বাংলার ভোর ডেস্ক বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগকে (আইএমইডি) উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে নজরদারি বাড়ানোর নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সভায় তিনি এ নির্দেশনা দেন। প্রধানমন্ত্রী ও এনইসি চেয়ারপারসন শেখ হাসিনার সভাপতিত্বে এনইসি বৈঠকে সংশোধিত এডিপি অনুমোদন দেয়া হয়। সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচির (আরএডিপি) বরাদ্দ কমেছে ১৮ হাজার কোটি টাকা। ফলে আরএডিপির আকার দাঁড়িয়েছে ২ লাখ ৪৫ হাজার কোটি টাকা। মূল এডিপির আকার ছিল ২ লাখ ৬৩ হাজার কোটি টাকা। এনইসি সভা শেষে পরিকল্পনামন্ত্রী মেজর জেনারেল (অব.) আব্দুস সালাম ও প্রতিমন্ত্রী শহীদুজ্জামান সরকার সংবাদ সম্মেলনে বৈঠকের বিষয়ে বিস্তারিত সাংবাদিকদের অবহিত করেন।…
Author: banglarbhore
বাংলার ভোর প্রতিবেদক প্রতিবছরের মতো এবারও রমজানে হিমশীতল ঠান্ডা পানি ও বরফ নিয়ে রোজদারদের পাশে দাঁড়িয়েছে যশোরের আইডিয়া সমাজকল্যাণ সংস্থা। আজ(মঙ্গলবার) বিকেলে প্রথম রমজানে শহরের খড়কি দক্ষিণপাড়ায় ‘আইডিয়া বিশুদ্ধ ঠাণ্ডা পানি প্রকল্পের’ উদ্বোধন অনুষ্ঠিত হয়। ২০১৯ সাল থেকে স্বেচ্ছাসেবী এই প্রতিষ্ঠানটি প্রতি রমজানে যশোর শহরের খড়কি এলাকায় সারা মাসব্যাপি বিনামূল্যে বিশুদ্ধ হিমশীতল ঠান্ডা পানি সরবরাহ করে থাকে। কাল বিকেলে খড়কি সন্দীপন কেন্দ্র এলাকায় মোনাজাত করে ঠাণ্ডা বিশুদ্ধ পানি বিতরণ শুরু করেন আইডিয়া কর্মীরা। উদ্বোধনকালে আইডিয়া সমাজকল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা সহকারী অধ্যাপক হামিদুল হক শাহীন বলেন, প্রতি রমজানের এই সময় পানির লেয়ার নিচে নেমে যাওয়ার কারণে স্থানীয় পর্যায়ে পানি সঙ্কট দেখা দেয়।…
শ্যামনগর প্রতিনিধি পবিত্র রমজান মাস উপলক্ষে নিম্ন আয়ের মানুষকে মূল্য সহায়তা দেয়া ও বাজারদর স্থিতিশীল রাখতে সারাদেশের মতো সাতক্ষীরার শ্যামনগরেও খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় ১৫ টাকা কেজি দরে চাল বিক্রি শুরু হয়েছে। ১১ মার্চ সকালে প্রধান অতিথি হিসেবে শ্যামনগর পৌরসভার গোডাউন মোড় এলাকায় খাদ্যবান্ধব এ কর্মসূচির উদ্বোধন করেন সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য এসএম আতাউল হক দোলন। এ সময় আরো উপস্থিত ছিলেন- খাদ্য পরিদর্শক ও নকিপুর খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা জামাল উদ্দিন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কার্যালয়ের সহকারী খাদ্য পরিদর্শক জি.এম শাহাজান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সম আব্দুস সাত্তার, সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদ সদস্য গাজী গোলাম মোস্তফা বাংলা, রমজানগর ইউনিয়ন পরিষদের…
