বাংলার ভোর প্রতিবেদক জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের হাতে ৩ কেজি ৩৫৬ গ্রাম ওজনের ৩২পিস স্বর্ণের বারসহ দু’জন পাচারকারী গ্রেফতারের ঘটনায় কোতয়ালি থানায় মামলা হয়েছে। গত সোমবার মামলাটি করেন ডিবি’র এসআই সোলায়মান আক্কাস। মামলায় আসামি করা হয়, বেনাপোল পোর্ট থানার অন্তর্গত পুটখালি গ্রামের শহীদুল ইসলাম ও শার্শা থানার শ্যামলাগাছী গ্রামের সুমন হোসেন। আজ (মঙ্গলবার) আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে। প্রায় ৪ কোটি টাকা মূল্যের ৩ কেজি ৩৫৬ গ্রাম স্বর্ণের চালান আটক হওয়ার পর প্রতিয়মান হয় যশোর জেলা স্বর্ণপাচারের নিরাপদ রুটে পরিণত হয়েছে। আটক আসামিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা পুলিশের কাছে স্বীকার করেন, স্বর্ণ চোরাচালানীরা ঢাকা থেকে যশোর বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে…
Author: banglarbhore
বাংলার ভোর প্রতিবেদক যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি’র) প্রশাসনিক ভবনের সামনে বিশ্ববিদ্যালয়ের সিডিএম বিভাগের সাধারণ শিক্ষার্থীদের উদ্যোগে উক্ত বিভাগের শিক্ষার্থী সুমন কুমার মন্ডল এর নেতৃত্বে ‘যবিপ্রবি রোটার্যাক্ট ক্লাবের সভাপতি আকিব ইবনে সাইদ কর্তৃক সিডিএম বিভাগের শিক্ষার্থী সুমন কুমার মন্ডলকে চড় মেরে কানের পর্দা ফাটিয়ে দেয়ার প্রতিবাদে’ এক মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধন কর্মসূচিতে যবিপ্রবির ক্লাইমেট এন্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট (সিডিএম) বিভাগের সাধারণ শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় প্রশাসন কর্তৃক গঠিত তদন্ত কমিটি কর্তৃক অনতিবিলম্বে ঘটনার তদন্তপূর্বক যবিপ্রবির রোটারাক্ট ক্লাবের সভাপতি আকিব ইবনে সাইদের স্থায়ী বহিস্কারের দাবি জানান। এ সময় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. হাফিজ উদ্দিন উক্ত মানববন্ধন কর্মসূচি স্থলে আসেন এবং তিনি জানান, বিশ্ববিদ্যালয়…
বাংলার ভোর প্রতিবেদক যশোরে পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের হামলায় এক দম্পতি আহত হয়েছেন। আহতরা হলেন, শহরের জিরো পয়েন্ট মোড় এলাকার আসাদুল ইসলাম (৩০) ও তার স্ত্রী সুমি খাতুন (২৫)। ঘটনাটি ঘটেছে আজ (মঙ্গলবার) দুপুরে শহরের শংকরপুরে। তাদেরকে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত আসাদুল জানান, একই এলাকার ময়নার সাথে তার বিরোধ চলে আসছে। তারই জেরে ময়নার নেতৃত্বে হাসান, শিমুল, রহমানসহ অজ্ঞাত ৫ থেকে ৬ জন তার বাড়িতে হামলা করে তাকে মারপিট করে। এ সময় তার স্ত্রী সুমি বাধা দিতে এলে হামলাকারীরা তাকেও পিটিয়ে জখম করে। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। হাসপাতালের জরুরি বিভাগের…
