Author: banglarbhore

খাজুরা (যশোর) প্রতিনিধি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী উপলক্ষে যশোর সদর উপজেলার ইছালী ইউনিয়নে তিনটি মসজিদে অনুদান প্রদান করা হয়েছে। রোববার বিকেলে গাওঘারা, রামকৃষ্ণপুর পূর্ব ও পশ্চিমপাড়া জামে মসজিদের উন্নয়নে অনুদান হিসেবে ১ গাড়ি করে ইট প্রদান করা হয়। যশোর-৪ আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদের পক্ষে অনুদান প্রদান করেন, উপজেলা যুবলীগ নেতা মাজহারুল ইসলাম। এ সময় গাওঘারা মসজিদ কমিটির সভাপতি ও ইউনিয়ন আওয়ামী লীগ নেতা ইউনুস আলী, রামকৃষ্ণপুর পূর্বপাড়া মসজিদ কমিটির সভাপতি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম, রামকৃষ্ণপুর পশ্চিমপাড়া মসজিদ কমিটির সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক রবিউল ইসলামসহ এলাকার গণ্যমান্য ব্যক্তি ও মসজিদের মুসল্লিরা উপস্থিত…

Read More

সাতক্ষীরা সংবাদদাতা জেলা প্রশাসন ও জেলা শিল্পকলা একাডেমি আয়োজনে সকাল সাড়ে ১০টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবিরের সভাপতিত্বে ও জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক শেখ মোসফিকুর রহমান মিলটনের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য লায়লা পারভীন সেঁজুতি। এ সময় আরও উপস্থিত ছিলেন, পুলিশ সুপার মতিউর রহমান সিদ্দিকী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সরোয়ার হোসেন, সহকারী কমিশনার (এনডিসি) শাহনেওয়াজ তানভীর, ফাইজা হোসেন অন্বেষা (কা, অ.) সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী একেএম শফিকুর জামান, জেলা মুক্তিযোদ্ধ সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধ মোশারাফ হোসেন…

Read More

কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি যত দিন রবে পদ্মা মেঘনা গৌরী যমুনা বহমান, ততদিন রবে কীতি তোমার শেখ মুজিবুর রহমান। যথাযথ মর্যাদায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে। রোববার (১৭ মার্চ) সকালে কালিগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যানিকেতন দারুল উলুম চৌমুহনী ফাজিল (ডিগ্রী) মাদ্রাসার আয়োজনে এ দিবস পালিত হয়। মাদ্রাসার হল রুমে অধ্যক্ষ মো আব্দুল কাদীর হেলালীর উপস্থিতিতে সহকারী অধ্যাপক মো নুরুল আমিনের সঞ্চালনায় বিভিন্ন কর্মসূচি অনুষ্টিত হয়। দিবসটির তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা, চিত্রাংকন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন মাদ্রাসার আরবি প্রভাষক ফরিদ উদ্দিন আল মাসুদ, সহকারী অধ্যাপক মিজানুর রহমান,…

Read More

মাগুরা প্রতিনিধি সকাল ১০ টায় উপজেলা পরিষদের পক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এর পর সংসদ সদস্য বিরেন শিকদারের পক্ষে মাল্য প্রদান করা হয়। এছাড়া মাল্য প্রদান করেন, উপজেলা প্রশাসন,শালিখা থানা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিস সহ বিভিন্ন সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠান। এছাড়া উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা হরেকৃষ্ণ অধিকারীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এড. কামাল হোসেন, বিশেষ অতিথি ছিলেন থানা অফিসার্স ইনচার্জ নাসির উদদীন, সহকারী ভূমি কমিশনার উম্মে তাহমিনা আক্তার মিতু, বীর মুক্তিযোদ্ধা কমান্ডার আবু বক্কার মাস্টার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদ ইলিয়াচুর রহমান, ভাইস চেয়ারম্যান রেজাউল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন আক্তার…

Read More

বাংলার ভোর প্রতিবেদক সদর উপজেলার চুড়ামনকাটি ইউনিয়নের ঝাউদিয়া পূর্ব পাড়ার এক বাড়িতে গভীর রাতে দস্যুতার ঘটনা পুলিশ চুরি মামলা হিসেবে নথিভুক্ত করেছে। ওই গ্রামের আলমগীর হোসেনের স্ত্রী শাহানা বেগমের দায়ের করা এজাহার শনিবার দুপুরে মামলা হিসেবে রের্কড করা হয়। মামলায় আসামি করা হয়, ঝাউদিয়া (পূর্বপাড়া) এলাকার বিল্লাল হোসেনসহ অজ্ঞাতনামা ২জন। মামলায় বাদী উল্লেখ করেন, ১৩ মার্চ রাত ১০ টায় শাহানা বেগম ও তার পরিবারের লোকজন রাতে খাওয়া দাওয়া শেষ করে যে যার ঘরে শুয়ে পড়েন। ওই দিন দিবাগত রাত অনুমান ২ টার সময় শাহানা বেগম বাড়ির বারান্দার গ্রিল কেটে গোপনে বাড়িতে ওই আসামিসহ অজ্ঞাতনামা আসামির প্রবেশ করে। গ্রিল কাটার শব্দে…

