি বেনাপোল পোর্ট থানার বড় আঁচড়া গ্রামের বাসিন্দা। ডিবি পুলিশের ওসি রুপন কুমার সরকার জানান, গতকাল দুপুরে ডিবি পুলিশের একটি চৌকসদল বেনাপোল পোর্ট থানার ছোট আঁচড়া গ্রামের বেনাপোল পুটখালী গামী চারা বটতলার তিন রাস্তার মোড়ের পাকা রাস্তার উপর থেকে ২৯ বোতল বিদেশী মদসহ আশানুর রহমানকে গ্রেফতার করে। তাকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করে মাদক আইনে মামলা দায়ের করা হয়।

Read More

বাংলার ভোর প্রতিবেদক: যশোরের বেনাপোল পোর্টথানা এলাকায় অভিযান পরিচালনা করে ২৯৯ বোতল ফেনসিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে যশোর র‌্যাব-৬ সদস্যরা। আটক মাদক বিক্রেতা হলেন বেনাপোল পোটথানার পুটখালী গ্রামের সুমন রহমান (৩৫)। গতকাল ভোরে যশোর র‌্যাব-৬ সদস্যরা জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে বেনাপোল পোর্ট থানাধীন ০৫ নং পুটখালী ইউনিয়নের পুটখালী গ্রামের শহিদুল্লাহর একতলা বিল্ডিং বাড়িতে কতিপয় মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য ফেনসিডিল বিক্রির জন্য মজুদ করেছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণের উদ্দেশ্যে র‌্যাব সদস্যরা অভিযান পরিচালনা করে ২৯৯ বোতল ফেনসিডিলসহ সুমন রহমানকে আটক করা হয়। যশোর র‌্যাব-৬, মেজর কোম্পানি অধিনায়ক মোহাম্মদ সাকিব হোসেন জানান, আটক আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে…

Read More

বাংলার ভোর প্রতিবেদক: যশোর ডিবি পুলিশ শহরের পুরাতন কসবা এলাকা থেকে দুইটি ওয়ান সুটার গান উদ্ধার করেছে। এ সময় কেউ আটক হয়নি। ডিবি পুলিশের ওসি রুপন কুমার সরকার জানান, তারা গোপনে খবর পান শহরের পুরাতন কসবা কাজি পাড়া লিচু বাগান কলোনি পাড়ার জনৈক তপনের জমিতে দুটি ওয়ান সুটারগান রাখা রয়েছে। এ খবরের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে তপনের জমির বালির স্তুপ থেকে দুইটি ওয়ান সুটারগান উদ্ধার করা হয়। তবে ওয়ান সুটার গানের মালিক পাওয়া যায়নি। ডিবি পুলিশের ধারনা কোন সংবাদদাতা, জমির মালিক কিংবা অন্য কোন ব্যক্তি সন্ত্রাসী কর্মকান্ড পরিচালনার জন্য ওই স্থানে অস্ত্র রেখে গেছে। অস্ত্রের মালিককে সনাক্ত করে গ্রেফতারে চেষ্টা…

Read More

বাংলার ভোর প্রতিবেদক: জমি জমা সংক্রান্ত পূর্ব শত্রুতার জের ধরে প্রতিবেশি সন্ত্রাসীরা স্বামী-স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও পিটিয়ে আহতের ঘটনায় কোতয়ালি থানায় মামলা হয়েছে। রোববার বিকেলে মামলাটি করেন, যশোর ফতেপুর ইউনিয়নের বাগডাঙ্গা উত্তরপাড়া গ্রামের মুকুল বিশ্বাসসের স্ত্রী বিজলী ভৌমিক। মামলায় আসামি করা হয়, প্রতিবেশি লক্ষণ বিশ্বাস, পবিত্র বিশ্বাস, প্রধান বিশ্বাসহ অজ্ঞাতনামা ২/৩জন। পুলিশ পবিত্র বিশ্বাস তার ছেলে প্রধান বিশ্বাসকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের গতকাল আদালতে সোপর্দ করেছেন। মামলায় বিজলি ভৌমিক উল্লেখ করেন, আসামিদের সাথে জমি জায়গা সংক্রান্ত বিষয় নিয়ে বিরোধ চলে আসছিল। আসামিরা প্রতিনিয়ত তাকে ও তার পরিবারকে মারপিট করার জন্য ইচ্ছাকৃতভাবে বিরোধ সৃষ্টি করে আসছিল। ১৬ মার্চ সন্ধ্যা সোয়া…

