Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • সাংবাদিক ইউনিয়ন যশোরের নতুন সদস্য পদ পেলেন ৬ জন
  • যশোরে ইয়াবাসহ আটক ৩
  • যশোরে যুবলীগের এক কর্মী আটক
  • প্রেসক্লাব যশোরের নির্বাচনের তফসিল ঘোষণা, ভোট ১৯ সেপ্টেম্বর
  • যশোর জেলায় ভোটার বেড়েছে ৪ হাজার ৬৩৮ জন
  • সিডও সনদের দুই ধারার সংরক্ষণ প্রত্যাহার দাবি মহিলা পরিষদের
  • যশোর সদর হাসপাতালে তরুণীকে যৌন হয়রানির অভিযোগ, যুবক আটক
  • যশোরে ইন্টারন্যাশনাল পিস স্কুলে ৩ দিনব্যাপি শিক্ষক প্রশিক্ষণ শুরু
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Friday, September 4
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোরে প্রায় ৪ কোটি টাকার স্বর্ণের বারসহ আটক ২

banglarbhoreBy banglarbhoreMarch 18, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক: যশোরে প্রায় ৪ কোটি টাকা মূল্যের ৩ কেজি ৩শ গ্রাম ওজনের ৩২ পিস স্বর্ণের বারসহ দুই যুবককে আটক করা হয়েছে। জেলা গোয়েন্দা পুলিশ সোমবার দুপুরে শহরের নিউ মার্কেট এলাকায় অভিযান চালিয়ে একটি প্রাইভেটকারসহ তাদের আটক করে। আটকরা হলেন, যশোরের শার্শা উপজেলার বাসিন্দা শহিদুল ও সুমন হোসেন। পুলিশ জানিয়েছে আটক স্বর্ণের বাজারমূল্য আনুমানিক ৪ কোটি টাকা।


যশোর পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার বেলাল হোসাইন জানান, বিপুল পরিমাণ সোনার বার নিয়ে ঢাকা থেকে প্রাইভেট কারযোগে বেনাপোলে যাচ্ছে সোনা চোরাকারবারিরা এমন সংবাদের ভিত্তিতে শহরের নিউমার্কেট এলাকায় অস্থায়ী চেকপোস্ট বসানো হয়। তথ্য অনুযায়ী দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে শহরের নিউমার্কেট আসিফ সুইটসের সামনে অভিযান পরিচালনা করে গোয়েন্দা (ডিবি) পুলিশের সদস্যরা। ঢাকা থেকে বেনাপোলগামী একটি প্রাইভেট কারের (ঢাকা মেট্রো-গ ৩৭-০০৩১) গতিবিধি সন্দেহজনক হলে অতিরিক্ত পুলিশ সুপার (‘ক’ সার্কেল) জুয়েল ইমরানের নেতৃত্বে গাড়িটি তল্লাসি করা হয়। এ সময় প্রাইভেট কারের সিটের পিছন থেকে বিশেষ ভাবে কসটেপে মোড়ানো ৩২ টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের বারের ওজন ৩কেজি ৩শত ৫৬ গ্রাম। এ সময় যশোরের শার্শা উপজেলার বেনাপোল পুটখালী এলাকার বাসিন্দা শহিদুল্লাহ (৩০) ও শ্যামলাগাছি গ্রামের সুমন (২৮) নামে দুই যুবককে গ্রেফতার এবং পাচার কাজে ব্যবহৃত প্রাইভেটকার জব্দ করা হয়।
তিনি আরও জানান, আটকদের বিরুদ্ধে পূর্বের কোন মামলা আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    সাংবাদিক ইউনিয়ন যশোরের নতুন সদস্য পদ পেলেন ৬ জন

    September 4, 2026

    যশোরে ইয়াবাসহ আটক ৩

    September 3, 2026

    যশোরে যুবলীগের এক কর্মী আটক

    September 3, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.