Author: banglarbhore

বাংলার ভোর প্রতিবেদক সুবিধাবঞ্চিত শিশুদের জন্য গড়ে তোলা শুদ্ধাঙ্গন স্কুলের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। আজ রেলস্টেশন এলাকায় অস্থায়ী কার্যালয়ে আলোচনা সভা, কেক কাটা ও শিক্ষা উপকরণ বিতরণের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট সৌমিত্র রায় সেতু, জনতা ব্যাংকের সিনিয়র প্রিন্সিপাল অফিসার শাহাবুদ্দিন হোসেন, দৈনিক যুগান্তরের যশোর ব্যুরো প্রধান ও দেশ টিভির জেলা প্রতিনিধি ইন্দ্রজিৎ রায়, দৈনিক সমাজের কথা পত্রিকার স্টাফ রিপোর্টার সাইফুল ইসলাম, সমাজসেবী নাসরিন আক্তার। স্বাগত বক্তব্য দেন শুদ্ধাঙ্গন স্কুলের পরিচালক তন্ময় মন্ডল। অনুষ্ঠানটির সঞ্চালনা করেন রাহিকা জান্নাত। শুদ্ধাঙ্গন স্কুলের পরিচালক তন্ময় মন্ডল জানান, সুবিধাবঞ্চিত ও সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর শিশুদের শিক্ষার আলোয় আলোকিত করার…

Read More

কালীগঞ্জ প্রতিনিধি মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে সড়কে দুর্ঘটনায় প্রাণ হারায় বেশ কয়েকজন যুবক। যা পীড়া দেয় কালীগঞ্জবাসীকে। এমন দুঃখজনক ঘটনা রোধে করণীয় বিষয়ে পদক্ষেপ গ্রহণে সড়কে নামলেন ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভার মেয়র আশরাফুল আলম আশরাফ। তিনি তার পৌর পরিষদের উদ্যোগে শনিবার সকালে ‘সড়ক দুর্ঘটনা প্রতিরোধে সচেতনতামূলক কর্মসূচি-ব্যানার নিয়ে ঢাকা-খুলনা মহাসড়ক সংলগ্ন শহরের মেইন বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে এক মানববন্ধন করেন। মানববন্ধনে মেয়র আশরাফ বলেন, পৌরসভাসহ উপজেলার বিভিন্ন সড়কে প্রতিনিয়ত দুর্ঘটনায় অসংখ্য মানুষ প্রাণ হারাচ্ছে। গত কয়েকদিন আগে মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে মোটরসাইকেল দুর্ঘটনায় ৩ যুবকের মৃত্যু হয়। এছাড়াও গত জানুয়ারি মাসে মোটরসাইকেল দুর্ঘটনায় শহরের বলিদাপাড়া গ্রামেরই ৩ যুবকের মৃত্যু হয়। তিনি বলেন, পৌর…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোর শহরের রেলগেট পশ্চিমপাড়ায় হত্যা, চাঁদাবাজি, বিস্ফোরকসহ ৩২ মামলার আসামি রমজান হত্যাকান্ডের ঘটনায় কোতয়ালি থানায় মামলা হয়েছে। নিহত রমজানের মা রেখা খাতুন শনিবার ৯ মার্চ দিবাগত গভীর রাতে কোতয়ালি থানায় মামলা করেন। মামলায় ১৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরো ৭/৮ জনকে আসামি করা হয়। আসামিরা হলেন রেলগেট কলাবাগান পাড়ার রাজা ওরফে পিচ্চি রাজা (২৫) একই এলাকার তুহিন (২৮), রায়পাড়া তুলোতলার বাবু ওরফে পলিথিন বাবু (৩৫) চোরমারা দীঘির পাড়ের কুদরত (৩০), খড়কির ইবাদুল (২৫), রেলগেট পশ্চিম পাড়ার দেলোয়ার (২৪), একই এলাকার শুকুর আলী (২৮), চোরমারা দীঘিরপাড়ার সাগর (২৬), রেলগেট পশ্চিমপাড়ার ইয়াসিন (২৬), চোরমারা দীঘির পাড়ার শাওন ওরফে পটকে…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোরে সন্ত্রাসী জুম্মান হত্যা ও দিপু হত্যা মামলার দুই আসামির আজ(রোববার) আদালতে আত্মসমর্পণ করেছেন। তারা আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন জানালে বিচারক তাদের জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। আসামিরা হলেন, জুম্মান হত্যা মামলার আসামি চাঁচড়া রায়পাড়ার শাহীন ও দিপু হত্যা মামলার আসামি, শেখহাটি গ্রামের আসাদুল। আদালত সূত্র জানায়, গত ১০ ফেব্রুয়ারি সন্ধ্যায় যশোর রেলস্টেশনে হঠাৎ করে প্রতিপক্ষ সন্ত্রাসীরা জুম্মানকে (৩৪) এলোপাতাড়ি ছুরিকাঘাতে রক্তাক্ত জখম করে পালিয়ে যান। পরবর্তীতে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হত্যাকাণ্ডের বিষয়ে জুম্মানের ভাই মামুন বাদী হয়ে ১১ ফেব্রুয়ারি খুলনা রেলওয়ে থানায়…