বাংলার ভোর প্রতিবেদক যশোর শহরতলীর আরবপুরের একটি কওমী মহিলা মাদরাসায় এক শিক্ষার্থী ধর্ষিত হয়েছেন। মেয়েটিকে ডাক্তারি পরীক্ষার জন্য যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় ভিকটিমের পিতা কোতয়ালি থানায় এজাহার করেন। তবে, অভিযুক্ত মাদারাসা প্রধান আবুল কাশেম পালিয়েছে। বিষয়টি নিয়ে এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে। মেয়ের পিতার অভিযোগ, মেয়েটিকে ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করে তোলার জন্য আরবপুর হযরত ফাতেমা (রাযি:) কওমি মহিলা মাদরাসায় ভর্তি করা হয়। সে আবাসিক শিক্ষার্থী ছিলো। কাল সোমবার ১১ মার্চ আমার স্ত্রীর মাধ্যমে জানতে পারি মাদরাসার প্রধান গত এক মাস ধরে মেয়েটিকে ভয়-ভীতি দেখিয়ে ধর্ষণ করে আসছে। এতদিন লোকলজ্জার ভয়ে মেয়েটি মুখ খোলেনি। পরশুদিন ১০ মার্চ আমার…
বাংলার ভোর প্রতিবেদক মাদক ব্যবসা নিয়ে বিরোধের জের ধরে বেনাপোলে তৃতীয় লিঙ্গের রেশমাকে হত্যা করা হয়। যশোর ডিবি পুলিশের হাতে ফারুক গ্রেফতারের পর হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন হয়েছে। বেরিয়ে আসছে রোমহর্ষক ও চাঞ্চল্যকর তথ্য। এ ঘটনায় আরও ৫/৬ জড়িত থাকার কথা ফারুক স্বীকার করেছে। হত্যাকাণ্ডে ব্যবহৃত সাবল, লাশ গুমের কাজে ব্যবহৃত কোদাল, দুটি মোবাইল ফোন, রেশমার একটি স্কুটি উদ্ধার করা হয়। যশোর ডিবি পুলিশের কর্মকর্তা মফিজুল ইসলামের নেতৃত্বে একদল ফোর্স বেনাপোলের কাগজপুকুর গ্রামের ফারুক নামে এক ব্যক্তিকে সোমবার গ্রেফতার করে। এর আগে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ একটি পুরনো কবরের ভেতর থেকে তৃতীয় লিঙ্গের রেশমার গলাকাটা লাশ উদ্ধার করে হাসপাতাল মর্গে…
বাংলার ভোর প্রতিবেদক আজ (মঙ্গলবার) সকালে যশোর ঝিনাইদহ মহাসড়কের চুড়ামনকাটি বাজারে যশোর অভিমুখি দ্রুতগামী ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী পলাশ মিয়া (৩০) নিহত হয়েছেন। পুলিশ ঘাতক ট্রাকটিকে (যশোর ট-১১-৫০১১) আটক করেছে। নিহত পলাশ মিয়া ফরিদপুর জেলার নগরকান্দা থানার পাইলানপট্টি এলাকার বাসিন্দা। পলাশ তার ব্যবহৃত মোটরসাইকেলযোগে (খুলনা হ-১১-৪৮৬৯) ঝিনাইদহে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী ট্রাক তাকে চাপা দেয়। এ সময় ঘটনাস্থলেই তিনি নিহত হন। এ সময় প্রত্যক্ষদর্শীরা স্থানীয়দের সহযোগিতায় ঘাতক ট্রাকটি আটক করে পুলিশে দেয়। এ বিষয়ে বারোবাজার হাইওয়ে পুলিশের ইনচার্জকে মোবাইল ফোনে জানান ,আমি মেডিকেলে ভর্তি আছি বিষয়টি আদম আলী জানে।
বাংলার ভোর প্রতিদেক আজ (মঙ্গলবার) থেকে তিন দিনব্যাপি শ্রীরামকৃষ্ণদেবের ১৮৯তম জন্মতিথি ও বার্ষিক উৎসব উদযাপন শুরু হয়েছে। এই উপলক্ষে গতকাল বিকেলে যশোর শহরের রামকৃষ্ণ আশ্রম ও রামকৃষ্ণ মিশনে অধ্যক্ষ স্বামী জ্ঞান প্রকাশনন্দের (মহারাজ) সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনায় প্রধান অতিথি ছিলেন ভারতীয় দূতাবাসে সহকারী হাইকমিশনার ইন্দ্রজিং সাগর। সম্মানিত অতিথি ছিলেন নড়াইল রামকৃষ্ণ মিশনের সভাপতি এ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস, বিশেষ অতিথি ছিলেন যশোরের সিভিল সার্জন ডা. বিপ্লব কান্তি বিশ্বাস, সরকারি মাইকেল মধুসূদন কলেজের সমাজবিজ্ঞানের বিভাগীয় প্রধান ড. খম রেজাউল করিম প্রমুখ। অনুষ্ঠানে দেশি ও ভারতীয় বিভিন্ন রামকৃষ্ণ ভক্তরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে শ্রীরামকৃষ্ণদেব এর জীবনী ও কর্ম নিয়ে আলোচনা করা হয়।…
