বাংলার ভোর প্রতিবেদক যশোরে পৃথক স্থানে দুই যুবককে পিটিয়ে আহত করেছে প্রতিপক্ষ। আহতরা হলেন সদরের বালিয়াডাঙ্গা গ্রামের তৌহিদুল ইসলাম (৩০) ও বাঘারপাড়ার জয়নগর গ্রামের সজীব হোসেন (২৪)। বর্তমানে তারা যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি রয়েছেন। আহত তৌহিদুল জানান, আজ (বুধবার) দুপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে বড় ভাই রবিউল ইসলামের সাথে তর্কাতর্কি হয়। এ সময় রবিউল তার বন্ধু কালু ও আলমগীরকে ডেকে এনে তাকে পিটিয়ে আহত করে। পরিবারের অন্য সদস্যরা তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করে। এদিকে আহত সজীব হোসেন জানান, গতকার দুপুরে পুকুরে পানি দেয়া নিয়ে একই এলাকার নূর ইসলামের সাথে তার তর্কাতর্কির…
Author: banglarbhore
বাংলার ভোর প্রতিবেদক যশোরে নদী দখল ও সমবায় সমিতির নেতাকে প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন হয়েছে। আজ (বুধবার) বেলা ১২টার দিকে প্রেসক্লাব যশোর মিলনায়তনে সংবাদ সম্মেলনে করেন খালঘাট পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি লিমিটেডের সাধারণ সম্পাদক তুহিন খান। লিখিত বক্তব্যে তুহিন খান বলেন, খালঘাট পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির সভাপতির ছেলে সাবেক সেনা সদস্য মহিবুল ইসলাম খান সাগর সমিতির অফিস আসবাবপত্র এমনকি আর্থিক কর্মকান্ড জবর দখলের চেষ্টা করে আসছে। ব্যবস্থাপনা কমিটির সদস্যরা সাগরের জবর দখল প্রতিহত করার চেষ্টা করে। বিষয়টি উপজেলা প্রকৌশলী ও জেলা প্রকৌশলীকে অবহিত করা হয়েছে। এতে মহিবুল ইসলাম খান সাগরসহ তার সহযোগিরা ক্ষিপ্ত হয়ে মোবাইলফোনে ন খুন গুমের হুমকিসহ…
বাংলার ভোর প্রতিবেদক যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) বিভিন্ন বিভাগের ৬০০ জন শিক্ষার্থীকে ‘অভ্যন্তরীণ বৃত্তি’ এবং দ্বিতীয়বারের মতো শিক্ষার্থী কল্যাণ ট্রাস্ট থেকে আরও ২০০ জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। মঙ্গলবার দুপুরে যবিপ্রবির প্রশাসনিক ভবনের সম্মেলন কক্ষে বৃত্তি প্রদান সংক্রান্ত আলাদা দুটি কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এতে সভাপতিত্ব করেন যবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মোঃ আনোয়ার হোসেন। সভায় বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২০২৪ অর্থ বছরের অভ্যন্তরীণ বৃত্তির খাত থেকে বিভিন্ন বিভাগের বিভিন্ন শিক্ষাবর্ষের মোট ৬০০ জন শিক্ষার্থীকে পাঁচ হাজার টাকা করে এবং শিক্ষার্থী কল্যাণ ট্রাস্ট থেকে বিভিন্ন বিভাগের বিভিন্ন শিক্ষাবর্ষের মোট ২০০ জন শিক্ষার্থীকে চার হাজার টাকা করে বৃত্তি প্রদানের…
