বুলবুল আহমেদ, বদলগাছী (নওগাঁ) নওগাঁর বদলগাছী উপজেলা প্রশাসন ও প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী প্রকল্পের সহযোগিতায় আগুনে পুড়ে যাওয়া দুটি পরিবারকে ২টি এঁড়ে বাছুর ও মানবিক সহায়তা কর্মসূচির আওতায় ক্ষতিগ্রস্তদের ঘর-বাড়ি মেরামতের জন্য ঢেউটিন বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১৪ মার্চ) বেলা ১২টায় উপজেলা পরিষদ চত্বরে অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা আতিয়া খাতুনের সভাপতিত্বে ও উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. নাজমুল হক বিপিএএ’র সমন্বয়ে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে গরু ও ঢেউটিন ও তুলে দেন নওগাঁ-৩ (বদলগাছী-মহাদেবপুর) আসনের সংসদ সদস্য সৌরেন্দ্র নাথ চক্রবর্তী (সৌরেন)। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান শামসুল আলম খাঁন, বদলগাছী থানার…
Author: banglarbhore
প্রতীক চৌধুরী ভোগান্তির আরেক নাম যশোর-খুলনা মহাসড়ক। বছরজুড়ে চলে উন্নয়নের তোড়জোড়। কাজ শেষ হয়েও হয় না শেষ। উন্নয়ন যন্ত্রণায় ভুগছে এই সড়কে চলাচলকারী মানুষ। সংস্কার কাজে অনিয়মের কারণে শত শত কোটি টাকা ব্যয় করা হলেও ঠিক হচ্ছে না সড়ক। একই সাথে কাজে ধীরগতির কারণে ভোগান্তি চরমে। সাধারণ মানুষের দাবি, স্বচ্ছতা ও জবাবদিহিতার অভাবে উন্নয়নের নামে হরিলুট হচ্ছে। আর ভোগান্তি পোহাচ্ছে জনগণ। তবে সওজ কর্তৃপক্ষের দাবি, অনিয়ম দুর্নীতি নয়, যানবাহনের ওভার লোডের কারনেই এই মহাসড়ক বেশি দিন টিকছে না। জানা যায়, যশোর-খুলনা মহাসড়কের যশোর শহর থেকে অভয়নগর পর্যন্ত ৩৮ কিলোমিটার অংশ পুনর্নিমাণ কাজ শেষ হয় ২০২২ সালের জুনে। প্রকল্পে ব্যয় হয়…
স্বাধীন মুহাম্মদ আব্দুল্লাহ দেশ ও দেশের বাইরের মানুষ এক নামে চেনে সাগরদাঁড়ি গ্রামটি। যশোরের কেশবপুর উপজেলার সাগরদাঁড়ি গ্রামে দুই কোটি ২৫ লাখ টাকা ব্যয়ে নির্মাণ করা হয়েছে দৃষ্টিনন্দন মসজিদ। নামকরণ করা হয়েছে ‘সাগরদাঁড়ি বায়তুল মামুর কেন্দ্রীয় জামে মসজিদ’। ব্যক্তি উদ্যোগে নির্মিত মসজিদটির স্থাপত্যশৈলীতে মুগ্ধ দর্শনার্থী ও মুসল্লিরা। স্থানীয় ও দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা মুসল্লীরা এই মুসজিদে নামাজ আদায় করেন। বাংলা সাহিত্যের মহাকবি মাইকেল মধুসূদন দত্তের জন্মভূমি সাগরদাঁড়ি গ্রাম। এই গ্রামের চৌরাস্তার পর্যটন মোড় পার হলেই চোখে পড়ে ‘সাগরদাঁড়ি বায়তুল মামুর কেন্দ্রীয় জামে মসজিদ’। ২০২২ সালে মসজিদ নির্মাণ কাজ শুরু হয়েছিল। মসজিদটি নির্মাণের জন্য জমি দান করেছেন ওই গ্রামের বাসিন্দা…
