Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • Content Review 436-332276-ac09eee94721
  • যশোর মানব পাচার প্রতিরোধে সক্রিয় কর্মী দলের প্রশিক্ষণ
  • পুলিশ সুপারকে জেআরইউ নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা
  • অ্যাম্বুলেন্স : জীবন রক্ষাকারী যান যখন মৃত্যুফাঁদ
  • যশোরে জমকালো আয়োজনে সিএফ মোটো‘র নতুন শোরুম ‘আলী মোটরস’র উদ্বোধন
  • শিক্ষার্থীদের বিক্ষোভ : মণিরামপুরে যৌন হয়রানির অভিযোগে শিক্ষক আটক
  • প্রয়াত দুই সভাপতি স্মরণে কোটচাঁদপুর প্রেসক্লাবে দোয়া মাহফিল
  • নড়াইলে সেই জামায়েত নেতার কয়লার ভাটা গুড়িয়ে দিলো প্রশাসন
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Tuesday, September 15
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

বসুন্দিয়ায় পুকুর লিজ না দেয়ায় যুবককে জখম ঘটনায় মামলা

banglarbhoreBy banglarbhoreMarch 15, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক

যশোরে পুকুর লিজ না দেয়ায় রাজা শেখ নামে এক যুবককে কুপিয়ে ও পিটিয়ে মারাত্মক জখম ও দুই লাখ ৩০ হাজার টাকা ছিনিয়ে নেয়ার ঘটনায় থানায় মামলা হয়েছে।

গত ১৪ মার্চ দুপুরে সদর উপজেলার বসুন্দিয়া মোড়ে এই ঘটনা ঘটে। এই ব্যাপারে ১৫ মার্চ ভুক্তভোগী রাজা শেখের স্ত্রী পারুল আক্তার ৫জনের নাম উল্লেখ পূর্বক অজ্ঞাতনামা আরো ৩/৪জনের বিরুদ্ধে: কোতোয়ালি থানায় এই মামলাটি করেছেন।

আসামিরা হলো, একই উপজেলার গাইদগাছি গ্রামের লালু শেখ, কবির শেখ ও আনোয়ার শেখ, আরফিন শেখ এবং মুন্না শেখ।

বাদী পারুল আক্তার মামলায় জানিয়েছেন, বাদীর শ^শুর দুলু শেখের আটক ভাই আসামি লালু, কবির ও আনোয়ার। বাদীদের পুকুর লিজ নেয়াসহ অন্য জমি দখলের জন্য দীর্ঘদিন ধরে আসামিরা বিভিন্ন ধরনের ষড়যন্ত্র ও চেষ্টা করে আসছিল।

কিন্তু পুকুর লিজ না দেয়া এবং জমি দখল করতে না পেরে বাদীর স্বামী রাজা শেখকে খুন জখমের জন্য আসামিরা চেষ্টা করে আসছিল। গত ১৪ মার্চ দুপুর সাড়ে ১২টার দিকে বাদীর স্বামী রাজা শেখ বসুন্দিয়া মোড় বাজার থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা করেন।

পথিমধ্যে রেললাইন পার হওয়ার সাথে সাথে সকল আসামি পূর্ব পরিকল্পিতভাবে রাজার পথরোধ করে লালু শেখের হুকুমে রাজাকে এলোপাতাড়ি কুপিয়ে এবং পিটিয়ে মারাত্মক জখম করে।

এরপরে রাজার পকেটে থাকা দুই লাখ ৩০ হাজার টাকা ছিনিয়ে নেয় আসামিরা। এসময় রাজার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে তাকে হত্যার হুমকি দিয়ে চলে যায়। পরে স্থানীয়রা উদ্ধার করে তাকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করে।

রাজা শেখের অবস্থা এখনও আশঙ্কা জনক বলে জানিয়েছেন তার স্ত্রী পারুল আক্তার। এই ঘটনায় মামলা হলেও কোন আসামি আটক হয়নি।

তবে মামলার তদন্ত কর্মকর্তা বুসন্দিয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই আসাদুজ্জামান বলেছেন, আসামি আটকের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    যশোর মানব পাচার প্রতিরোধে সক্রিয় কর্মী দলের প্রশিক্ষণ

    September 15, 2026

    পুলিশ সুপারকে জেআরইউ নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা

    September 15, 2026

    অ্যাম্বুলেন্স : জীবন রক্ষাকারী যান যখন মৃত্যুফাঁদ

    September 15, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.