Author: banglarbhore

অভয়নগর সংবাদদাতা যশোর সদর উপজেলার বসুন্দিয়া মোড়ে শনিবার গভীর রাতে দোকানের পাকা দেয়াল ভেঙে ও টিন কেটে দুইটি দোকানে চুরি হয়। ওই ঘটনায় অজ্ঞাত চোরদের বিরুদ্ধে থানায় অভিযোগ করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী। বসুন্দিয়া মোড়ের মধ্যভাগে নড়াইল সড়কে অবস্থিত কুন্ডু স্টোরের পাকা দেয়াল ভেঙে এবং আপ্যায়ন সুইটসের চালের টিম কেটে নগদ টাকা ও মালামাল চুরি করে নিয়ে গেছে চোরচক্র। এ ঘটনায় কুন্ডু স্টোরের পরিচালক পলাশ কুন্ডু অজ্ঞাত চোরদের বিরুদ্ধে কোতোয়ালি থানায় অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে তিনি উল্লেখ করেন, প্রতিদিনের মতো শুক্রবার রাত সাড়ে ১১ টায় ব্যবসা প্রতিষ্ঠানে তালা বন্ধ করে বাড়িতে যান। পরদিন শনিবার সকাল সাড়ে সাতটায় দোকান খুলে ভিতরে এসে দেখেন…

Read More

সাতক্ষীরা সংবাদদাতা ‘দেশ বাঁচাও, মানুষ বাঁচাও’ এই স্লোগানকে সামনে রেখে বিদ্যুৎ, তেল, গ্যাস ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদির দাম কমানোর দাবিতে শহরের বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ করেছে সাতক্ষীরা জেলা বিএনপির নেতৃবৃন্দ। শনিবার সকাল ১০টায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শহরের ইটাগাছা হাটের মোড়, সুলতানপুর বড় বাজারসহ শহরের বিভিন্ন স্থানে পথচারী ও ব্যবসা প্রতিষ্ঠানে লিফলেট বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা বিএনপির আহ্বায়ক এ্যাড. সৈয়দ ইফতেখার আলী, জেলা বিএনপির সমন্বয়ক হাবিবুর রহমান হবি, যুগ্ম আহ্বায়ক তারিকুল হাসান, সদর উপজেলা বিএনপির সদস্য সচিব এ্যাড. নুরুল ইসলাম, পৌর বিএনপির আহ্বায়ক শের আলী, জেলা যুব দলের সমন্বয়ক আইনুল ইসলাম নান্টা, সাবেক যুব দলের সভাপতি…

Read More

মণিরামপুর সংবাদদাতা শনিবার সকালে মণিরামপুরের কুলটিয়া ইউনিয়নের ভানুর মোড় এলাকায় ছয়টি খাল পুনঃখনন কার্যক্রম উদ্বোধন করেন যশোর-৫ (মণিরামপুর) আসনের সংসদ সদস্য এস এম ইয়াকুব আলী। এ সময় তিনি বলেন, প্রধানমন্ত্রী জলাবদ্ধতা নিরসনে খুবই আন্তরিক। দেশের উন্নয়নে প্রধানমন্ত্রী রাত দিন কাজ করে চলেছেন। খাল খনন শেষ হলে এ এলাকায় আর জলাবদ্ধতা থাকবে না। এ ছাড়াও সরকার মণিরামপুরের গাবুখালী, শালিখা, আলীপুর, নলডাঙ্গা, বিল বলধালী ও সুবলকাটি হালদার খাল পুনঃখননে প্রকল্প গ্রহণ করেছেন। শিগগিরই পানি উন্নয়ন বোর্ড খনন কাজ শুরু করবে। সফল ফর ইটিগ্রেটড ওয়াটার রিসার্স ম্যানেজমেন্ট প্রকল্পের আওতায় উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার জাকির হোসেনের সভাপতিত্বে উপজেলা সমাজসেবা অফিসার রোকনুজ্জামানের পরিচালনায় এতে…

