Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • সাত জেলার ২২২ মণ্ডপে দায়িত্ব পালন করবে বিজিবি
  • দুর্গাপূজা উপলক্ষে মাগুরায় পুলিশ সদস্যদের ব্রিফিং
  • ঝিকরগাছায় ৫৯ পূজা মন্ডপে দুর্গোৎসব শুরু
  • লংমার্চ উপলক্ষে কেশবপুরে জামায়াতের প্রস্তুতি সভা
  • শার্শায় টাকা প্রতারণার সরঞ্জামসহ গ্রেপ্তার ৩
  • যশোর সীমান্তে ৭ লাখ ৯৮ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ
  • দুর্গাপূজার নিরাপত্তায় নিশ্চিত করতে শার্শা ও বেনাপোল পোর্ট থানা পুলিশ কঠোর অবস্থানে
  • ছাত্রদল নেতাকে ছুরিকাঘাতের প্রতিবাদে সিটি কলেজে বিক্ষোভ
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Saturday, October 17
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

মরা গাছে মরণফাঁদ সাতক্ষীরা-আশাশুনি সড়ক

banglarbhoreBy banglarbhoreMarch 13, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

রিজাউল কমির, সাতক্ষীরা

সাতক্ষীরা-আশাশুনি সড়কের দুই ধারে কয়েকশ’ রেইনট্রি গাছ অজানা কারণে মারা যাওয়ায় গাছের ডালপালা ভেঙে সড়কটি মরণফাঁদে পরিণত হয়েছে। জীবিত গাছগুলোও মারা যাবার আশংকা করছেন স্থানীয়রা। প্রায় ২৪ কিলোমিটার দীর্ঘ এই সড়কে মৃত গাছ ভেঙে যে কোন সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। দুর্ঘটনার আশংকায় স্থানীয় বাসিন্দা ও পথচারীরা এসব গাছ কেটে নতুন গাছ লাগানোর দাবি জানিয়েছেন।

সরজমিনে দেখা যায়, সাতক্ষীরার সঙ্গে আশাশুনি সড়কটির ভালুকা চাঁদপুর, কোমরপুর, কুল্ল্যার মোড়, কাদাকাটি, বুধহাটা, শোভনালী, গোয়ালডাঙা ও বড়দল এলাকায় দুই ধারের প্রায় সব গাছই মারা গেছে।

সাতক্ষীরার সঙ্গে আশাশুনি উপজেলার যোগাযোগের ২৪ কিলোমিটার এই সড়কের দুই ধারে ৩০ বছর আগে শিশু বা রেইনট্রি গাছ লাগায় জেলা পরিষদ ও স্থানীয় বাসিন্দারা। বছর খানেক আগে সড়কটির বেশ কিছু স্থানে লম্বা লম্বা গাছগুলো শুকিয়ে যেতে থাকে। বর্তমানে গাছগুলো একেবারে শুকিয়ে ছাল উঠে গেছে। তবে এর সুনির্দিষ্ট কোন কারণ জানা যায়নি। ঝড় বৃষ্টিতে গাছের ডাল ভেঙে পড়ে। অনেক সময় সাইকেল, মোটরসাইকেল, ইজিবাইকসহ বিভিন্ন যানবাহন ছোটখাটো দুর্ঘটনার শিকার হয়। সাতক্ষীরা সামাজিক বনবিভাগের সহকারি বনসংরক্ষক নুরুন্নাহারের ধারণা এক ধরনের পোকার আক্রমণে এসব গাছ শুকিয়ে যাচ্ছে।

কুল্ল্যা ইউনিয়ন পরিষদ সদস্য আলমগীর হোসেন জানান, আশাশুনি থেকে সাতক্ষীরা পর্যন্ত ২৪ কিলোমিটার সড়কের দুই পাশে লাগানো শিশু গাছ এক বছর আগে পোকা লেগে শুকিয়ে গেছে। চলাচলে বিঘ্ন সৃষ্টি হচ্ছে। জেলা পরিষদকে বারবার জানিয়েও কোন লাভ হয়নি।

ভালুকা চাঁদপুর গ্রামের বাসিন্দা রবিউল ইসলাম জানান, গাছগুলোর বয়স অনেক। সবাই বলছে পোকা লেগেছে। ডাল ভেঙে পড়ে চলাচলের বিঘ্ন ঘটছে। গাছগুলোর জন্য স্থানীয়রা সবচেয়ে বেশি ভোগান্তিতে রয়েছে।

সাতক্ষীরা সামাজিক বনবিভাগ সহকারী বন সংরক্ষক নুরুন্নাহার জানান, গাছগুলো মারা যাওয়ার বিষয়ে বাংলাদেশ বনগবেষণা ইনস্টিটিউটকে জানিয়েছিলাম। একটি টিম এসে শুকনা কাঠ ও পোকার নমুনা নিয়ে গেছে। প্রাথমিকভাবে মনে হচ্ছে ‘লাক্ষা’ নামের এক ধরনের পোকার কারণে গাছ মারা যাচ্ছে। রিপোর্ট এলে সঠিক কারণ জানা যাবে। এছাড়া লবণাক্ততা বেড়ে যাওয়া গাছ মারা যাওয়ার অন্যতম কারণ।

সাতক্ষীরা জেলা পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম জানান, বেশ কিছুদিন আগে জেনেছি আশাশুনি সড়কের পাশে গাছ শুকিয়ে যাচ্ছে। এক ধরনের পোকার উপদ্রবে গাছের ছাল নষ্ট হচ্ছে। গাছগুলি ঝুঁকিপূর্ণ। দুটি টিম গঠন করা হয়েছে গাছ মার্কিং করার জন্য। অনতিবিলম্বে টেণ্ডারের মাধ্যমে মরা গাছগুলি অপসারণ করা হবে।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    সাত জেলার ২২২ মণ্ডপে দায়িত্ব পালন করবে বিজিবি

    October 16, 2026

    দুর্গাপূজা উপলক্ষে মাগুরায় পুলিশ সদস্যদের ব্রিফিং

    October 16, 2026

    ঝিকরগাছায় ৫৯ পূজা মন্ডপে দুর্গোৎসব শুরু

    October 16, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.