অভয়নগর সংবাদদাতা যশোরের অভয়নগরে চাঞ্চল্যকর যুবলীগ নেতা মুরাদ হোসেন হত্যার রহস্য উম্মোচন করেছে যশোর জেলা ও অভয়নগর থানা পুলিশ। আজ (বৃহস্পতিবার) বিকেলে অভয়নগর থানায় প্রেস ব্রিফিং এর মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল খ) জাহিদুল ইসলাম সোহাগ। এ সময় উপস্থিত ছিলেন, অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম আকিকুল ইসলাম, থানার পরিদর্শক (ওসি তদন্ত) শুভ্র কুমার দাস। অতিরিক্ত পুলিশ সুপার লিখিত প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে সাংবাদিকদের বলেন, চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন করতে এক মাস সময় লেগেছে। স্থানীয় সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে ঘটনায় জড়িত আসামিদের সনাক্ত করতে সক্ষম হয়। ঘটনার তদন্তের ভিত্তিতে পুলিশের একটি টিমের অভিযানে গত ১৩ মার্চ…
নিজস্ব প্রতিবেদক যশোরের শার্শায় শ্বশুর বাড়িতে স্ত্রীকে আনতে গিয়ে বেধড়ক মারপিট ও গুরুতর জখমের শিকার হয়েছেন জামাই। এতে করে তার একটি চোখ আজজীবনের মত নষ্ট হয়ে গেছে। নিরুপায় হয়ে আজ (বৃহস্পতিবার) তিনি যশোর আদালতে মামলা করেছেন। বিচারক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট গোলাম কিবরিয়া শার্শা থানার ওসিকে অভিযোগটি আমলে নিয়ে নিয়মিত মামলা গ্রহণের নির্দেশ দিয়েছেন। মামলাটি করেছেন শার্শা উপজেলার কাঠশিকরা (নাভারন) গ্রামের জাহাঙ্গীর হোসেন। আসামিরা হলেন, একই গ্রামের তাজরুল ইসলাম, মুক্তার হোসেন, আক্তার হোসেন, মৌসুমি খাতুন ও আকলি খাতুন। মামলায় ভুক্তভোগী উল্লেখ করেছেন, তিনি ফুটপাতে ফলবিক্রি করে জীবিকা নির্বাহ করেন। আসামিরা সকলেই তার শ্বশুরবাড়ির আত্মীয়। তার স্ত্রী ছাবিনা বেগমের সাথে মনোমালিন্য হয়।…
বাংলার ভোর প্রতিবেদক যশোর কোতয়ালী থানার সেকেন্ড অফিসার মেহেদী হাসান উপ-পুলিশ পরিদর্শক থেকে পদোন্নতি পেয়ে পুলিশ পরিদর্শক হয়েছেন। গতকাল যশোরের পুলিশ সুপার প্রলয় কুমার জোয়াদার ও অতিরিক্তি পুলিশ সুপার বেলাল হুসাইন তাকে পুলিশ পরিদর্শক র্যাংক ব্যাজ পরিয়ে দেন। মেহেদী হাসান ২০১৩ সালে পুলিশের উপ-পুলিশ পরিদর্শক পদে যোগদান করেন। চাকরির শুরুতে তিনি চুয়াডাঙ্গা জেলার সদর থানায় শিক্ষানবীশ হিসেবে দায়িত্ব পালন করেন। এরপর তিনি যশোরের কেশবপুর, শার্শা ও সর্বশেষ যশোর কোতয়ালি থানায় সেকেন্ড অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি পুলিশ পরিদর্শক হিসেবে পদোন্নতি পাওয়ায় সকলের কাছে দোয়া চেয়েছেন।
নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় ধর্ম বিষয়ক উপকমিটির সদস্য হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক নেতা যশোরের সন্তান অধ্যক্ষ ড. আলমগীর কবীর মিলন। মঙ্গলবার (১২ মার্চ) আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের স্বাক্ষরিত এই কমিটিতে তার নামটি স্থান পেয়েছে। আলমগীর কবির মিলন যশোর সদর উপজেলার দোগাছিয়া গ্রামের বাসিন্দা। কমিটিতে বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর অন্যতম সদস্য খন্দকার গোলাম মওলা নকশেবন্দীকে ধর্ম বিষয়ক কেন্দ্রীয় উপ কমিটির চেয়ারম্যান ও বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক অ্যাড. সিরাজুল মোস্তফাকে সদস্য সচিব করা হয়েছে। আলমগীর কবির মিলন জানান, কমিটিতে তার নাম অন্তর্ভুক্ত করায় জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ দলের নেতাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ…