Read More

বাংলার ভোর প্রতিবেদক শনিবার সন্ধ্যায় সদরের ফরিদপুর গ্রামের এক গৃহবধূকে যৌন নির্যাতনের চেষ্টাকালে স্থানীয় জনতার দুই লম্পটকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে। এরা হলো, যশোর সদর উপজেলার আলমনগর খালপাড় এলাকার ইব্রাহিম হোসেনের ছেলে আকাশ হোসেন ও একই এলাকার সাইফুল ইসলামের ছেলে জাহিদুল ইসলাম। এ ঘটনায় যৌন নির্যাতনের শিকার গৃহবধূ ১৬ মার্চ বিকেলে মামলা করেন। যৌন নির্যাতনের শিকার ওই গৃহবধূ (৩৯) মামলায় বলেন, আসামিদের বাড়ি ও আমার বাড়ি পাশাপাশি। সেই সুবাদে আসামিরা পূর্ব পরিচিত। ১৫ মার্চ শুক্রবার সন্ধ্যায় গৃহববধূর রান্নাঘরে ঢুকে আসামি লম্পট আকাশ হোসেন পিছন থেকে গৃহবধূকে জাপটে ধরে। যৌন কামনা চারিতার্থ করার উদ্দেশ্যে গৃহবধুর শরীরের বিভিন্ন স্পর্শকাতর স্থানে হাত…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোর পুলিশের অব্যাহত অভিযানে ধরা পড়ছে কিশোর গ্যাংয়ের চিহ্নিত সন্ত্রাসীরা। আজ (রোববার) গভীর রাতে কিশোর গ্যাংয়ের আমজাদ ও আকাশসহ ৬ সন্ত্রাসীকে আটক করেছে যশোর কোতোয়ালি থানা পুলিশ। আল-আমিন ওরফে চোর আলামিনসহ আরও ৫/৬ জন আসামি পালিয়ে গেছে। রোববার সকালে যশোর কোতোয়ালী থানা পুলিশের পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। প্রেস বিফ্রিংয়ের জানানো হয় রোববার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে শহরের বেজপাড়া আনছার ক্যাম্প সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটক কিশোর গ্যাংয়ের সদস্যরা হচ্ছে আমজাদ হোসেন, আলী রাজ বিশ্বাস, হিটার রাজ, অপূর্ব, মন্টু ও হৃদয় হোসেন আকাশ। তারা সবাই শহরের…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোরে ডিবি পুলিশ পরিচয়ে একজন সিভিল ইঞ্জিনিয়ারের কাছ থেকে ৫শ’ টাকা ছিনিয়ে নেয়ার অভিযোগে দুইজনকে আটক করা হয়েছে। গত শনিবার সন্ধ্যায় শহরের দড়াটানা এলাকা থেকে যশোরের ডিবি পুলিশ তাদের আটক করে। আটকরা হলেন, সদর উপজেলার চাঁচড়া তেতুঁলিয়া গ্রামের বিপ্লব হোসেন (২৮) এবং শহরের কারবালা এলাকার রিমন হোসাইন (২৮)। মাগুরা সদর উপজেলার গোপাল গ্রামের আব্দুর রহিম মিয়া (২৬) জানিয়েছেন, তিনি ঢাকার ন্যাশনাল ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ার্স লিমিটেডের সিভিল ইঞ্জিনিয়ার পদে কর্মরত আছেন। গত ১৫ মার্চ রাতে তিনি যশোরের পুলেরহাট এলাকায় ভগ্নিপতি রিয়াজের ভাড়া বাড়িতে আসেন। গত শনিবার সন্ধ্যার দিকে যশোর শহরের দড়াটানায় আসেন। রাত সোয়া নয়টার দিকে পায়ে হেঁটে ওই…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোরের ঝিকরগাছায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপিত হয়েছে। আজ (রোববার) সকালে উপজেলা চত্ব্বরে বঙ্গবন্ধু ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। এদিন ঝিকরগাছা উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনের সংসদ সদস্য , স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য, ডা. মোঃ তৌহিদুজ্জামান তুহিন। ঝিকরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা বিতান কুমার মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান মনিরুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কে. এম মামুনুর রশীদ, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ভূঁইয়া,…

Read More

বাংলার ভোর প্রতিবেদক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে যশোরে পথচারী, অসহায় ছিন্নমূলদের মাঝে ইফতার বিতরণ করেছে জেলা পুলিশ। আজ রোববার ইফতারের আগে শহরের বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে ইফতার সামফগ্র বিতরণ করেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) বেলাল হোসাইন। ইফতার বিতরণ শেষে বেলাল হোসাইন সাংবাদিকদের বলেন, বাংলাদেশ ও বঙ্গবন্ধু ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম না হলে আমরা স্বাধীন বাংলাদেশ পেতাম না। এদেশের নাগরিক হতে পারতাম না। বঙ্গবন্ধুর লক্ষ্য ছিল ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত সোনার বাংলাদেশ বিনির্মাণ। তারই কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার স্বপ্ন উন্নত স্মার্ট বাংলাদেশের। আগামী প্রজন্মের…

Read More