Read More

বাংলার ভোর প্রতিবেক: মণিরামপুরের বিজয়রামপুর গ্রামের ব্যবসায়ী আমির হোসেনকে অপহরণ ও চাদাদাবির ঘটনায় তিন জনের বিরুদ্ধে যশোর আদালতে মামলা হয়েছে। গতকাল ভুক্তভোগী ব্যবসায়ী আমির হোসেন বাদী হয়ে এ মামলা করেছেন। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট অবন্তিকা রায় অভিযোগের তদন্ত করে মণিরামপুর থানার ওসিকে প্রতিবেদন জমা দেয়ার আদেশ দিয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন বাদীর আইনজীবী মেছবাহুল ইসলাম পারভেজ। আসামিরা হলেন, মণিরামপুরের হাকোবা গ্রামের আকাশ মিত্র, শোভন মিত্র ও মৃত্যুঞ্জয় দত্ত। মামলার অভিযোগে জানা গেছে, আমির হোসেন একজন আইটি সরবরাহকারী সনদধারী ব্যবসায়ী। আসামিদের সাথে আমির হোসেনের চাহিদা অনুযায়ি গার্মেন্টস ও কসমেটিক পণ্য সরবরাহ কাবিবে। এ চুক্তি অনুযায়ি আমির হোসেন আসামিদের সাড়ে ৩ লাখ টাকা অগ্রিম…

Read More

বাংলার ভোর প্রতিবেদক: যশোর বোম ও বোমা তৈরির সরঞ্জমের মামলায় ৪ জনকে অভিযুক্ত করে চার্জশিট দিয়েছে পুলিশ। মামলার তদন্ত শেষে আদালতে এ চার্জশিট জমা দিয়েছেন এসআই রোকজনুজ্জামান। অভিযুক্ত আসামিরা হলো, শহরের চারখাম্বার মোড়ের অনীন্দ নায়েক দেবা, ষষ্টিতলা বসন্ত কুমার রোডের আহসান হাসান খান নাইচ, ষষ্টিতলা পিটিআই রোডের চৌধুরী নাফিজ জামান রাফি ও ছেলে সোহাগ। মামলার অভিযোগে জানা গেছে, ২০২৩ সালের ২৮ মে বিকেল পুলিশ শহরের চারখাম্বার মোড়ের ডানপাশের একটি ওষুধ কোম্পানির কেনা পরিত্যাক্ত ভবনের ভেতরে অভিযান চালায়। এ সময় ওই চারজনকে আটক ও তাদের কাছ থেকে লাল স্কসটেপ দিয়ে মোড়ানের দুইটি বোমা, ২টি খালি টিনের জর্দার কৌটা, ১শ’ গ্রাম ধুসর…

Read More

বাংলার ভোর প্রতিবেদক: অবশেষে হাইকোর্টের রায়ে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন হিসেবে নিয়োগ পেলেন পুষ্টি ও খাদ্যপ্রযুক্তি বিভাগের অধ্যাপক ড. শিরিন নিগার। হাইকোর্টের রায়ের পর গতকাল যবিপ্রবি রেজিস্ট্রার স্বাক্ষরিত এক অফিস আদেশে ড. শিরিন নিগারকে এই দায়িত্ব প্রদান করা হয়। যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী আহসান হাবীব স্বাক্ষরিত অফিস আদেশে বলা হয়েছে, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন নিয়োগের বিষয়ে বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশন এর রিট পিটিশন নং- ৯৯৮২ এর ২০২৩ এর প্রেক্ষিতে বাদী পক্ষের আইনজীবী ব্যারিস্টার-এট-ল মোস্তফা গোলাম কিবরিয়া কর্তৃক প্রদত্ত সংশ্লিষ্ট বিষয়ে হাইকোর্টের…

Read More