বাংলার ভোর ডেস্ক পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সরকারি চাকরিজীবীরা টানা ৬ দিনের ছুটি পেতে পারেন। রমজান মাস ২৯ দিনের হলে একসঙ্গে ৬ দিন ছুটি পাওয়া যাবে। আর রমজান মাস ৩০ দিনের হলে মিলবে টানা ৫ দিনের ছুটি। ১২ মার্চ (মঙ্গলবার) সিয়াম সাধনার মাস রমজান শুরু হয়েছে। এক মাস রোজা রাখার পর আসবে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর। জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ঈদুল ফিতরের দিন সাধারণ ছুটি থাকে। ঈদের আগের দিন ও পরের দিন নির্বাহী আদেশে সরকারি ছুটি থাকে। এবার রমজান মাস ৩০ দিন হলে ঈদুল ফিতর হবে ১১ এপ্রিল (বৃহস্পতিবার)। ১১ এপ্রিলকে ঈদুল ফিতরের দিন ঠিক…
বাংলার ভোর ডেস্ক সরবরাহ স্বাভাবিক রাখতে দেশের ৮ বিভাগে কৃষিপণ্য সংরক্ষণাগার তৈরির নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ (বুধবার) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভা বৈঠকে এ নির্দেশ দেন তিনি। প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে সচিবালয়ে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন এ তথ্য জানান। তিনি জানান, ৮টি বিভাগে পর্যায়ক্রমে কৃষি পণ্য সংরক্ষণাগার তৈরির নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যাতে করে আমাদের বিভিন্ন কৃষিপণ্য অফ সিজনে দাম বেড়ে যায় বা সংরক্ষণের সুযোগ আমাদের কম থাকে সেগুলো যাতে খুব আধুনিকতম সংরক্ষণাগার তৈরির করতে বলেছেন। মন্ত্রিপরিষদ সচিব বলেন, সেখানে ভিন্ন ভিন্ন চেম্বার থাকবে। পণ্যের জন্য যে মাত্রায় তাপমাত্রা মেইনটেন করতে…
বাংলার ভোর ডেস্ক সোমালিয়ার জলদস্যুদের হাতে জিম্মি বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহ’য় ২০ থেকে ২৫ দিনের মতো খাবার আছে। এছাড়া বিশুদ্ধ পানি রয়েছে ২০০ টন। তবে দাহ্য হওয়ায় জাহাজে পরিবহনরত ৫৫ হাজার টন কয়লা নিয়ে দেখা দিয়েছে শঙ্কা। জাহাজের প্রধান কর্মকর্তা আতিকউল্লাহ খান এক অডিও বার্তায় জাহাজটির মালিকপক্ষ এস আর শিপিং’র কর্মকর্তাদের এসব তথ্য জানিয়েছেন। ভারত মহাসাগরে জলদস্যুরা যখন এমভি আবদুল্লাহর নিয়ন্ত্রণ নিচ্ছিল, তখন কৌশলে তিনি এই বার্তা পাঠান। আতিকউল্লাহ খান বলেন, ‘প্রক্সিমেটলি ২০-২৫ দিনের প্রোভিশন (রসদ) আছে স্যার। ২০০ মেট্রিক টন ফ্রেস ওয়াটার আছে। আমরা অলরেডি সবাইকে বলছি ফ্রেস ওয়াটার সেফলি ব্যাবহার করতে। প্রোভিসনও (রসদ) আমরা ওভাবে হ্যান্ডেল করবো।’ জাহাজে…
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের থানা প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল দিনব্যাপি অনুষ্ঠিত প্রতিনিধি সভায় প্রধান অতিথি ছিলেন যশোর জেলা শাখার সভাপতি মুহাম্মাদ ইমরান হুসাইন। সংগঠনের সাধারণ সম্পাদক মুহাম্মাদ আজিজুর রহমানের সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের জেলা সহ-সভাপতি মুহাম্মাদ ফয়েজ গাজী, সাংগঠনিক সম্পাদক মুহাম্মাদ আবুল হাসান, প্রশিক্ষণ সম্পাদক মুহাম্মাদ শাকিল আহমেদ, দাওয়াহ সম্পাদক মুহাম্মাদ আলাউদ্দীন মাহমুদ, তথ্য-গবেষণা ও প্রচার সম্পাদক মুহাম্মাদ হাসিবুর রহমান, প্রকাশনা ও দফতর সম্পাদক রেজওয়ান আহমেদ, অর্থ ও কল্যাণ সম্পাদক রফিকুল হক রিফাত, বিশ্ববিদ্যালয় সম্পাদক মুহাম্মাদ আব্দুর রউফ, কওমী মাদরাসা সম্পাদক মুহাম্মাদ আরিফ বিল্লাহ, আলিয়া মাদ্রাসা সম্পাদক মুহাম্মাদ উসামা বিন কামাল, স্কুল ও কলেজ সম্পাদক মুহাম্মাদ…