Read More

বাংলার ভোর প্রতিবেদক আইডিয়া যুব উন্নয়ন কেন্দ্রের আয়োজনে গতকাল আরআরএফ সেন্টার’র কনফারেন্স রুমে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবকদের নিয়ে অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপি কর্মশালা। ‘রাইজ এন্ড থ্রাইভ উইথ হামিদুল হক’ শীর্ষক দিনব্যাপি এ আত্ম-উন্নয়ন কর্মশালায় ‘একটি দিন, নিজেকে দিন’ স্লোগানে অংশ নেন ৭০ জন অংশগ্রহণকারী। সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত চলা এ কর্মশালায় ব্যক্তিজীবনে আত্মবিশ্বাস আনয়ন, আত্ম-উন্নয়ন ও শৃঙ্খলা আনার জন্যই আয়োজিত কর্মশালার প্রধান বক্তা ছিলেন সোশ্যাল সাইকোলজিস্ট এবং ব্রেইন প্রোগ্রামার হামিদুল হক। রাইজ এন্ড থ্রাইভ টিম এর সমন্বয়ক মিতালি বালা বলেন, রাইজ এন্ড থ্রাইভ আইডিয়ার নিয়মিত আয়োজন। হামিদুল হক স্যার দীর্ঘ এক যুগের বেশি সময় সোশ্যাল সাইকোলজির শিক্ষক হিসেবে পড়িয়েছেন,…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোরে বাংলা বর্ষবরণ উৎসবে মঙ্গল শোভাযাত্রায় ব্যবহৃত উপকরণ তৈরির কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। যশোর পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা হায়দার গনি খান পলাশ শনিবার বিকেলে শোভাযাত্রায় ব্যবহারের জন্যে তৈরি মুখোশে রঙের আঁচড় দিয়ে এই কার্যক্রমের উদ্বোধন করেন। যশোর চারুপীঠ আর্ট রিসার্স ইনস্টিটিউটের উদ্যোগে শহরের পৌর পার্কে অবস্থিত সংগঠনের কার্যালয়ের সামনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বক্তারা বলেন, ‘মঙ্গল শোভাযাত্রা শুধু বাংলাদেশ ও বাঙালী সংস্কৃতিরই অংশ না; এখন এটি বিশ্ব ঐতিহ্যের অংশ। যা ১৯৮৩ সালে যশোর থেকে শুরু হয়েছিলো। এই মঙ্গল শোভাযাত্রাকে ধর্মান্ধ মৌলবাদী গোষ্ঠি ধর্মের মুখোমুখি দাঁড় করানোর অপচেষ্টা চালাচ্ছে। বাঙালী সংস্কৃতি দিয়ে সেই অপচেষ্টা রুখে দিতে…

Read More

অভয়নগর সংবাদদাতা যশোরের অভয়নগরে পাঁচ বিঘা জমির পান বরজ পুড়ে ভস্মীভূত হয়েছে। শনিবার সকালে উপজেলার বাঘুটিয়া ইউনিয়নের বিভাগ্দী গ্রামে এ ঘটনাটি ঘটে। ক্ষতিগ্রস্ত পান চাষিদের দাবি রাস্তা থেকে একটু ভিতরে পান বরজের পান ও লতা এবং চালার ছাউনি পুড়ে প্রায় ৭৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। জানা যায়, বিভাগ্দী গ্রামের নজরুল ইসলাম ও খোকন নামের চাচা ভাতিজা ৯ বছর মেয়াদে আবুল হোসেন ১ বিঘা, ইমামুল শেখ ১২ কাঠা, সরোয়ার দেওয়ান ১.৫ বিঘা এবং প্রদীপ বর্মনসহ ৪ জন প্রায় ৫ বিঘা জমি পান বরজ করতে লিজ নেন। আগুনে আবুল শেখের ২০ লাখ, ইমামুলের ১০ লাখ ও সিরাজের ৩০ লাখ এবং প্রদীপের ১৫…

Read More

শ্রীপুর সংবাদদাতা কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিদ্যুৎ, তেল, গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদির দাম কমানোর দাবিতে লিফলেট বিতরণ করেছে মাগুরা জেলার শ্রীপুর উপজেলা বিএনপি। শনিবার সকালে উপজেলার খামারপাড়া বাজারসহ উপজেলার বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ করে বিএনপি নেতাকর্মীরা। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও বদরুল আলম হিরো, সাবেক সাধারণ সম্পাদক খোন্দকার আব্বাস উদ্দীন, সাবেক সাংগঠনিক সম্পাদক খোন্দকার খলিলুর রহমান, মোল্যা খলিলুর রহমান, উপজেলা যুবদলের সাবেক সভাপতি খোন্দকার আশরাফুল ইসলাম নালিম, উপজেলা স্বেচ্ছাসেবকদলের নেতা বদরুল আলম লিটুসহ উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