নিজস্ব প্রতিবেদক, ঝিকরগাছা ভোক্তা অধিকার না মানার অপরাধে আজ (মঙ্গলবার) সকালে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, যশোর ঝিকরগাছা উপজেলার ঝিকরগাছা বাজারে অভিযান পরিচালনা করে করে চারটি ব্যবসা প্রতিষ্ঠানকে একই অপরাধে জরিমানা করা হয়েছে। ভোক্তা অধিকার মূল্য তালিকা না প্রদর্শন করায় (৩৮ ধারা) যশোরের ঝিকরগাছার মেসার্স বিসমিল্লাহ গোস্ত বিতানকে, জাবির গোস্ত বিতানকে ১০০০ হাজার টাকা করে ও মরিয়ম পল্ট্রি সেন্টারকে ২০০০ টাকা জরিমান করা হয়। অভিযানে উপস্থিত ছিলেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণের সহকারী পরিচালক সৈয়দা তামান্না তাসনীম, সদর উপজেলার প্রাণী সম্পদ কর্মকর্ত আব্দুর রকিব সরদার ।
বাংলার ভোর প্রতিবেদক যশোরে পূর্ব শত্রুতার জেরে সজীব আরাফাত (২৯) নামে এক যুবককে পিটিয়ে আহত করেছে স্থানীয় প্রতিপক্ষ। ঘটনাটি ঘটেছে আজ (মঙ্গলবার) সকালে সদরের রাজারহাট বাজার কাঁচামালের আড়ৎ এলাকায়। তিনি সদরের রাজারহাট রামনগর গ্রামের বাসিন্দা। আহত সজীব জানান, একই এলাকার আবু তালহার সাথে তার দীর্ঘদিন বিরোধ চলে আসছে। তারই জেরে তাকে পিটিয়ে রক্তাক্ত জখম করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করে। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক জানান, তার মাথায়সহ শরীরের বিভিন্নস্থানে আঘাতের চিহ্ন রয়েছে। তার অবস্থা আশংকাজনক।
কেশবপুর পৌর প্রতিনিধি কেশবপুরে পবিত্র রমজান উপলক্ষে রনি ট্যুরস এন্ড ট্রাভেলসের স্বত্বাধিকারী আলতাপোল গ্রামের মেহেদী হাসান রনির ব্যক্তিগত উদ্যোগে বিভিন্ন হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানায় ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। গত ১৬ মার্চ বাদ আসর পৌর শহরের কেশবপুর শিশু সদন (এতিমখানা), কোমরপোল হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা ও বুড়িহাটি হাফিজিয়া মাদ্রাসা ও নুরানীয়া এতিমখানার প্রায় ২০০ জন শিক্ষার্থীদের মাঝে ওই ইফতার সামগ্রি বিতরণ করা হয়। রনি ট্যুরস এন্ড ট্রাভেলসের স্বত্বাধিকারী মেহেদী হাসান রনি বলেন, মাহে রমজান উপলক্ষে আমার ইচ্ছা ছিলো আশেপাশের সকল এতিমখানার শিক্ষার্থীদের একদিন ইফতার করাবো। সেজন্য নিজের ব্যক্তিগত তহবিল থেকে এতিমখানায় ইফতার সামগ্রি বিতরণ করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন, ন্যাশনাল…
সাতক্ষীরা সংবাদদাতা সাতক্ষীরায় স্থানীয় এক আবাসিক হোটেলে ইফতার ও নামাজের প্রস্তুতির হিসেবে বিছিয়ে রাখা জায়নামাজের উপর দিয়ে হেটে টয়লেটে যান আশাশুনি উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক শাহনেওয়াজ ডালিম। এ সময় হোটেলের এক কর্মী তাকে বাধা দিলে তিনি উত্তেজিত হয়ে তাকে মারধর করেন। আজ (বুধবার) সন্ধ্যায় সাতক্ষীরা শহরের হোটেল উত্তরা আবাসিকে এ ঘটনা ঘটে। অভিযুক্ত শাহনেওয়াজ খাজরা ইউনিয়ন চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছেন। খোঁজ নিয়ে জানা যায়, হোটেল কর্মীকে মারধরের ঘটনায় ম্যানেজার এগিয়ে আসলে তাকেও আঘাত করা হয়। পরে স্থানীয়দের তোপের মুখে সেখান থেকে পালিয়ে যান অভিযুক্ত আ. লীগ নেতা। খবর পেয়ে সাতক্ষীরা সদর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। ভুক্তভোগী হোটেল…
