Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • অল্প টাকায় সবজির ব্যগ ভর্তিতে স্বস্তিতে ক্রেতা
  • সাতক্ষীরায় বিজিবি’র অভিযানে আটক ৩ : কোটি টাকার মাদক ও পণ্য জব্দ
  • সংবাদ প্রকাশের জেরে শার্শায় হামলার শিকার সাংবাদিক রিমু
  • যশোরে ২ কোটি ২২ লাখ টাকার সোনার বার জব্দ, পাচারকারী আটক
  • যশোরে আশুরা উপলক্ষে শোক র‌্যালি ও তাজিয়া মিছিল ( ভিডিও সহ )
  • যশোরে মাদকবিরোধী দিবস পালিত
  • জাতীয় হিন্দু মহাজোট যশোর জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত
  • সুন্দরবনে ডাকাতদের সঙ্গে কোস্ট গার্ডের গোলাগুলি, অভিযান অব্যাহত
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শনিবার, জুন ২৭
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
বিশেষ সংবাদ মার্চ ১৮, ২০২৪

হাইকোর্টের রায়ে যবিপ্রবি ডিন পদে নিয়োগ পেলেন ড. শিরিন নিগার

banglarbhoreBy banglarbhoreNo Commentsমার্চ ১৮, ২০২৪
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক: অবশেষে হাইকোর্টের রায়ে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন হিসেবে নিয়োগ পেলেন পুষ্টি ও খাদ্যপ্রযুক্তি বিভাগের অধ্যাপক ড. শিরিন নিগার। হাইকোর্টের রায়ের পর গতকাল যবিপ্রবি রেজিস্ট্রার স্বাক্ষরিত এক অফিস আদেশে ড. শিরিন নিগারকে এই দায়িত্ব প্রদান করা হয়।
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী আহসান হাবীব স্বাক্ষরিত অফিস আদেশে বলা হয়েছে, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন নিয়োগের বিষয়ে বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশন এর রিট পিটিশন নং- ৯৯৮২ এর ২০২৩ এর প্রেক্ষিতে বাদী পক্ষের আইনজীবী ব্যারিস্টার-এট-ল মোস্তফা গোলাম কিবরিয়া কর্তৃক প্রদত্ত সংশ্লিষ্ট বিষয়ে হাইকোর্টের রায় সংক্রান্ত প্রত্যয়নের প্রেক্ষিতে পুষ্টি ও খাদ্যপ্রযুক্তি বিভাগের অধ্যাপক ড. শিরিন নিগারকে গত ১৯ ফেব্রুয়ারি থেকে পরবর্তী দুই বছরের জন্য ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিনের দায়িত্ব প্রদান করা হলো।
হাইকোর্টের রায় প্রসঙ্গে রিট পিটিশন দাখিলকারী ড. শিরিন নিগারের আইনজীবী অ্যাড. মোস্তফা গোলাম কিবরিয়া জানান, গতবছর ২৩ জুলাই যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন হিসেবে পরিবেশ বিজ্ঞান বিভাগের ড. মাহফুজুর রহমানকে নিয়োগ করে রেজিস্ট্রার দপ্তর চিঠি ইস্যু করে। কিন্তু বিধান অনুযায়ী, ডিন নিয়োগ পাওয়ার কথা পুষ্টি ও খাদ্যপ্রযুক্তি বিভাগের অধ্যাপক ড. শিরিন নিগারের। নিয়মের ব্যত্যয় ঘটিয়ে ডিন নিয়োগ দেয়ায় ড. শিরিন নিগার যবিপ্রবি কর্তৃপক্ষকে লিগ্যাল নোটিশ পাঠান। কিন্তু কোনো জবাব না পেয়ে গত ৭ আগস্ট তিনি উচ্চ আদালতের দ্বারস্থ হন।
গত ১০ আগস্ট হাইকোর্টে তার রিটের শুনানি হয়। শুনানি শেষে বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াত রুল জারি করেন। রিটের আদেশে আদালত ‘ড. মাহফুজুর রহমানের ডিন নিয়োগ কেন অবৈধ ঘোষণা করা হবে না এবং তা বাতিলপূর্বক ড. শিরিন নিগারকে কেন ডিন নিয়োগের নির্দেশ দেয়া হবে না’ এর জবাব দেয়ার নির্দেশ দেন।
যবিপ্রবি’র জবাবের পর গত ১৯ ফেব্রুয়ারি হাইকোর্টের বিচারপতি শেখ হাসান আরিফ ও বজলুর রহমান যবিপ্রবি ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন হিসেবে ড. মাহফুজুর রহমানের নিয়োগ অবৈধ ঘোষণা করেন এবং ডিন হিসেবে ড. শিরিন নিগারকে নিয়োগের নির্দেশ দেন। হাইকোর্টের এই রায়ের প্রত্যয়ন হাতে পাওয়ার পর ১৮ মার্চ যবিপ্রবি রেজিস্ট্রার স্বাক্ষরিত এক অফিস আদেশে ড. শিরিন নিগারকে ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন হিসেবে নিয়োগ প্রদান করা হয়েছে।
ডিন হিসেবে নিয়োগ পাওয়ার পর ড. শিরিন নিগার বলেন, আমি আদালতে ন্যায়বিচার পেয়েছি। মহামান্য হাইকোর্টের দেয়া রায়ে আমি খুবই খুশি। এই রায় ও রায়ের বাস্তবায়ন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের বিজয়ের মাইলফলক হয়ে থাকবে। আশা করি ভবিষ্যতে বিশ্ববিদ্যালয় ন্যায়বিচার নিশ্চিত করবে এবং কখনো কোন শিক্ষককে অধিকার আদায়ের জন্য আদালতের স্মরণাপন্ন হতে হবে না। আদালতের রায়ের প্রতি শ্রদ্ধা রেখে ডিনের দায়িত্ব প্রদান করায় যবিপ্রবি কর্তৃপক্ষকে ধন্যবাদও জানিয়েছেন তিনি।
এ ব্যাপারে যবিপ্রবি জনসংযোগ শাখার উপ-পরিচালক আব্দুর রশিদ সাংবাদিকদের জানান, হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী ড. শিরিন নিগারকে দায়িত্ব প্রদান করা হয়েছে বলে অফিস আদেশে উল্লেখ করা হয়েছে।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

বাঘারপাড়ায় বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

ঝিকরগাছা মহিলা কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

যশোরে পাইকারি ও খুচরা বাজারে দামের বৈষম্য ক্ষতিগ্রস্থ কৃষক

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.