রিজাউল কমির, সাতক্ষীরা সাতক্ষীরা-আশাশুনি সড়কের দুই ধারে কয়েকশ’ রেইনট্রি গাছ অজানা কারণে মারা যাওয়ায় গাছের ডালপালা ভেঙে সড়কটি মরণফাঁদে পরিণত হয়েছে। জীবিত গাছগুলোও মারা যাবার আশংকা করছেন স্থানীয়রা। প্রায় ২৪ কিলোমিটার দীর্ঘ এই সড়কে মৃত গাছ ভেঙে যে কোন সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। দুর্ঘটনার আশংকায় স্থানীয় বাসিন্দা ও পথচারীরা এসব গাছ কেটে নতুন গাছ লাগানোর দাবি জানিয়েছেন। সরজমিনে দেখা যায়, সাতক্ষীরার সঙ্গে আশাশুনি সড়কটির ভালুকা চাঁদপুর, কোমরপুর, কুল্ল্যার মোড়, কাদাকাটি, বুধহাটা, শোভনালী, গোয়ালডাঙা ও বড়দল এলাকায় দুই ধারের প্রায় সব গাছই মারা গেছে। সাতক্ষীরার সঙ্গে আশাশুনি উপজেলার যোগাযোগের ২৪ কিলোমিটার এই সড়কের দুই ধারে ৩০ বছর আগে শিশু…
খুলনা সংবাদদাতা নানা আয়োজনের মধ্য দিয়ে আজ (বুধবার) কটকা ট্যাজেডি স্মরণে পালিত হয়েছে খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি) শোক দিবস। ২০০৪ সালের এ দিনে সুন্দরবনের কটকায় সফরে গিয়ে খুলনা বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য ডিসিপ্লিনের ৯ জন এবং বুয়েটের ২ জনসহ মোট ১১ শিক্ষার্থী সমুদ্রগর্ভে তলিয়ে গিয়ে মারা যান। সেই থেকে প্রতিবছর দিনটিকে খুলনা বিশ্ববিদ্যালয় শোক দিবস হিসেবে পালন করা হয়। এ উপলক্ষে সকাল ১০টায় কালো ব্যাজ ধারণ করে সকাল ১০টা ১৫ মিনিটে বিশ্ববিদ্যালয়ের হাদী চত্বর থেকে উপাচার্যের নেতৃত্বে একটি শোক র্যালি শুরু হয়। এই র্যালি শহীদ তাজউদ্দীন আহমদ প্রশাসনিক ভবন ঘুরে কটকা স্মৃতিস্তম্ভে গিয়ে শেষ হয়। সেখানে স্মৃতিস্তম্ভে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে উপাচার্য প্রফেসর ড.…
অভয়নগর সংবাদদাতা যশোরের অভয়নগরে শারীরিক প্রতিবন্ধীকে হুইলচেয়ার প্রদান করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কে এম আবু নওশাদ। আজ (বুধবার) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে হুইলচেয়ারটি হস্তান্তর করা হয়। উপজেলার পায়রা ইউনিয়নের আড়পারা গ্রামের ওয়াদুদ মোল্লার মেয়ে শারীরিক প্রতিবন্ধী মাসুমা খাতুনকে (১৫) হুইলচেয়ার প্রদান করা হয়। হুইল চেয়ারের অভাবে মাসুমা চলাফেরা করতে পারছিলেন না। বিষয়টি অবগত হয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা জরুরি ভিত্তিতে হুইল চেয়ারটির ব্যবস্থা করে দিলেন। এ সময় উপস্থিত ছিলেন নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম মল্লিক। শারীরিক প্রতিবন্ধী মাসুমা খাতুনের মা নার্গিস বেগম বলেন, আমার মেয়ে জন্ম থেকেই শারীরিক প্রতিবন্ধী। বয়সের অনুপাতে আমার মেয়ের শারীরিক বিকাশ ঘটেনি। আস্তে আস্তে বড় হলেও চলাফেরা…
