Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • পাইকগাছায় ‘স্থানীয় সরকার বাজেট প্রণয়ন ও সক্ষমতা বৃদ্ধি প্রশিক্ষণ অনুষ্ঠিত
  • মণিরামপুরে সরকারি সহায়তার চেক বিতরণ
  • দুর্গাপূজায় নাশকতার চেষ্টা হলে কঠোর ব্যবস্থা: এসআরবি
  • দুই সন্তানসহ যশোরের দম্পতির মৃত্যু ডিএনএ পরীক্ষার দাবি পরিবারের
  • মহেশপুর সীমান্তে বিজিবির অভিযান বিদেশি অস্ত্র-গুলি ও মাদক উদ্ধার
  • বায়সা মন্দির পরিদর্শনে আবুল হোসেন আজাদ
  • সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসকের সাথে বাকশিস নবনির্বাচিতদের মতবিনিময়
  • মুরিয়ায় কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে পালিত হচ্ছে শারদীয় দূর্গাৎসব
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Monday, October 19
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

সরকারি বাঙলা কলেজে যশোর জেলার শিক্ষার্থীদের সংগঠন কপোতাক্ষের নতুন কমিটি গঠন

banglarbhoreBy banglarbhoreMarch 18, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক: সরকারি বাঙলা কলেজে যশোর জেলার শিক্ষার্থীদের সংগঠন যশোর জেলা ছাত্র কল্যাণ পরিষদ-কপোতাক্ষের নতুন কমিটি গঠিত হয়েছে। সংগঠনের উপদেষ্টা ও সাবেক নেতৃবৃন্দের সম্মতিতে সদ্য বিদায়ী সভাপতি বুলবুল হোসেন ও সাধারণ সম্পাদক দ্বীপ বিশ্বাস স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে ৬৭ সদস্য বিশিষ্ট এই কমিটির তালিকা প্রকাশ করা হয়।
গণিত বিভাগের ১৮ তম ব্যাচের শিক্ষার্থী রুমান হাসান তামিমকে সভাপতি ও অর্থনীতি বিভাগের ১৬ তম ব্যাচের শিক্ষার্থী শেখ শাফিন হোসেনকে সাধারণ সম্পাদক করে নবগঠিত এ কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে সহ-সভাপতি পদে আরিফুর রহমান, অমিত বিশ্বাস, শারমিন আক্তার লিজা, হেলাল উদ্দিন, কামরুল ইসলাম, শাহরিয়ার নয়ন, আরিফ সিকদার রয়েছেন।
যুগ্ম সাধারণ সম্পাদক পদে আছেন সালমানুজ্জামান, কাজী তাহসিনুল এহসান, সজল সাহা, আরিফ ইসলাম, তবিবুর রহমান, মারুফ হোসেন পিকে, সৌরভ বিশ্বাস, পূজা বিশ্বাস এবং সাংগঠনিক পদে আছেন অপু মন্ডল আরোবী রহমান, জিম আহমেদ, মিকাইল হোসেন, ইসতিয়াক ইসলাম ও অর্কো আহমেদ।
সভাপতি রুমান হাসান তামিম বলেন, কপোতাক্ষ সংগঠনটি যশোর হতে আগত বাঙলা কলেজে অধ্যায়নরত শিক্ষার্থীদের প্রাণের সংগঠন। এটি আমাদের কাছে দ্বিতীয় পরিবারের মতো। শিক্ষার্থীদের নানাবিধ সমস্যা সমাধান যেমন-শিক্ষা, আবাসন, আর্থিক, টিউশনসহ সবধরনের সহযোগিতা করা এবং পারস্পরিক আন্তঃসম্পর্ক, সামাজিক, সাংস্কৃতিক উন্নয়নই সংগঠনটির মূল লক্ষ্য।
সাধারণ সম্পাদক শেখ শাফিন হোসেন বলেন, অবিভক্ত বাংলার প্রথম জেলা, দেশের প্রথম স্বাধীন ও ডিজিটাল জেলা, শিক্ষা ও সাংস্কৃতিক বান্ধব জেলাসহ সর্বোপরি যশোরের যে একটা আলাদা ঐতিহ্য ও সুনাম আছে তার মর্যাদা বৃদ্ধিতে এই সংগঠন কাজ করে যাবে।-প্রেস বিজ্ঞপ্তি

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    পাইকগাছায় ‘স্থানীয় সরকার বাজেট প্রণয়ন ও সক্ষমতা বৃদ্ধি প্রশিক্ষণ অনুষ্ঠিত

    October 19, 2026

    মণিরামপুরে সরকারি সহায়তার চেক বিতরণ

    October 19, 2026

    দুর্গাপূজায় নাশকতার চেষ্টা হলে কঠোর ব্যবস্থা: এসআরবি

    October 19, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.