বাংলার ভোর ডেস্ক বাংলাদেশের আকাশে রমজান মাসের চাঁদ দেখা যাওয়ায় মুসলমানরা রোজা রাখা শুরু করবেন কাল। আজ (সোমবার) সন্ধ্যায় বায়তুল মোকাররমের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক শেষে ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান দুলাল এ ঘোষণা দেন। তিনি বলেন, “১৪৪৫ হিজরি সনের রমজানের চাঁদ দেখা গেছে। মঙ্গলবার থেকে রোজা শুরু হবে। ৬ এপ্রিল শনিবার হবে লায়লাতুল কদর। মুসলমানরা চন্দ্র মাসের পঞ্জিকা অনুসরণ করেন, যেখানে ১২ মাসে ৩৫৪ বা ৩৫৫ দিনে বছর হিসেব করা হয়। চাঁদ দেখার উপর নির্ভর করে ইসলামী পঞ্জিকার দশম মাস রমজানের শুরু হয়। মঙ্গলবার রোজা শুরু হবে বলে সোমবার রাতে তারাবির নামাজ পড়ার পর ভোররাতে সেহরি খান…
Author: banglarbhore
বাংলার ভোর ডেস্ক ভারতের দিভানি লিন্ডার পেনাল্টি শট ঠেকিয়েই মাঠে শুয়ে পড়লেন ইয়ারজান বেগম। ততক্ষণে সুরভী আকন্দ প্রীতিরা দৌঁড়ে এসে জড়িয়ে ধরেছেন বাংলাদেশের গোলরক্ষককে। নাটকীয়তায় ভরা এক ফাইনাল শেষে জয়ের নায়ক যে ইয়ারজান। অনূর্ধ্ব-১৬ নারী সাফ চ্যাম্পিয়নশিপে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। রবিবার নেপালের আনফা কমপ্লেক্সে টাইব্রেকারে বাংলাদেশ ৩-২ গোলে হারিয়েছে ভারতকে। নির্ধারিত সময়ের খেলা ছিল ১-১ গোলে সমতা। এদিন যেন কমলাপুর বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল স্টেডিয়াম ফিরে এলো নেপালের আনফা কমপ্লেক্সে। ৮ ফেব্রুয়ারি অনূর্ধ্ব-১৯ নারী সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালেও এভাবেই ১-১ এ সমতা ছিল নির্ধারিত সময়ের ম্যাচ। সেদিন অবশ্য অনেক নাটকীয়তা ফাইনালে টাইব্রেকারে কেউই জেতেনি। ২২ গোলের সাডেন ডেথের ফাইনালে যুগ্ম…
বাংলার ভোর ডেস্ক সরকার একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় বাংলাদেশ কোস্ট গার্ডকে (বিসিজি) অতি-আধুনিক স্মার্ট প্রযুক্তি, জাহাজ ও হেলিকপ্টার দিয়ে সজ্জিত করে একটি আধুনিক ও ত্রিমাত্রিক বাহিনীতে রূপান্তরিত করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল সকালে ঢাকার আগারগাঁওয়ে কোস্ট গার্ড সদরদপ্তরে বাংলাদেশ কোস্ট গার্ডের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকী এবং কোস্ট গার্ড দিবস ২০২৪ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, কেউ পিছিয়ে থাকবে না। বাহিনীতে আধুনিক প্রযুক্তিভিত্তিক জাহাজ, হেলিকপ্টার ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের মাধ্যমে কোস্ট গার্ড একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলা করার সক্ষমতা অর্জন করবে। তিনি বলেন, ইতোমধ্যে আমি দুটি হেলিকপ্টার উইংসহ এভিয়েশন উইং গঠনের নীতিগত অনুমোদন প্রদান করেছি যা…
