Author: banglarbhore

স্বাধীন মুহাম্মদ আব্দুল্লাহ ইসলাম ধর্মের অনুসারিদের কাছে একটা বছর পর পর পবিত্রতা, আত্মশুদ্ধির বার্তা নিয়ে আসে মাহে রমজান। আর রমজানে প্রতিদিন ইফতারির জন্য নানা পদের খাবারের আয়োজন করা হয়। ইফতারির খাদ্যের তালিকায় হরেক রকমের মিষ্টির মধ্যে রোজাদারদের পছন্দের শীর্ষে রেশমি জিলাপি। রমজান উপলক্ষে বিশেষ পদ্ধতিতে এই জিলাপি তৈরি করা হয়। রমজান মাসুজড়ে চলে বিক্রির হিড়িক। অতুলনীয় স্বাদের জিলাপি কিনতে ভিড় করেন ক্রেতারা। আজ (বুধবার) বিকেলে যশোর শহরের ছোট বড় ব্যবসা প্রতিষ্ঠানে বাহারি ইফতারের সাথে দেখা মেলে রেশমি জিলাপির। চিকন, মচমচে এই রেশমি জিলাপি মুখে দিতেই মুচমুচে জিলাপির চিনির শিরায় ভরে যায় মুখ। সুমিষ্ট, সুগন্ধে প্রাণ জুড়ানো আকর্ষণীয় এই রেশমি জিলাপির…

Read More

শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগে একাধিক পদে জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। এই প্রতিষ্ঠানে দুই ক্যাটাগরির পদে ১৩ ও ২০তম গ্রেডে ৯ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। ১. পদের নাম: সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পদসংখ্যা: ১ যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমমানের ডিগ্রি। কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত। সাঁটলিপিতে বাংলায় প্রতি মিনিটে ৪৫ শব্দ ও ইংরেজিতে প্রতি মিনিটে ৭০ শব্দ লেখার গতি থাকতে হবে। কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিংসহ ই-মেইল ও ফ্যাক্স পরিচালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। বেতন স্কেল: ১১,০০০–২৬,৫৯০ টাকা (গ্রেড–১৩) ২. পদের নাম: অফিস সহায়ক পদসংখ্যা: ৮ যোগ্যতা: এসএসসি বা সমমান পাস। বেতন স্কেল:…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোর শহরের টিবি ক্লিনিক এলাকার ট্রাভেলস কর্মী সোলায়মান হোসেন হত্যা মামলায় মেহেদী হাসানের একদিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। আটক মেহেদী হাসান টিবি ক্লিনিক মোড়ের বাসিন্দা। বর্তমানে তিনি শংকরপুরের মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় ভাড়া থাকেন। পুলিশের চাওয়া পাঁচদিনের রিমান্ড আবেদনের শুনানি শেষে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ইমরান আহম্মেদ একদিনের রিমান্ড মঞ্জুর করেন। বিষয়টি নিশ্চিত করেছেন মামলার তদন্ত কর্মকর্তা এসআই আব্দুল মালেক। গত ২৬ জানুয়ারি রাতে শহরের টিবি ক্লিনিক মোড়ে সোলায়মানকে (৩০) ছুরি মেরে হত্যা করে প্রতিপক্ষ। এ সময় তার সাথে জসিম সিকদারও (৩২) জখম হন। সোলায়মান ওই এলাকার বাসিন্দা। জসিম একই এলাকার নজরুল ইসলামের ছেলে। এ ঘটনায় নিহতের স্ত্রী কোতোয়ালি…