কেশবপুর (যশোর) প্রতিনিধি যশোরের কেশবপুর পৌরসভার ৬নং ওয়ার্ডের সরফাবাদ গ্রামের আলাউদ্দিন মোড়লের স্ত্রী বাদী হয়ে কেশবপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ সূত্রে জানা যায়, বিবাদী কামাল হোসেন তার মেঝ ভাই আলাউদ্দীনের সম্পত্তি জোরপূর্বক ভোগ দখল করার জন্য দীর্ঘদিন যাবত আলাউদ্দীনের স্ত্রী ফিরোজা বেগমের উপর অমানুষিক নিযার্তন করে আসছিল। সে ঘটনার জের ধরে গত ১৯ মার্চ সকালে ওই কামাল হোসেন আলাউদ্দীনের বাড়িতে প্রবেশ করে তার স্ত্রী ফিরোজা বেগম কে অকথ্য ভাষায় গালিগালাজ করে ও মারপিট করে শরীরের বিভিন্ন স্থানে জখম করে এবং তার পরিহিত শাড়ীধরে টানা হেচড়া করে শ্লীলতাহানী ঘটায়। সরেজমিনে গিয়ে জানা গেছে, কামাল হোসেন পার্শ্ববর্তী মণিরামপুর উপজেলার…
কালিগঞ্জ (সাতক্ষীরা) সংবাদদাতা সাতক্ষীরার কালিগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) প্রদীপ কুমার সানার ঐকান্তিক প্রচেষ্টায় ১২ মামলার সাজাপ্রাপ্ত আসামি লুৎফুর রহমান জুয়েলকে (৪৩) গ্রেফতার করা হয়েছে। গ্রেপ্তারকৃত জুয়েল কালিগঞ্জ উপজেলার মথুরেশপুর ইউনিয়নের শীতলপুর গ্রামের বাসিন্দা ও নাজিমগঞ্জ বাজারের রংধনু কসমেটিকসের স্বত্বাধিকারী। থানা সূত্রে জানা যায়, জুয়েল ৯ টি মামলায় বিভিন্ন মেয়াদের সাজা প্রাপ্ত ও ৩ টি নিয়মিত মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। তিনি দীর্ঘদিন যাবত পুলিশের চোখ ফাঁকি দিয়ে বিভিন্ন স্থানে অবস্থান করছিলেন। ১৮ মার্চ সন্ধ্যায় মেহেরপুর জেলার গাংনি থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এ বিষয়ে কালিগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) প্রদীপ কুমার সানা জানান, আটক আসামিকে আজ (মঙ্গলবার) সকালে বিজ্ঞ…
সাতক্ষীরা সংবাদদাতা সাতক্ষীরা: সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের স্বাস্থ্য সেবা ব্যবস্থাপনা কমিটির মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ (মঙ্গলবার) বেলা ১১টায় মেডিকেল কলেজ হাসপাতালের সম্মেলন কক্ষে সভা অনুষ্ঠিত হয়। স্বাস্থ্য সেবা ব্যবস্থাপনা কমিটির সভাপতি সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ও ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আশরাফুজ্জামান আশুর সভাপতিত্বে সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, হাসপাতালের পরিচালক ডা. শীতল চৌধুরী, সামেক অধ্যক্ষ অধ্যাপক ডা. রুহুল কুদ্দুস, সামেক হাসপাতালের উপ-পরিচালক মেজবাহুর রহমান, সহকারী পরিচালক অজয় কুমার সাহা, সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগীয় প্রধান ও সহযোগি অধ্যাপক ডা. কাজী আরিফ আহমেদ, সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আসাদুজ্জামান…