Read More

নিজস্ব প্রতিবেদক, ঝিকরগাছা যশোরের ঝিকরগাছা উপজেলায় গদখালী ইউনিয়নের চেয়ারম্যান পদে নির্বাচনে প্রিন্স আহমেদ বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি ছিলেন আশরাফ উদ্দীন। গতকাল ঝিকরগাছা উপজেলার গদখালি ইউনিয়ন পরিষদ উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে প্রিন্স আহমেদ নির্বাচিত হয়েছে তার প্রতীক ছিল আনারস। নিবর্তন প্রতিদ্বন্দ্বি আশরাফ উদ্দিনের প্রতীক ছিল ইজিবাইক। ঝিকরগাছা উপজেলা নির্বাচন অফিসার এবং রিটার্নিং অফিসার সৌমেন বিশ্বাস ছন্দ জানান, নির্বাচনে প্রিন্স আহমেদ ভোট পেয়েছেন ৭ হাজার ৮৭৫। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আশরাফ উদ্দীন পেয়েছেন ৩ হাজার ১৯৩ ভোট। ভোট বাতিল হয়েছে ১৬০ টি। বৈধ ভোট পড়েছে ১২ হাজার ৩৬৯ টি। ভোট গ্রহণের হার শতকরা ৫৩.৮৬ ভাগ।

Read More

কেশবপুর প্রতিনিধি যশোর জেলা পরিষদের ৮ নম্বর কেশবপুর ওয়ার্ডের সাধারণ সদস্য পদের উপনির্বাচনে যুবলীগ নেতা টিপু সুলতান (হাতি প্রতীক) ৭৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি উপজেলা যুব মহিলা লীগের সাংগঠনিক সম্পাদক রেহেনা খাতুন (তালা প্রতীক) পেয়েছেন ৫১ ভোট। শনিবার সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত উপজেলা পরিষদ মিলনায়তনে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ওই ভোটগ্রহণ অনুষ্ঠি ত হয়। এ নির্বাচনে মোট ভোটার সংখ্যা ছিল ১৫৯ জন। তার মধ্যে ১৫৭ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। জেলা পরিষদের সদস্য পদের এ উপনির্বাচনে পাঁচ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। অন্যদের ভেতর আব্বাস আলী (টিউবওয়েল) ২৮ ভোট, জাকির হোসেন (বৈদ্যুতিক পাখা) ৩ ভোট…

Read More

কেশবপুর প্রতিনিধি যশোরের কেশবপুরে জমিয়াতুল মুদার্রেছীনের (শিক্ষক সংগঠন) কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে পৌর শহরের টাইগার মোড়ের সংগঠনের উপজেলা কার্যালয়ে পাঁচ বছর মেয়াদী ওই কাউন্সিল অধিবেশনের আয়োজন করা হয়। কাউন্সিলে মধ্যকুল মহিলা আলিম মাদ্রাসার অধ্যক্ষ কফিল উদ্দিনকে সভাপতি ও দেউলি দাখিল মাদ্রাসার সুপার আমিন উদ্দিনকে সাধারণ স¤পাদক করে সর্বসম্মতিক্রমে ৩১ সদস্য বিশিষ্ট উপজেলা জমিয়াতুল মুদার্রেছীনের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। এ ছাড়া কাউন্সিলে পাঁচজনকে উপদেষ্টা করা হয়েছে। কমিটির ভারপ্রাপ্ত সভাপতি মূলগ্রাম দারুল উলুম আলিম মাদ্রাসার অধ্যক্ষ আলাউদ্দীনের সভাপতিত্বে কাউন্সিল অধিবেশনে বক্তব্য দেন, এবিজিকে ফাজিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ সাঈদ উদ্দীন, সারুটিয়া বালিকা দাখিল মাদ্রাসার সুপার আব্দুল হালিম, দোরমুটিয়া দাখিল মাদ্রাসার…

Read More