Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • নানা কর্মসূচিতে নড়াইলে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের শাহাদতবার্ষিকী পালন
  • যশোরে অ্যাম্বুলেন্সে পুত্রসন্তানের জন্ম দিলেন নারী হাজতি
  • অপপ্রচার ও চাঁদাবাজির প্রতিবাদে চৌগাছার সার ডিলারের সংবাদ সম্মেলন
  • যথাযোগ্য মর্যাদায় বীরশ্রেষ্ঠ শহীদ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখ এর শাহাদত বার্ষিকী পালন
  • যুবদল নেতা রুবেল হত্যার ৩ আসামি গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার : যা বললো পুলিশ
  • বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৫৫তম শাহাদাতবার্ষিকী আজ
  • শ্রমজীবীর পাতে দীর্ঘশ্বাস হলেও বিত্তবানদের ফ্রিজে জমছে অগ্নিমূল্যের ইলিশ
  • কেশবপুরে কমরেড নিজামুদ্দিনের ষষ্ঠ মৃত্যুবার্ষিকীতে শোকসভা
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Saturday, September 5
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

ইফতারিতে চমক রেশমি জিলাপি

banglarbhoreBy banglarbhoreMarch 14, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

স্বাধীন মুহাম্মদ আব্দুল্লাহ

ইসলাম ধর্মের অনুসারিদের কাছে একটা বছর পর পর পবিত্রতা, আত্মশুদ্ধির বার্তা নিয়ে আসে মাহে রমজান। আর রমজানে প্রতিদিন ইফতারির জন্য নানা পদের খাবারের আয়োজন করা হয়। ইফতারির খাদ্যের তালিকায় হরেক রকমের মিষ্টির মধ্যে রোজাদারদের পছন্দের শীর্ষে রেশমি জিলাপি। রমজান উপলক্ষে বিশেষ পদ্ধতিতে এই জিলাপি তৈরি করা হয়। রমজান মাসুজড়ে চলে বিক্রির হিড়িক। অতুলনীয় স্বাদের জিলাপি কিনতে ভিড় করেন ক্রেতারা।

আজ (বুধবার) বিকেলে যশোর শহরের ছোট বড় ব্যবসা প্রতিষ্ঠানে বাহারি ইফতারের সাথে দেখা মেলে রেশমি জিলাপির। চিকন, মচমচে এই রেশমি জিলাপি মুখে দিতেই মুচমুচে জিলাপির চিনির শিরায় ভরে যায় মুখ। সুমিষ্ট, সুগন্ধে প্রাণ জুড়ানো আকর্ষণীয় এই রেশমি জিলাপির প্যাচ অনেক বেশি।

একটা জিলাপিতে অনেকগুলো ছোট ছোট প্যাচ থাকাতে কিছুটা ফুটন্ত ফুলের মত দেখায়। একটু কড়া করে ভেজে চিনির সিরায় ডুবালেই সিরায় টলমল করে রেশমি জিলাপি। এই জিলাপি তৈরির উপাদান সাধারণ জিলাপির উপাদানের মত না। রেশমি জিলাপি তৈরিতে লাগে পরিমাণমত ময়দা, চিনি, চালের গুঁড়া, মাসকলাই ডালের গুঁড়া, খাবার সোডা, গোলাপজল, ঘি বা তেল (ভাজার জন্য)।

রেশমি জিলাপি তৈরিতে সময় ও কারিগরদের পরিশ্রম করতে হয় বেশি। প্রথমে মাসকলাই ডালের গুঁড়া, ময়দা, চালের গুঁড়া, পরিমাণমতো পানি, খাবার সোডা ও গোলাপজল একসঙ্গে মিশিয়ে ৮-১০ ঘণ্টা ভিজিয়ে রাখতে হয়। চিনির শিরা তৈরি করা, তেল ভালোভাবে গরম করে ফানেলে ময়দার মিশ্রণ ঢেলে চাপ দিয়ে গরম তেলের উপর জিলাপির আকৃতি তৈরি করতে হয়। সর্বশেষ জিলাপিগুলো মচমচে করে ভেজে সাত-আট মিনিট চিনির সিরায় ডোবানোর পরে উঠিয়ে পরিবেশন করা হয় দারুণ স্বাদের রেশমি জিলাপি। এ বছর প্রতি পিস রেশমি জিলাপি দশ টাকায় বিক্রি হচ্ছে।

ওজন হিসেবে প্রতি কেজির দাম ৩শ’ টাকা। নিউ নূর হোটেলে রেশমি জিলাপি কিনতে আসা ইসমাইল হোসেন বলেন, এই জিলাপি দেখতেও সুন্দর, খেতেও মজাদার। দাম একটু বেশি হলেও ইফতারির টেবিলে রেশমি জিলাপি না রাখলে নিজেদের মনে অপূর্ণতা থেকে যায়। বিশেষ করে বাচ্চাদের কাছে খুব পছন্দের একটা খাবার রেশমি জিলাপি।

ক্যাফে প্রেসক্লাব যশোরের বিক্রেতা মোজাম্মেল হক বলেন, প্রথম রোজায় রেশমি জিলাপির প্রচুর চাহিদা ছিল। রোজার দ্বিতীয় দিনেও চাহিদা বেশি। চিনির সিরা যত সময় থাকে তত সময় তৈরি করা হয়। সকাল ১১ টা থেকে তৈরির কাজ শুরু হয়। ইফতারির সময় হওয়া পর্যন্ত কারিগরের ফুরসত থাকে না। সারা বছর টুকটাক চাহিদা থাকলেও রোজার সময় চাহিদা কয়েকগুণ বৃদ্ধি পায়। এ সময় রনি হোসেন নামের এক ক্রেতার সাথে কথা হয়। তিনি জানান, এই জিলাপির স্বাদের কথা বলে বোঝানো যাবে না। যেমন মচমচে তেমন স্বাদে ভরা। সারাবছর পাওয়া যায় না। রোজার সময় পাই। যে কারণে ইফতারিতে রেশমি জিলাপি রাখি। পরিবারের সবাই মিলে রেশমি জিলাপি দিয়ে ইফতারি করি।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    নানা কর্মসূচিতে নড়াইলে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের শাহাদতবার্ষিকী পালন

    September 5, 2026

    যশোরে অ্যাম্বুলেন্সে পুত্রসন্তানের জন্ম দিলেন নারী হাজতি

    September 5, 2026

    অপপ্রচার ও চাঁদাবাজির প্রতিবাদে চৌগাছার সার ডিলারের সংবাদ সম্মেলন

    September 5, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.