অভয়নগর সংবাদদাতা পাট একটি অর্থকরী ফসল। সেই ফসলের অনেক চাহিদা রয়েছে দেশ ও বিদেশে। দেশ থেকে পাট রপ্তানি করে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করছে সরকারি-বেসরকারি অনেক প্রতিষ্ঠান। তাই দেশীয় সম্পদ পাট শিল্পকে উন্নত করতে হবে। পাট শিল্পকে বাঁচিয়ে রাখার স্বার্থে কৃষককে সহযোগিতা করতে হবে। ফিরিয়ে আনতে সোনালী আঁশের স্বর্ণালী যুগ। যশোরের অভয়নগরে ২০২৩-২৪ অর্থবছরে খরিপ-১ মৌসুমে পাট প্রণোদনা কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি যশোর-৪ আসনের সংসদ সদস্য ও অভয়নগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এনামুল হক বাবুল এ কথা বলেন। তিনি আরো বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশীয় সম্পদের উপর নির্ভর হতে আহবান করেছেন। সেই আহবানে সাঁড়া দিয়ে আমাদের কৃষক…
রাজু আহমেদ বেনাপোল থেকে বেনাপোল কাস্টমস ট্রেন পরিচালক মতিউর রহমানের কাছ থেকে ৫৯ পিস শাড়ি ও থ্রিপিস আটক করেছে। এছাড়া ওই যাত্রীর কম্বলের মধ্যে থাকা ৯ বোতল ভারতীয় মদ জব্দ করেছে কাস্টমস। তবে যাত্রী ওই কম্বল তার না বলে দাবি করেন। গতকাল বেলা ১০ টার দিকে ভারত-বাংলাদেশ চলাচলকারী বন্ধন ট্রেন বেনাপোল ইমিগ্রেশন কাস্টমসের আনুষ্ঠানিকতার জন্য থামলে যাত্রীরা নিজ নিজ ল্যাগেজ নিয়ে ইমিগ্রেশন কাস্টমসে যান। এ সময় মতিউর রহমান ও তার কলেজ পড়ুয়া ছেলে তাদের লাগেজ বেনাপোল রেলস্টেশন মাস্টারের বারান্দায় রাখেন। পরে জাতীয় গোয়েন্দ সংস্থা’র (এনএসআই) তথ্যের ভিত্তিতে রেলস্টেশন মাস্টারের অফিসের বারান্দা থেকে লাগেজ নিয়ে কাস্টমস তল্লাশি করা হলে ৫৯ পিস…
সাতক্ষীরা সংবাদদাতা সন্তান প্রসবের পর স্ট্রোকে আক্রান্ত হয়ে অনূর্ধ্ব-১৯ জাতীয় নারী ফুটবল টিমের সদস্য ফুটবলার রাজিয়া সুলতানার মৃত্যু হয়েছে। আজ (বৃহস্পতিবার) ভোর ৪টার দিকে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার মৌতলা ইউনিয়নের লক্ষ্মীনাথপুর গ্রামে নিজ বাড়িতে এই ঘটনা ঘটে। পরিবারের বরাত দিয়ে কালিগঞ্জ উপজেলা চেয়ারম্যান সাইদ মেহেদি জানান, ফুটবলার রাজিয়া সুলতানা দরিদ্র পরিবারের মেয়ে। বুধবার (১৩ মার্চ) রাত ১০টার দিকে তিনি একটি পুত্র সন্তান প্রসব করেন। পরে রাত তিনটায় হঠাৎ রাজিয়া স্ট্রোকে আক্রান্ত হন। তাকে কালিগঞ্জ হাসপাতালে নেয়ার পথে ভোর চারটার দিকে তার মৃত্যু হয়। তিনি বলেন, প্রাথমিক বিদ্যালয় থেকে ফুটবল প্রতিযোগিতায় সেরা খেলোয়াড় ছিলেন রাজিয়া। পরবর্তীতে জাতীয় নারী ফুটবল দলে খেলার সুযোগ…