বাংলার খেলা প্রতিবেদক প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটের যশোর জেলা পর্যায়ের প্রতিযোগিতায় যশোর শিক্ষা বোর্ড সরকারি মডেল স্কুল টানা তৃতীয় জয় পেয়েছে। এ জয়ে প্রতিযোগিতার দ্বিতীয় দল হিসেবে ফাইনাল নিশ্চিত করেছে দলটি। আজ(রোববার) শামস্-উল হুদা স্টেডিয়ামে শিক্ষা বোর্ড স্কুলটি পাঁচ উইকেটে হারিয়েছে নিউটাউন বাদশাহ ফয়সল ইসলামী ইন্সটিউটকে। ১৪ মার্চ ফাইনালে তাদের প্রতিপক্ষ যশোর কালেক্টরেট স্কুল। সর্বশেষ আসরের রানার্সআপ যশোর শিক্ষা বোর্ড সরকারি মডেল স্কুল এন্ড কলেজ এ নিয়ে সাতবার ফাইনালে উঠেছে। এদিন নিউটাউন বাদশাহ ফয়সল টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারের এ ম্যাচে ২৪ ওভার তিন বল খেলে সব ক’টি উইকেট হারিয়ে ১১৩ রান করে। জয়ের লক্ষ্যে ব্যাটিংয়ে…
বাংলার ভোর প্রতিবেদক মানবাধিকার সংগঠন রাইটস যশোরের উদ্যোগে জেলা বাল্যবিয়ে প্রতিরোধ কমিটির সক্রিয়করণ সভা আজ(রোববার) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কমলেশ মজুমদার। ইউএসএআইডি’র অর্থায়নে এবং উইনরক ইন্টারন্যাশনালের কারিগরি সহযোগিতায় পরিচালিত প্রকল্পের অধীনে এই সভার আয়োজন করা হয়। রাইটস যশোরের পক্ষে উপস্থিত ছিলেন নির্বাহী পরিচালক বিনয় কৃষ্ণ মল্লিক এবং উপপরিচালক এসএম আজহাররুল ইসলাম। এছাড়া, সভায় কমিটির সদস্য ছাড়াও বিভিন্ন পর্যায়ের সরকারি ও বেসরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় বলা হয়েছে, বাল্যবিয়ে প্রতিরোধ কমিটিকে আরও সক্রিয় ভূমিকা পালন করার মাধ্যমে সমাজে বাল্যবিয়ে প্রতিরোধ করতে হবে।
বাংলার ভোর প্রতিবেদক একটি মাদক মামলায় রায় যাবজ্জীবন সাজাতে প্রাপ্ত পলাতক আসামি তরিকুল ইসলামকে (৪০) আটক করেছে যশোর র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। তথ্যপ্রযুক্তির মাধ্যমে আজ(রোববার) সকালে যশোর শহরের মণিহার এলাকা থেকে তরিকুল ইসলামকে আটক করা হয় বলে র্যাবের পক্ষ থেকে মেজর মোহাম্মদ সাকিব হোসেন এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। আটক তরিকুল ইসলাম যশোরের মণিরামপুর উপজেলার শ্যামপুর গ্রামের বাসিন্দা। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয় নড়াইল জেলার কালিয়া থানার গত ২০১২ সালের একটি মাদক মামলায় জেলার বিজ্ঞ আদালত চলতি বছরের গত ২৭ ফেব্রুয়ারি তাকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন সশস্ত্র কারদণ্ড ও অর্থদণ্ডে দণ্ডিত করেন। তরিকুল ইসলামকে ২০১২ সালের, গত ২৮…
বাংলার ভোর প্রতিবেদক আজ (রোববার) দুপুরে যশোর মণিরামপুর-কেশবপুর সড়কের মণিরামপুর শ্যামপুর ফকির রাস্তা মোড়ে তেলবাহী একটি লরির চাপায় এক শিশু কন্যা নিহত হয়েছে। এ ঘটনার তেলবাহী লরির চালককে পুলিশ আটক করেছে পুলিশ। নিহত শিশুকন্যা সামিয়া (৫) মণিরামপুর উপজেলার গোবিন্দপুর গ্রামের মৃত সেলিম হোসেনের কন্যা। এবং সস্থানীয় ওলামান নগর মাদ্রাসার প্রথম শ্রেণীর ছাত্রী। স্থানীয়রা জানান আজ দুপুর একটার দিকে মাদ্রাসা ছুটির পর বাড়িতে যাওয়ার জন্য রাস্তা পার হচ্ছিল সামিয়া। এ সময় কেশবপুর-মণিরামপুর সড়কের শ্যামকুড় ফকির রাস্তা মোড়ে একটি দ্রুতগামী তেলের লরি তাকে চাপা দেয়। এ সময় ঘটনাস্থলে শিশু সামিয়া নিহত হয়। জ্বালানী তেলবাহী লরির (খুলনা-ড-৪১-০০৩৬ ) চালক খুলনার খালিশপুর ডাকবাংলার মোড়ের…