Read More

বাংলার ভোর প্রতিবেদক ৫ লাখ টাকা যৌতুক দাবিতে স্ত্রীকে মারপিটের অভিযোগে মাদরাসা শিক্ষকের নামে আদালতে মামলা করেছেন তার স্ত্রী। আজ (বুধবার) সদর উপজেলার চুড়ামনকাটি ইউনিয়নের ছাতিয়ানতলা গ্রামের মৃত আব্দুস সাদাদের মেয়ে রুনা লাইলা মেরি এই মামলা করেন। বিচারক জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ইমরান আহম্মেদ আসামি শিক্ষক আব্দুল আলিমের বিরুদ্ধে সমনজারির আদেশ দিয়েছেন। আব্দুল আলিম চৌগাছা উপজেলার সৈয়দপুর গ্রামের বাসিন্দা। তিনি চৌগাছা উপজেলার গুয়াতলী দাখিল মাদরাসার সহকারী শিক্ষক। বাদির অভিযোগ ২০০১ সালের ৩ ফেব্রুয়ারি আব্দুল আলিমের সাথে তার বিয়ে হয়। দাম্পত্য জীবনে তাদের একটি ছেলে ও একটি মেয়ে রয়েছে। বিয়ের সময় আলিমকে স্বর্ণালংকার ও আসবাবপত্রসহ বেশ কিছু টাকার মালামাল দেয়া হয়। এরপরও ৫…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোরে ভুয়া ফেসবুক আইডি খুলে অশ্লীল ছবি প্রচার এবং চাঁদা দাবির অভিযোগে গোপাল বিশ্বাস (২৬) নামে এক যুবকের বিরুদ্ধে পর্নোগ্রাফি আইনে মামলা হয়েছে। বুধবার বাঘারপাড়া উপজেলার শুকদেবপুর গ্রামের ওই এক তরুণী আদালতে মামলাটি করেছেন। জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক জাকিয়া সুলতানা অভিযোগ আমলে নিয়ে বাঘারপাড়া থানা পুলিশের ওসিকে এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দিয়েছেন। অভিযুক্ত গোপাল বিশ্বাস নড়াইল সদর উপজেলার ইচড়বাহা গ্রামের অশোক বিশ্বাসের ছেলে। মামলা বাদী উল্লেখ করেছেন, গোপাল বিশ্বাস ওই তরুণীর নামে দুটি ভুয়া ফেসবুক আইডি খোলেন। এরপর তরুণীর ফেসবুক অথবা অন্য কোনো স্থান থেকে তার ছবি সংগ্রহ করে ওই দুটি আইডিতে প্রকাশ করেন গোপাল বিশ্বাস। এছাড়া…

