Author: banglarbhore

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ যশোর জেলা শাখার উদ্যোগে আজ (রোববার) বিকেল ৪ টায় জেলা সভাপতি মুহাম্মাদ ইমরান হুসাইনের সভাপতিত্বে পবিত্র মাহে রমযানের আগমন উপলক্ষে স্বাগত মিছিল বের করা হয়। প্রধান অতিথির বক্তব্যে সংগঠনের কেন্দ্রীয় শুরা সদস্য মুহাম্মাদ আব্দুল আওয়াল বলেন, রমজানের পবিত্রতা রক্ষা করে চলুন জীবনে বরকত আসবে, ৯২ ভাগ মুসলমানদের দেশে রমজান মাসে পরিবেশ বিঘ্নিত হলে রোজাদার মুসল্লিগণ ঈমানের তাগিদে রোজার মাসে আন্দোলন সংগ্রামে নামতে বাধ্য হবে। তাই সরকারের উচিত হবে রমজানের পবিত্রতা ও পরিবেশ রক্ষার্থে আন্তরিকভাবে কাজ করা। সভাপতির বক্তব্যে সংগঠনের জেলা সভাপতি মুহাম্মাদ আব্দুল ইমরান হুসাইন বলেন, সকল মাসের চেয়ে সম্মানিত মাস হচ্ছে মাহে রমজান এ মাসে…

Read More

কেশবপুর প্রতিনিধি যশোরের কেশবপুর উপজেলায় চাঁদাবাজির অভিযোগে পৌর কাউন্সিলরসহ সাতজনের বিরুদ্ধে কেশবপুর থানায় মামলা হয়েছে। এক ভাঙাড়ি ব্যবসায়ীকে ফাঁদে ফেলে সোনার চেইন, মুঠোফোন কেড়ে নিয়ে ভয় দেখিয়ে দুই লাখ টাকা নেয়া হয়েছে বলে মামলায় অভিযোগ করা হয়েছে। এ ঘটনায় পুলিশ দুজনকে গ্রেপ্তার করেছে। মামলার বাদী উপজেলার কায়েমখোলা গ্রামের বাচ্চু রহমান (২৯) এজাহারে উল্লেখ করেছেন, একই এলাকায় বাড়ি শুনে এক নারীর (২২) সঙ্গে মুঠোফোনে তাঁর সখ্য তৈরি হয়। গত বৃহস্পতিবার ওই নারী সকাল ১০টার দিকে বাচ্চুকে কেশবপুর আলিয়া মাদ্রাসার সামনে আসতে বলেন। তিনি সেখানে গেলে তাঁকে বায়সা এলাকার জিল্লুর রহমানের বাড়িতে নিয়ে যাওয়া হয়। সেখানে আগে থেকে আলতাপোল এলাকার জাহিদ হাসান…

Read More

বাংলার ভোর প্রতিবেদক জাতীয় দৈনিক বাংলাদেশ প্রতিদিন’র পনেরো বছরে পর্দাপণ উপলক্ষে আজ(রোববার) প্রেসক্লাব যশোরে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়। প্রধান অতিথি হিসেবে কেক কাটেন প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন। এর আগে স্টাফ রিপোর্টার সাইফুল ইসলাম সজলের সভাপতিত্বে ও সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি আকরামুজ্জামানের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রেসক্লাবের সভাপতি জাহিদ হাসান টুকুন, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গ্রামে কাগজের সম্পাদক মবিনুল ইসলাম মবিন, প্রেসক্লাব যশোরের সম্পাদক এস এম তৌহিদুর রহমান, সমাজের কথার ভারপ্রাপ্ত সম্পাদক আমিনুর রহমান মামুন, যশোর সাংবাদিক ইউনিয়নের সভাপতি মনোতোষ বসু, সাংবাদিক ইউনিয়ন যশোরের সাধারণ সম্পাদক এস এম ফরহাদ, ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের যশোর জেলা শাখার…