♦রক্ষায় প্রয়োজন সংস্কার শালিখা প্রতিনিধি বন্যা, অপরিকল্পিত বাঁধ, দখলদারদের দখল, ময়লা-আর্বজনা, কচুরিপানা জমাসহ নানা কারণে নাব্যতা হারাচ্ছে মাগুরা জেলার উপর দিয়ে প্রবাহিত ১০টি নদ-নদী। এগুলো হলো ফটকী, বেগবতী, চিত্রা, নবগঙ্গা, গড়াই, কুমার নদ ও মধুমতি। একসময়কার খরস্রোতা ফটকী, বেগবতী ও চিত্রা নদীর এখন বেহাল দশা। সংস্কারের অভাবে এ নদীগুলি প্রায় মৃত প্রায়। সংস্কার হলে কৃষি জমিতে সেচ সুবিধাসহ রক্ষা পাবে ওই এলাকার জীববৈচিত্র। ফটকী নদীটি ভারতের গঙ্গোত্রী হিমবাহ থেকে উৎপত্তি হয়ে পশ্চিমবাংলার মধ্য দিয়ে প্রবাহিত হয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। এটি ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার মধ্য দিয়ে মাগুরা সদর ও শালিখা উপজেলার সীমান্ত ঘেঁষে ধনেশ্বরগাতী, সর্বসাংদা, দীঘলগ্রাম, ভাটোয়াইল, চুকিনগর, আড়পাড়া, শলই,…
রাজগঞ্জ প্রতিনিধি মণিরামপুর উপজেলা রাজগঞ্জ অঞ্চলের মাঠে হঠাৎ করে পাকা কলা গাছে ভাইরাস রোগের আক্রান্ত হয়ে মারা যাচ্ছে গাছ। এই ভাইরাস পানামা রোগ। আতঙ্কে সম্ভাবনাময় ফসল কলা চাষে আগ্রহ হারাচ্ছে কৃষক । কলাচাষিদের কাছে পানামা রোগ একটি অজ্ঞাত ভাইরাস। এই রোগে আক্রান্ত হয়ে শত শত হেক্টর জমির কলা বাগান নিমিষেই ধ্বংস হয়ে যাচ্ছে। সর্বস্বান্ত হয়ে পথে বসার উপক্রম হয়েছে শত শত কৃষক পরিবার। এ রোগে আক্রান্ত হলে প্রথমে কলা গাছের পাতা হলুদ হয়, পরে ধীরে ধীরে কলাগাছ নিস্তেজ হয়ে মারা যায়। নেংগুড়াহাটের অঞ্চল হায়াতপুর, শাহাপুর, মোবারকপুর, হাকিমপুর, শায়লাসহ উর্বরা মাটির বিস্তীর্ণ এলাকায় ভাইরাসটি বর্তমানে ভয়াবহ আকার ধারণ করছে। প্রথমে ২-৪টি…
সাতক্ষীরা সংবাদদাতা সাতক্ষীরায় আলমসাধু ও মহেন্দ্রের মুখোমুখি সংঘর্ষ মুস্তাফিজুর রহমান (৫৫) নামে এক ঠিকাদার নিহত হয়েছেন। আজ (মঙ্গলবার) সকাল ৮টার দিকে যশোর-সাতক্ষীরা মহাসড়কের ওয়ারিয়া নামক স্থানে এ দুর্ঘটনায় ঘটে। নিহত মুস্তাফিজুর রহমান কলারোয়ার উপজেলার তুলসীডাঙ্গা এলাকার বাসিন্দা। তিনি সাতক্ষীরা সড়ক জনপদ বিভাগের অবসরপ্রাপ্ত সরকারী কর্মকর্তা ছিলেন বলে জানা গেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে ঠিকাদারি মালামাল বোঝাই একটি আলমসাধু কলারোয়া দিকে যাচ্ছিল। এ সময় ঝাউডাঙ্গার ওয়ারিয়া এলাকায় এলে আলমসাধুর এক্সেল ভেঙে যায়। ওই সময় বিপরীত দিক থেকে আসা একটি মাহেন্দ্রের সঙ্গে আলমসাধুর মুখোমুখি সংঘর্ষ হলে মহেন্দ্রটি উল্টে গিয়ে তিনি ছিটকে পড়ে ঘটনাস্থলেই নিহত হন। সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহিদুল ইসলাম জানান,…
