Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে জমকালো আয়োজনে সিএফ মোটো‘র নতুন শোরুম ‘আলী মোটরস’র উদ্বোধন
  • শিক্ষার্থীদের বিক্ষোভ : মণিরামপুরে যৌন হয়রানির অভিযোগে শিক্ষক আটক
  • প্রয়াত দুই সভাপতি স্মরণে কোটচাঁদপুর প্রেসক্লাবে দোয়া মাহফিল
  • নড়াইলে সেই জামায়েত নেতার কয়লার ভাটা গুড়িয়ে দিলো প্রশাসন
  • লোহাগড়ায় মধুমতি নদীর ভাঙনে বিলীন বিস্তির্ন জনপদ
  • মার্কস অলরাউন্ডারে জাতীয় পর্যায়ে টপ ফাইভে যশোরের রূপকথা
  • আনসার সদস্যের চেষ্টায় পথহারা রিফাত ফিরে পেল পরিবার
  • বাম্পার ফলন : শার্শায় পাটের দামে খুশি চাষি
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Monday, September 14
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

অভয়নগরে পানের বরজ পুড়ে ভস্মীভূত

banglarbhoreBy banglarbhoreMarch 9, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

অভয়নগর সংবাদদাতা

যশোরের অভয়নগরে পাঁচ বিঘা জমির পান বরজ পুড়ে ভস্মীভূত হয়েছে। শনিবার সকালে উপজেলার বাঘুটিয়া ইউনিয়নের বিভাগ্দী গ্রামে এ ঘটনাটি ঘটে। ক্ষতিগ্রস্ত পান চাষিদের দাবি রাস্তা থেকে একটু ভিতরে পান বরজের পান ও লতা এবং চালার ছাউনি পুড়ে প্রায় ৭৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।

জানা যায়, বিভাগ্দী গ্রামের নজরুল ইসলাম ও খোকন নামের চাচা ভাতিজা ৯ বছর মেয়াদে আবুল হোসেন ১ বিঘা, ইমামুল শেখ ১২ কাঠা, সরোয়ার দেওয়ান ১.৫ বিঘা এবং প্রদীপ বর্মনসহ ৪ জন প্রায় ৫ বিঘা জমি পান বরজ করতে লিজ নেন। আগুনে আবুল শেখের ২০ লাখ, ইমামুলের ১০ লাখ ও সিরাজের ৩০ লাখ এবং প্রদীপের ১৫ লাখসহ প্রায় ৭৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।

ক্ষতিগ্রস্ত পান চাষিরা বলেন, আজ আমরা নিঃস্ব হয়ে গেলাম। লিজের মেয়াদ মাত্র দুই তিন বছর হয়েছে। এর মধ্যে খোকন মৃধা তার জমির অংশ নওয়াপাড়া জয়েন্ট ট্রেডিংয়ের কাছে বিক্রি করে দেয়। জমি ছেড়ে না দিলে ভেঙে গুড়িয়ে মাটি বালু তুলার হুমকি দেয় তারা। এমতবস্থায় জয়েন্ট ট্রেডিংয়ের কর্মকর্তাদের ইশারায় বিক্রেতা খোকন ও দালাল আরিফ ও হাফিজ এমন ঘটনা ঘটাতে পারে। এই জমির পাশেই তারা ভেকু দিয়ে কেনা অন্য জমিতে বালু তোলার কাজ করছে।

বাঘুটিয়া ইউনিয়নের চেয়ারম্যান শেখ তৈয়েবুর রহমান বলেন, অবশ্যই পরিকল্পিতভাবে পান বরজে আগুন লাগানো হয়েছে। ক্ষতিগ্রস্থ কৃষকদের ক্ষতিপূরণ দাবি করি। জমি যৌথ মালিকানায় ও লীজ দেয়া থাকায় জমি বিক্রেতা জমির দখল বুঝে দিতে না পারায় যোগসাজশে এমন ঘটনা ঘটাতে পারে বলে মনে হয়।

এ ব্যাপারে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম আকিকুল ইসলাম জানান, বিষয়টি শোনার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত পান চাষিদের কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    যশোরে জমকালো আয়োজনে সিএফ মোটো‘র নতুন শোরুম ‘আলী মোটরস’র উদ্বোধন

    September 14, 2026

    শিক্ষার্থীদের বিক্ষোভ : মণিরামপুরে যৌন হয়রানির অভিযোগে শিক্ষক আটক

    September 14, 2026

    প্রয়াত দুই সভাপতি স্মরণে কোটচাঁদপুর প্রেসক্লাবে দোয়া মাহফিল

    September 14, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.