Read More

বাংলার ভোর প্রতিবেদক ঢাকা বিমানবন্দরে ২৩ লাখ টাকাসহ আটক বেনাপোল কাস্টমস হাউজের বরখান্ত হওয়া সহকারী রাজস্ব কর্মকর্তা খন্দকার মুকুল হোসেনের বিরুদ্ধে দুই কর্মকর্তা সাক্ষ্য দিয়েছেন। গতকাল দুপুরে দুদক সমন্বিত যশোর জেলা কার্যালয়ের উপ-পরিচালক আল আমিনের কাছে অতিরিক্ত পুলিশ সুপার মর্যাদার এক পুলিশ কর্মকর্তা ও বিমানবন্দর কর্মকর্তার সাক্ষ্য দেন। ঘটনার সময় তারা ঢাকা বিমানবন্দরে দায়িত্বরত ছিলেন। তবে তদন্তের স্বার্থে সাক্ষীদের পরিচয় প্রকাশ করেনি দুদক। দুদক যশোর সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক আল আমিন বলেন, প্রায় দেড় ঘন্টা সাক্ষ্যগ্রহণকালে অনেক তথ্য উঠে এসেছে। মামলাটি এখন শেষ পর্যায়ে। নথি যাচাই বাছাই করে দ্রুতই চার্জশিট দেয়া হবে। জানা যায়, ২০২২ সালের ২৬ আগস্ট ঢাকার শাহজালাল…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোরের কেশবপুর সহকারী জজ আদালতে চুরির ঘটনা ঘটেছে। অজ্ঞাত চোরেরা ওই আদালতের বিচারক মোসাঃ নাজনীন সুলতানার কম্পিউটারের সিপিইউসহ গুরুত্বপূর্ণ কাগজপত্র নিয়ে গেছে।  শনিবার গভীর রাতে আদালত কক্ষের দরজার তালার নাটবল্টু খুলে এ চুরি সংঘটিত হয়। আদালত সংশ্লিষ্টরা চুরির বিষয়টি নিশ্চিত করেছে। আদালত সংশ্লিষ্টরা জানিয়েছেন, বৃহস্পতিবার কাজ শেষ কেশবপুর সহকারী জজ আদালতের কক্ষ তালাবদ্ধ করে চলে যান পেশকার মনিরুজ্জামানসহ অন্যরা। ব্যক্তিগত প্রয়োজনে পেশকার  রোববার ও সোমবার ছুটি নেয়ায় ভারপ্রাপ্ত পেশকার হিসেবে দায়িত্ব পান শরিফুল আলম। রোববার সকালে তিনি আদালতে এসে দরজা খোলা দেখতে পান। এ সময় আদালত কক্ষে কেউ ছিল না। পিয়নকে ডেকে আনলে জানায় সে তালা খোলেনি।…

Read More

বেনাপোল সংবাদদাতা আমদানিকারকের ঘোষণা অনুযায়ী ভারত থেকে আসা ট্রাকটিতে থাকার কথা সামুদ্রিক মাছ। কিন্তু আমদানিকৃত ওই পণ্য চালানটি পরীক্ষাকালে মিললো দামি শাড়ি ও থ্রিপিস। শনিবার রাতে চালানটি আটক করে তল্লাশি চালায় বেনাপোল কাস্টমস কর্তৃপক্ষ। বেনাপোল কাস্টমস হাউসের যুগ্ম কমিশনার হাফিজুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে কাস্টমস কর্তৃপক্ষ শনিবার রাতে ভারত থেকে আসা মাছবাহী একটি ট্রাক তল্লাশী করে প্রায় ১০ লাখ টাকা মূল্যের শাড়ি ও থ্রিপিস উদ্ধার করে। মিথ্যা ঘোষণা দিয়ে আনা ওই শাড়ি, থ্রিপিসের চালানে কয়েক লাখ টাকার শুল্ক ফাঁকি দেয়া হচ্ছিল। অবৈধ এই পণ্য আনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে। আটক পণ্য চালানটির আমদানিকারক ঢাকার লাকি এন্টারপ্রাইজ।…

