Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • বাঘারপাড়ায় যুবদল নেতা রুবেলকে কুপিয়ে হত্যা
  • যশোরে খুদে ফুটবলারদের জমজমাট লড়াই
  • যশোরে টানা বৃষ্টিতে বিপাকে নিম্ন আয়ের মানুষ
  • বাঘারপাড়া উপজেলা ছাত্রলীগের সহসভাপতি তামিম আটক
  • যশোরে প্রাথমিকে ১ হাজার ৩৪৫ শিক্ষার্থীর বৃত্তি অর্জন
  • জলাবদ্ধ বাঘারপাড়া পৌরসভার তিনটি ওয়ার্ড
  • চট্টগ্রামের বন্যাকবলিত এলাকায় প্রতিমন্ত্রী অমিত
  • বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে ৮ লাখ টাকার পণ্য জব্দ
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
সোমবার, জুলাই ১৩
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম মার্চ ১৭, ২০২৪

যশোরে অস্ত্র, বোমাসহ কিশোর গ্যাংয়ের ৬ সদস্য আটক

banglarbhoreBy banglarbhoreNo Commentsমার্চ ১৭, ২০২৪
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক

যশোর পুলিশের অব্যাহত অভিযানে ধরা পড়ছে কিশোর গ্যাংয়ের চিহ্নিত সন্ত্রাসীরা। আজ (রোববার) গভীর রাতে কিশোর গ্যাংয়ের আমজাদ ও আকাশসহ ৬ সন্ত্রাসীকে আটক করেছে যশোর কোতোয়ালি থানা পুলিশ। আল-আমিন ওরফে চোর আলামিনসহ আরও ৫/৬ জন আসামি পালিয়ে গেছে।

রোববার সকালে যশোর কোতোয়ালী থানা পুলিশের পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। প্রেস বিফ্রিংয়ের জানানো হয় রোববার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে শহরের বেজপাড়া আনছার ক্যাম্প সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটক কিশোর গ্যাংয়ের সদস্যরা হচ্ছে আমজাদ হোসেন, আলী রাজ বিশ্বাস, হিটার রাজ, অপূর্ব, মন্টু ও হৃদয় হোসেন আকাশ। তারা সবাই শহরের শংকরপুর ও টিবি ক্লিনিক মোড়ের বাসিন্দা।

পলাতক আসামিরা হলো শহরের বেজপাড়া টিবি ক্লিনিক পাড়া এলাকার রইস উদ্দিনের ছেলে আল-আমিন অরফে চোর আলামিন, একই এলাকার ফরিদ হোসেনের ছেলে রায়হান, শংকরপুর আশ্রম রোড এলাকার বাবু মীরের ছেলে ইছামীর ও শংকরপুর চোরদার পাড়া এলাকার মৃত রবিউলের ছেলে হানিফ।

কোতয়ালি থানার এস আই তাপসের নেতৃত্বে একদল পুলিশ শনিবার রাত সাড়ে তিন টার দিকে শহরের বেজপাড়া আনছার ক্যাম্প সংলগ্ন বিলপাড়া বড় পুকুরের এলাকায় অভিযান চালিয়ে আমজাদ হোসেন আকাশসহ ৬ জনকে আটক করা হয়। এ সময় আল-আমিন ওরফে চোর আলামিনসহ আরও ৫/৬ আসামি পালিয়ে যায়।

ঘটনাস্থল থেকে ৬টি অবিস্ফোরিত বোম সাদৃশ্য ককটেল, ৫টি জর্দ্দার খালি কৌটা, ৮টি মার্বেল, ২টি লাল রংয়ের কসটেপ, ১৭টি জালের কাটি, ৩টি প্লাস্টিকের স্যান্ডেল, ৩টি গাছি দা, ৩টি লোহার চাইনিজ কুড়াল এবং ২টি বার্মিজ চাকু উদ্ধার করা হয়।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার জুয়েল ইমরান বলেন, রমজান ও ঈদ সামনে রেখে অভিযান পরিচালনা করা হচ্ছে। গতকাল রাতে শহরের শংকরপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ ছাড়া চুরি ও ছিনতাই কাজে ব্যবহৃত বিভিন্ন অস্ত্র উদ্ধার করা হয়।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

বাঘারপাড়ায় যুবদল নেতা রুবেলকে কুপিয়ে হত্যা

যশোরে খুদে ফুটবলারদের জমজমাট লড়াই

যশোরে টানা বৃষ্টিতে বিপাকে নিম্ন আয়ের মানুষ

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.