Read More

বাংলার ভোর প্রতিবেদক বন্ধু জাফরের বিরুদ্ধে আদালতে মামলা করে রেশমা হিজড়া। ওই মামলায় সাক্ষী করা হয় ফারুককে। কিন্তু ফারুক আদালতে সাক্ষী দিতে রাজি হননি। এতে করে ক্ষিপ্ত হয়ে বিভিন্ন ধরণের হুমকি দেয় রেশমা। এছাড়াও তাদের মধ্যে পূর্বশক্রতা ছিলো। এ বিরোধের জেরেই রেশমাকে হত্যা করা হয়েছে বলে বুধবার আদালতে স্বীকারোক্তিমুলক জবানবন্দি দিয়েছেন অভিযুক্ত ফারুক হোসেন। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট গোলাম কিবরিয়া তার জবানবন্দি গ্রহণ করেন। পরে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন মামলার তদন্ত কর্মকর্তা বেনাপোল পোর্ট থানা পুলিশের এসআই শংকর বিশ্বাস। জবানবন্দিতে ফারুক হোসেন বলেছেন, রেশমা ও তার আরেক বন্ধু জাফর একসাথে সীমান্ত এলাকায় মাদকের ব্যবসা করতেন। কিন্তু…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোর শহরের রেলগেট পশ্চিম পাড়ায় কুরবান আলীকে কুপিয়ে জখমের মামলায় ছয়জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দিয়েছে পুলিশ। অভিযুক্তরা হলেন, রেলগেট পশ্চিম পাড়ার আবুল বাশার মোল্লা ওরফে কানা বাশার, তার ছেলে তুহিন মোল্লা, মেয়ে নাজমা বেগম, একই এলাকার সোহেল, শিপন মোল্লা ও অমিত। মামলার তদন্ত কর্মকর্তা কোতয়ালি থানার এসআই শেখ আকতারুল ইসলাম আদালতে এ চার্জশিট দিয়েছেন। জানা যায়, ২০২৩ সালের ৭ ডিসেম্বর দুপুর ২টার দিকে মামলার বাদী কোরবান আলী বালি বিক্রির পাওনা টাকা আদায়ের জন্য খড়কি কলাবাগান এলাকায় যাচ্ছিলেন। পথে খড়কির মিন্টু মিয়ার বাড়ির পাশের গলির রাস্তায় পৌঁছালে আচমকা আসামিরা তার ওপর চড়াও হন। এ সময় তারা তাকে…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোরে শ্রীরামকৃষ্ণদেবের ১৮৯তম জন্মতিথি ও বার্ষিক উৎসব উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রামকৃষ্ণ আশ্রম ও রামকৃষ্ণ মিশনের মাঠে আজ (বুধবার) দ্বিতীয় দিনের এই আয়োজনে সভাপতিত্ব করেন রামকৃষ্ণ আশ্রম ও রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ স্বামী জ্ঞানপ্রকাশনন্দ মহারাজ। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা বিভাগীয় কমিশনার হেলাল মাহমুদ শরীফ, সম্মানিত অতিথি যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার, জেলা পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) প্রলয় কুমার জোয়ারদার বিপিএম (বার) পিপিএম, বিশেষ অতিথি ভারত কলকাতা বাগবাজার মাসিক উদ্বোধনী সম্পাদক স্বামী কৃষ্ণনাথানন্দ মহারাজ, চাঁদপুর জেলা বাবুরহাট কলেজের সহকারী অধ্যাপক শ্রীমতি সমিতা বিশ্বাস প্রমুখ। শ্রীরামকৃষ্ণদেব’র জীবনী ও কর্ম নিয়ে আলোচনা করা হয়। শ্রীরামকৃষ্ণদেবের…

Read More

সাতক্ষীরা সংবাদদাতা সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য লায়লা পারভীন সেঁজুতিকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন ধানদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ। আজ (বুধবার) সকালে সাতক্ষীরা তালা উপজেলার ধানদিয়া ইউনিয়নের সেনেরগাতী গ্রামের ফুলবাড়ি মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এই ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন ধানধীয়া ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও সাবেক ইউপি সদস্য খায়রুজ্জামান সরদার, ওয়ার্ড আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এমদাদুল মোল্লা, সদস্য হাসান রেজা টুটুল, আব্দুর রউফ মলি¬ক, আনিসুর রহমান, ফুলবাড়ি বাজার কমিটির সভাপতি নজরুল ইসলাম গাজীসহ স্থানীয় আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

Read More

তালা সংবাদদাতা প্রযুক্তিতে অভিগম্যতা বৃদ্ধির মাধ্যমে অনগ্রসর জনগোষ্ঠীর জীবিকা উন্নয়ন-প্রকল্পের অধীন তালায় আত্মনির্ভরশীল দলের সাথে ই-কমার্স বিষয়ক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বেসরকারি সংস্থা দলিত’র আয়োজনে দাতা সংস্থা ক্রিশ্চিয়ান এইড’র সহযোগিতায় বুধবার সকালে তালা শিল্পকলা অ্যাকাডেমি হলরুমে সভা অনুষ্ঠিত হয়। দলিত কর্মসূচি প্রধান (রাইট্স এন্ড হিউম্যানিটেরিয়ান রেসপন্স) বিকাশ কুমার দাসের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের সহকারী প্রোগ্রামার রেজাউল করিম। দলিতের টেকনিক্যাল সাপোর্ট অফিসার আনজুমান আরা’র পরিচালনায় অন্যান্যের মধ্যে তালা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক বিএম জুলফিকার রায়হান, দলিতের কম্পিউটার প্রশিক্ষক পবিত্র দাস, সোস্যাল মোবিলাইজার সুশান্ত দাস ও হাব অপারেটর দেবব্রত দাস প্রমুখ বক্তব্য দেন। সভায় দলিতের উপকারভোগী…

Read More