Read More

স্বাধীন মুহাম্মদ আব্দুল্লাহ যশোর শহর যানজটমুক্ত করতে অবৈধ ফুটপাত দখল উচ্ছেদ ও অবৈধ ইজিবাইক, রিকসা চলাচল বন্ধে অভিযান শুরু করেছে পৌরসভা। রোববার শহরের বিভিন্ন পয়েন্টে এই অভিযান পরিচালনা করা হয়। তবে এই পৌরসভার এই অভিযানে ফুটপাতের ক্ষুদ্র ব্যবসায়ী ও ইজিবাইক, অটোরিকসা চালকদের বিরুদ্ধে ব্যবস্থা নিলেও প্রভাবশালীরা ধরাছোঁয়ার বাইরে থেকে যাচ্ছে। এতে দরিদ্র শ্রেণির মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে। আর ফুটপাত দখলকারী বহুতল ভবন মালিক ও অবৈধ ইজিবাইক-রিকসার গ্যারেজ মালিকরা বরাবরই অভিযানের বাইরে থেকে যাচ্ছে। ফলে কিছুদিন পর ফের একই অবস্থায় ফিরছে যানজট। পৌরসভার একতরফা অভিযানের সমালোচনা করে প্রতিবাদ বিবৃতি দিয়েছে বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগ যশোর জেলা শাখা। জানা যায়, যশোর জেলা প্রশাসনের…

Read More

বাংলার ভোর ডেস্ক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০৩০ সালের মধ্যে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন করে ২০৪১ সালের মধ্যে দুর্যোগ সহনশীল, ক্ষুধা-দারিদ্র্যমুক্ত ও উন্নত-সমৃদ্ধ বাংলাদেশ গঠনে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেছেন। তিনি ‘জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস’ উপলক্ষ্যে দেওয়া এক বানীতে আজ এ আশাবাদ ব্যক্ত করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, প্রতি বছরের মতো দেশব্যাপী ১০ মার্চ ‘জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস’উদ্যাপন করা হচ্ছে জেনে তিনি আনন্দিত। দিবসটির এবারের প্রতিপাদ্য ‘দুর্যোগ প্রস্তুতিতে লড়বো, স্মার্ট সোনার বাংলা গড়বো’ সময়োপযোগী হয়েছে বলে তিনি মনে করেন। প্রধানমন্ত্রী বলেন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টেকসই ও সমন্বিত দুর্যোগ ঝুঁকিহ্রাস কর্মসূচি প্রণয়নের পথিকৃৎ। স্বাধীন বাংলাদেশে বঙ্গবন্ধু শেখ…

Read More

বাংলার ভোর প্রতিবেদক দ্রব্যমূল্যোর উর্ধ্বগতির প্রতিবাদে গণসংযোগ ও প্রচারপত্র বিলি করেছে যশোর জেলা বিএনপি। শনিবার কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দলের জাতীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিতকে সাথে নিয়ে দলটির নেতৃবৃন্দ শহরের দড়াটানা মোড় থেকে কর্মসূচি শুরু করেন। এ সময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগম, সদস্য সচিব অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু, যুগ্ম-আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকন, সদস্য গোলাম রেজা দুলু, অ্যাড. হাজী আনিছুর রহমান মুকুল, মুনির আহমেদ সিদ্দিকী বাচ্চু, নগর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী মুল্লুক চাঁদ, সাধারণ সম্পাদক এহসানুল হক সেতু, সাংগঠনিক সম্পদাক মনিরুজ্জামান মাসুম, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আঞ্জুরুল হক খোকন, সাংগঠনিক…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোর শহরের গাড়ীখানায় পুলিশ প্লাজার মধ্যে শুক্রবার রাতে অবস্থান নিয়ে ইয়াবা বেচাকেনার অভিযোগে রোমান হোসেন নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। সে উপশহর ই ব্লকের বাসিন্দা। তার বিরুদ্ধে শুক্রবার রাতে কোতয়ালি থানায় মামলা হয়েছে। তাকে গতকাল দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে। পুরাতন কসবা পুলিশ ফাঁড়ির পূলিশ পুলিশ শুক্রবার রাতে শহরের দড়াটানা মোড়ে অবস্থান কালে গোপনে পুলিশ প্লাজার মধ্যে শহীদের দোকানের সামনে একজন ব্যক্তি মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট বিক্রির জন্য অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে রাতে ঘটনাস্থলে পৌছালে পুলিশের উপস্থিতি টের পেয়ে সুকৌশলে পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়। পরে উপস্থিত লোকজনের সামনে রোমান হোসেনের জিন্সের প্যান্টের পকেট…

Read More