Read More

বাংলার ভোর প্রতিবেদক আজ (রোববার) বিকেলে যশোর জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাসান মজুমদারের সভাপতিত্বে আসন্ন রমজানে দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখার লক্ষ্যে জেলা টাস্কফোর্স কমিটির সভা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলার বিভিন্ন বাজার কমিটির সদস্যদের আসন্ন রমজানকে কেন্দ্র করে দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখার আহবান জানানো হয়। এছাড়া সভায় বাজারের সকল দোকানে মূল্য তালিকা প্রদর্শন, ক্রয় স্লিপ রশীদ রাখার নির্দেশনা প্রদান করা হয়। নির্দেশনা না মানা হলে মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানা ও আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানানো হয়। রমজানে দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখার লক্ষ্যে জেলা টাস্কফোর্স কমিটির সভায় সাধারণ বাজার…

Read More

শ্যামনগর প্রতিনিধি সাতক্ষীরার শ্যামনগরে মাসিক সভায় দুর্নীতির বিরুদ্ধে কথায় বলায় সংরক্ষিত মহিলা ইউপি সদস্যকে মারপিটের অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদে। বিচার চেয়ে ভুক্তভোগী ইউপি সদস্য শ্যামনগর থানায় অভিযোগ করেছে। অভিযোগে জানা যায়, বুড়িগোয়ালিনী ইউপির ৪ ,৫ ,৬ , নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য উমা রানী গত ৮ মার্চ মাসিক সভায় দুর্নীতির কথা তুলে ধরায় ক্ষিপ্ত হয়ে ৫ নং ওয়ার্ডের ইউপি সদস্য মুকুন্দ কুমার পাইক অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। একপর্যায়ে তাকে বেদমম মারপিট করে জখম ও শ্বাসরোধে হত্যা চেষ্টা করলে ইউপি চেয়ারম্যানন বাধা দেন। এ ঘটনায় চেয়ারম্যানের কাছে উমা রানী বিচার চাইলে চেয়ারম্যান বলেন স্থানীয়ভাবে মিটমাট করে…

Read More

সাতক্ষীরা সংবাদদাতা ‘দুর্যোগ প্রস্তুতিতে লড়বো, স্মার্ট সোনার বাংলা গড়বো’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস ২০২৪ উপলক্ষে দুর্যোগ প্রস্তুতি মহড়া, বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়েছে। আজ (রোববার) সকাল ১০টায় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে দুর্যোগ প্রস্তুতি মহড়া প্রদর্শন করা হয়। মহড়া শেষে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ করে। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবিরের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সরকারের উপ-পরিচালক মাশরুবা ফেরদৌস, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বিষ্ণুপদ পাল, সাতক্ষীরা জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আব্দুল…

Read More

সাতক্ষীরা সংবাদদাতা সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. শীতল চৌধুরীর বিরুদ্ধে ওষুধ কেনার ৭ কোটি টাকা আত্মসাতসহ নানা অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে তদন্তের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ (রোববার) বেলা ১১টায় সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে জেলা ভূমিহীন সমিতির আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। জেলা ভূমিহীন সমিতির সভাপতি কওছার আলীর সভাপতিত্ব মানববন্ধনে বক্তব্য রাখেন, ভূমিহীন সমিতির সহ-সভাপতি মফিজুর রহমান, শওকত আলী, সাধারণ সম্পাদক আব্দুস সামাদ, নদী বন ও পরিবেশ রক্ষা কমিটির সভাপতি আদিত্য মল্লিক, বাবলু হাসান, নারী নেত্রী নদীসহ অন্যরা। বক্তারা বলেন, হাসপাতালের পরিচালক ডা. শীতল চৌধুরী সপ্তাহে মাত্র দুই দিন অফিস করেন। ঠিকমত অফিসে আসেন না। অথচ সরকারি আইন অনুযায়ী কোন সরকারি…

Read More

অভয়নগর সংবাদদাতা পবিত্র রমজান মাস উপলক্ষে নিত্যপণ্যের দাম সহনীয় রাখতে ব্যবসায়ীদের প্রতি আহবান করেছেন যশোর-৪ আসনের সংসদ সদস্য ও অভয়নগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এনামুল হক বাবুল। আজ (রোববার) দুপুরে নওয়াপাড়া স্টেশন বাজার জামে মসজিদে জোহরের নামাজ শেষে মসল্লী ও স্থানীয় ব্যবসায়ীদের উদ্দেশ্য এ কথা বলেন তিনি। তিনি আরো বলেন, অতি মুনাফার আশায় পণ্যের দাম অহেতুক বাড়িয়ে সাধারণ মানুষকে কষ্ট দেয়া যাবে না। পাপের পাল্লা ভারি না করে রমজান মাসে আল্লাহর সন্তুষ্টি অর্জনের চেষ্টা করা উচিৎ। বছরের একটি মাস মুনাফার অংশ কমিয়ে সাধারণ মানুষকে সহযোগিতা করার জন্য ব্যবসায়ীদের প্রতি আহবান জানান তিনি। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, নওয়াপাড়ার সার…

Read More

শ্রীপুর সংবাদদাতা মাগুরার শ্রীপুরে সিলিং ফ্যানের সাথে গলায় ফাঁস নিয়ে সমর কান্তি বিশ্বাস (৪৯) নামে এক এনজিও কর্মীর আত্মহত্যার ঘটনা ঘটেছে। শনিবার রাতে উপজেলার খামারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। ওই এনজিও কর্মী যশোর জেলার অভয়নগর উপজেলার বেদভিটা গ্রামের বাসিন্দা। তিনি শ্রীপুর উপজেলার খামারপাড়া ব্র্যাক অফিসে কর্মসূচি সংগঠক হিসেবে চাকরি করতেন। এ বিষয়ে শ্রীপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ তাসমীম আলম জানান, মৃতদেহটি উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে শ্রীপুর থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর আসল কারণ জানা যাবে।

Read More