♦যানজট নিরসনে উচ্ছেদ অভিযান ♦ বাজার মনিটরিং ♦ছিনতাইকারীদের বিরুদ্ধে অভিযানের সিদ্ধান্ত বাংলার ভোর প্রতিবেদক জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। যশোর জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান মজুমদারের সভাপতিত্বে জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন যশোর জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম মিলন, যশোর পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা হায়দার গনি খান পলাশ, যশোর জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল ‘ক’ ক্রাইম অ্যান্ড অপস) মোহাম্মদ বেলাল হোসাইন, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুনসহ উপজেলার নির্বাহী কর্মকর্তা ও সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। সভায় ফেব্রুয়ারি মাসের আইনশৃঙ্খলা কমিটির কার্যবিবরণী…
বাংলার ভোর প্রতিবেদক ফাজিল পরীক্ষায় কেন্দ্র সচিবের সহযোগিতায় মণিরামপুর ফাজিল পরীক্ষা কেন্দ্রে নকল সরবরাহ করা হয়েছে বলে জেলা শিক্ষা অফিসারের কাছে অভিযোগ করা হয়েছে। আশরাফ হোসেন নামে এক শিক্ষক অভিযোগে উল্লেখ করেন, গত ২৫ ফেব্রুয়ারি মণিরামপুর ফাজিল মাদরাসায় ফাজিল ২য় বর্ষের ইংরেজি শিক্ষা পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় ইমরান হোসেন ও মনিরুজ্জামান নামে দুইজন ইংরেজি প্রভাষক কেন্দ্রের বাইরে দোকানে বসে প্রশ্নের উত্তর লিখে দেন। আর সেই উত্তরপত্র পরীক্ষার দায়িত্বরত জালঝাড়া মাদরাসার প্রভাষক খলিলুর রহমান, খেদাপাড়া ফাজিল মাদরাসার প্রভাষক সবুর আলী, মণিরামপুর ফাজিল মাদারাসার প্রভাষক আবু সালেহ পরীক্ষার্থীদের মধ্যে সরবরাহ করেন। এছাড়া ২০২৩ সালে ডিসেম্বর মাসে আলিম পরীক্ষায় ইংরেজি, ইতিহাস জীববিজ্ঞান পরীক্ষায়…
বাংলার ভোর প্রতিবেদক যশোর জেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উদ্েযাগে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। আজ(রোববার) সকালে যশোর কালেক্টরেট চত্বরে যশোর জেলা প্রশাসনের আয়োজনে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উদ্যোগে এবং জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান মজুমদারের নেতৃত্বে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৪ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র্যালি শুরু হয়ে বকুলতলা বঙ্গবন্ধু ম্যুরাল প্রদক্ষিণ করে পুনরায় কালেক্টরেট চত্বরে এসে শেষ হয়। এ সময় যশোরের স্থানীয় সরকার উপ-পরিচালক রফিকুল হাসান, যশোর জেলা ফায়ার সার্বিস সিভিল ডিফেন্স এর উপ-পরিচালক দেওয়ান সোহেল রানা, যশোর জেলা দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের কর্মকর্তা রিজিবুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। ‘দুর্যোগ প্রস্তুতিতে লড়বো,…
