বাংলার ভোর প্রতিবেদক: যশোর বোম ও বোমা তৈরির সরঞ্জমের মামলায় ৪ জনকে অভিযুক্ত করে চার্জশিট দিয়েছে পুলিশ। মামলার তদন্ত শেষে আদালতে এ চার্জশিট জমা দিয়েছেন এসআই রোকজনুজ্জামান।
অভিযুক্ত আসামিরা হলো, শহরের চারখাম্বার মোড়ের অনীন্দ নায়েক দেবা, ষষ্টিতলা বসন্ত কুমার রোডের আহসান হাসান খান নাইচ, ষষ্টিতলা পিটিআই রোডের চৌধুরী নাফিজ জামান রাফি ও ছেলে সোহাগ।
মামলার অভিযোগে জানা গেছে, ২০২৩ সালের ২৮ মে বিকেল পুলিশ শহরের চারখাম্বার মোড়ের ডানপাশের একটি ওষুধ কোম্পানির কেনা পরিত্যাক্ত ভবনের ভেতরে অভিযান চালায়। এ সময় ওই চারজনকে আটক ও তাদের কাছ থেকে লাল স্কসটেপ দিয়ে মোড়ানের দুইটি বোমা, ২টি খালি টিনের জর্দার কৌটা, ১শ’ গ্রাম ধুসর বর্ণের বিস্ফোরক সাদৃশ্য গুড়া, ১শ’টি ম্যাচ, ১শ গ্রাম তামার তার ও ২৫ লোহার তৈরী জালের কাঠি উদ্ধার করা হয়। এ ঘটনায় এসআই রফিকুল ইসলাম আটক ৪ জনের বিরুদ্ধে কোতয়ালি থানায় বিস্ফোরক আইনে মামলা করেন। এ মামলার তদন্ত শেষে আটক আসামিদের দেয়া তথ্য ও সাক্ষীদের বক্তব্যে ঘটনার সাথে জড়িত থাকায় ওই ৪ জনকে অভিযুক্ত করে আদালতে এ চার্জশিট জমা দিয়েছেন।
শিরোনাম:
- সাত জেলার ২২২ মণ্ডপে দায়িত্ব পালন করবে বিজিবি
- দুর্গাপূজা উপলক্ষে মাগুরায় পুলিশ সদস্যদের ব্রিফিং
- ঝিকরগাছায় ৫৯ পূজা মন্ডপে দুর্গোৎসব শুরু
- লংমার্চ উপলক্ষে কেশবপুরে জামায়াতের প্রস্তুতি সভা
- শার্শায় টাকা প্রতারণার সরঞ্জামসহ গ্রেপ্তার ৩
- যশোর সীমান্তে ৭ লাখ ৯৮ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ
- দুর্গাপূজার নিরাপত্তায় নিশ্চিত করতে শার্শা ও বেনাপোল পোর্ট থানা পুলিশ কঠোর অবস্থানে
- ছাত্রদল নেতাকে ছুরিকাঘাতের প্রতিবাদে সিটি কলেজে বিক্ষোভ